• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কর্ণফুলীতে ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় থানায় মামলা: আসামি ১৪

প্রকাশিত: অক্টোবর ১৯ ২০২১, ০২:১৯ পূর্বাহ্ণ
অ- অ+
কর্ণফুলীতে ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় থানায় মামলা: আসামি ১৪
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

কর্ণফুলী প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলীতে সন্ত্রাসী হামলার শিকার বড়উঠানের ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম (৪২) হামলার আশঙ্কায় ঘটনার আগেই সিএমপির কর্ণফুলী থানায় সাধারণ ডায়রি করেছিলেন।

প্রায় ২৭ মাস আগেই তিনি ও তাঁর পরিবারের প্রাণহানির আশঙ্কায় সাধারণ ডায়রি করলেও আইন প্রয়োগকারী সংস্থা এ ব্যাপারে কোনো ভূমিকা রাখেনি। ফলে, গত বৃহস্পতিবার তিনি সশস্ত্র হামলার শিকার হয়ে এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

একই সময়ে হামলার শিকার উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ্ ও চেয়ারম্যানের পরিবার অভিযোগ করে বলেন, চেয়ারম্যানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু চিহ্নিত সন্ত্রাসীরা মো. দিদারুল আলম কে চিরতরে বিদায় করতেই তার ওপর এ বর্বরোচিত হামলা চালিয়েছে। হতে পারে যারা দু’বছর আগে চেয়ারম্যানের বাসায় জোর করে প্রবেশ করতে চেয়েছিল। এরাই একই কান্ড ঘটালো।’

দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. দিদারুল আলম ও অন্যান্যরা ১৪ অক্টোবর রাত সাড়ে ৮টার সময় উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর বাদামতল এলাকায় চিহ্নিত সন্ত্রাসীদের সশস্ত্র হামলার শিকার হন। ধারালো কিরিচের আঘাতে তার ডান হাতের কব্জির নিচে ও হাতের আঙ্গুল কেটে হাড় ভাঙাসহ গুরুতর জখম হয়।

এসময় মোটরসাইকেলে চেয়ারম্যানের সঙ্গে থাকা যুবলীগ নেতা মুহাম্মদ শহিদুল্লাহ ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো.ফারুককে ও এলোপাতাড়ি আঘাত করে হাতে পিঠে গুরুতর জখম করে। আঘাতে রাস্তায় লুটিয়ে পড়লে পকেটে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তাদের ২৮ নং ওয়ার্ডের ১৩, ১৪ নং ও ২৬ নং ওয়ার্ডের ৪৮ নং বেডে চিকিৎসা দেওয়া হয়।

ওদিকে, তাৎক্ষনিক হামলার প্রতিবাদে ওইদিন স্থানীয় জনতা পিএবি সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় ১৭ অক্টোবর রাতে আহত মুহাম্মদ শহিদুল্লাহ বাদি হয়ে কর্ণফুলী থানায় (গুরুতর জখম, চুরি ও প্রাণনাশের অপরাধে) মামলা (নং-২৯) দায়ের করেন। মামলার এজাহারে নাম উল্লেখিত ১৪ আসামিরা হলেন-ইলিয়াছ সাদ্দাম (২৯), মো. জামাল (২৮), মো. কপিল উদ্দিন (২৭), আবদুর রহমান (৩১), মো. ফিরোজ (২৮), মো. আজিজ প্রকাশ লেঙ্গা আজিজ (৩২), মো. নাঈম উদ্দীন (২৮), মো. সেলিম (৩৩), মো. দিদারুল ইসলাম দিদার (২৮), মো. ইলিয়াছ প্রকাশ কালু (২৮), মো. রোকন (২৮), সালা উদ্দীন (২২), মো. রিফাত (২৬) ও মো. রুবেল (৩০। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫/২০ জন রয়েছে।
এদের বেশির ভাগ আসামির বাড়ি উপজেলার ২নং বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামের কুলাল পাড়া, রাজ্জাকপাড়া, জামাদারপাড়া ও জাগিরপাড়া।

থানা স‚ত্রে আরো জানা যায়, বড়উঠানের চেয়ারম্যান ও তাঁর পরিবারের প্রাণহানির আশঙ্কায় ২০১৯ সালের জুলাই মাসের ১০ তারিখে থানায় একটি সাধারণ ডায়রি (নং-৪৫৮)) করেছিলেন। ওই সাধারণ ডায়রিতে তিনি অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে বাড়িতে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে চেয়ারম্যানকে খোঁজা ও প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে অভিযোগ করেছিলেন। অজ্ঞাত লোকজন ওইদিন চেয়ারম্যানের বাড়ির মূলগেইটে ধাক্কাধাক্কি করে জোর করে প্রবেশ করতে চেয়েছিলেন। পরে সমস্ত ঘটনা জানিয়ে থানায় জিডি করলেও পুলিশ আইনগত কোন ব্যবস্থা নেয়নি বলে চেয়ারম্যান জানান।

স্থানীয় একাধিক সূত্র জানায়, জনস্বার্থে সকল প্রকার উন্নয়ন ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মো. দিদারুল আলম বড়উঠান ইউনিয়নের সকলের মাঝে হয়ে উঠেছেন এক জনপ্রিয় চেয়ারম্যান। একাধারে দু’দুবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এসব কারণে একটি স্বার্থন্বেষী মহল ঈর্ষান্বিত হয়ে তাকে হত্যা চেষ্টাসহ তার পরিষদের লোকজন ও অনুসারি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে বলে মনে করেন। স্থানীয় লোকজন আরও জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান একই দলের রাজনীতির সঙ্গে জড়িত। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে একাধিক গ্রুপে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোবারক হোসেন এর কোন বক্তব্য পাওয়া না গেলেও কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল মাহমুদ জানান, ‘বড়উঠানের চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে আমাদের একাধিক টিম কাজ করছে। অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চেয়ারম্যান ও তাঁর পরিবারের প্রাণহানির আশঙ্কায় ২০১৯ সালে করা সাধারণ ডায়রির কি ব্যবস্থা নেওয়া হয়েছিলো জানতে চাইলে তিনি বলেন, ‘ওই সময় যেহেতু আমি ছিলাম না। তাই দু’বছর আগে কি হয়েছে তা আমি বলতে পারব না।’

সিএমপি বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এস এম মেহেদী হাসান বলেন, ‘চেয়ারম্যানের ওপর হামলার বিষয়টি অধিকতর গুরুত্ব দেওয়া হচ্ছে। থানায় মামলা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তৎকালিন জিডির বিষয়েও আমি খবর নিচ্ছি।’

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মাছের উৎপাদন বাড়িয়ে চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়াতে হবে : মেয়র শাহাদাত

মাছের উৎপাদন বাড়িয়ে চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়াতে হবে : মেয়র শাহাদাত

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.