• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ কক্সবাজার

মুহিবুল্লাহ হত্যার ঘটনায় প্রত্যাবাসনে প্রভাব পড়বে না পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি:

প্রকাশিত: অক্টোবর ৯ ২০২১, ১৭:৩৯ অপরাহ্ণ
অ- অ+
মুহিবুল্লাহ হত্যার ঘটনায় প্রত্যাবাসনে প্রভাব পড়বে না পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

মুহিবুল্লাহ হত্যার ঘটনায় রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো ধরনের প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাই এ ঘটনা প্রত্যাবাসনকে ব্যাহত করতে পারবে না।

শনিবার (৯ অক্টোবর) বিকেলে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র সচিব আরও বলেন, আমরা মুহিবুল্লাহর পরিবারের সঙ্গেও কথা বলেছি। তাদের নিরাপত্তার বিষয়টিও দেখা হচ্ছে। ক্যাম্পে কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না। প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর জন্যও বিভিন্ন বিষয়ে কাজ চলমান রয়েছে। ভাসানচর প্রক্রিয়ায় জাতিসংঘ যুক্ত হয়েছে। আস্তে আস্তে সব কিছু সরকারের নিয়ন্ত্রণে আসছে।

দেশীয় গণমাধ্যমকর্মীদের ক্যাম্পে প্রবেশে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে দুই দিনের সফরের দ্বিতীয় দিন শনিবার (৯ অক্টোবর) দুপুরে প্রতিনিধি দলটি মুহিবুল্লাহ হত্যার ঘটনাস্থল কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্প পরিদর্শন করে। সেখানে নিহত মুহিবুল্লাহর ভাই হাবিব উল্লার সঙ্গে কথা বলেন তারা। পাশাপাশি ক্যাম্পের রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলেছেন।

প্রতিনিধি দলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ছাড়াও আছেন পশ্চিম ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়নের মহাপরিচালক ফায়াজ মুর্শিদ কাজি, পররাষ্ট্র সচিবের দফতরের মহাপরিচালক মো. আলীমুজ্জামান ও সহকারী সচিব শোয়াইব-উল ইসলাম তরফদার।

এর আগে শুক্রবার (৮ অক্টোবর) দুই দিনের সফরে বিমানযোগে কক্সবাজারে আসে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলটি। শনিবার বিকেলে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের উখিয়ায় লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে একদল দুর্বৃত্ত মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে। মুহিবুল্লাহ হত্যার খবরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কিছুটা অস্থিরতা বিরাজ করছে। তাছাড়া মুহিবুল্লাহ ইস্যুতে সরব অবস্থানে রয়েছে পশ্চিমা বিশ্ব। মুহিবুল্লাহ হত্যা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় জড়িত অপরাধীদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি মুহিবুল্লাহর মৃত্যুর ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

মুহিবুল্লাহ আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ছিলেন। এই সংগঠনের হয়ে তিনি রোহিঙ্গাদের অধিকারের কথা তুলে ধরতেন। মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের চেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন তিনি।

ShareTweetShare

আরও পড়ুন

সেন্ট মার্টিনে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ ২০২৫
কক্সবাজার

সেন্ট মার্টিনে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ ২০২৫

ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সালাহউদ্দিন আহমেদ
কক্সবাজার

ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সালাহউদ্দিন আহমেদ

টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে আসা ১৪ রোহিঙ্গা বিজিবির হেফাজতে
কক্সবাজার

টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে আসা ১৪ রোহিঙ্গা বিজিবির হেফাজতে

সিনহা হত্যা: প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
কক্সবাজার

সিনহা হত্যা: প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

পেকুয়ায় রাস্তার কার্পেটিং কাজে বাধা, ক্ষুব্ধ এলাকাবাসী
কক্সবাজার

পেকুয়ায় রাস্তার কার্পেটিং কাজে বাধা, ক্ষুব্ধ এলাকাবাসী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংস্কার ও ছয় লেনে উন্নীতকরণের নির্দেশনা
কক্সবাজার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংস্কার ও ছয় লেনে উন্নীতকরণের নির্দেশনা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখাায় : মেয়র শাহাদাত

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখাায় : মেয়র শাহাদাত

চট্টগ্রামে পেঁয়াজ-কাঁচা মরিচসহ সকল সবজির মূল্য বাড়তি

কাঁচাবাজারে বাড়তি চাপ, সবজির কেজিতে বেড়েছে ১০-২০ টাকা

মে দিবসে স্কেচ গ্যালারি নন্দনের গান ও পথনাটক

মে দিবসে স্কেচ গ্যালারি নন্দনের গান ও পথনাটক

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব

চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও শিক্ষা সফর অনুষ্ঠিত

চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও শিক্ষা সফর অনুষ্ঠিত

কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এনার্জিপ্যাকের

কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এনার্জিপ্যাকের

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের পাশে মেটলাইফ বাংলাদেশ

শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের পাশে মেটলাইফ বাংলাদেশ

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.