• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ কক্সবাজার

লামায় যাত্রীবাহি বাস ও কার্গোতে মুখোমুখি সংঘর্ষ, নারী শিশু সহ আহত ৩৫

প্রকাশিত: অক্টোবর ৬ ২০২১, ১৩:৪৯ অপরাহ্ণ
অ- অ+
লামায় যাত্রীবাহি বাস ও কার্গোতে মুখোমুখি সংঘর্ষ, নারী শিশু সহ আহত ৩৫
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি : লামায় যাত্রীবাহি বাস ও কার্গো ট্রাকে মুখোমুখি সংঘর্ষে ৩৫জন আহত হয়েছে। বুধবার (৬ অক্টোবর) সকাল ১০টায় লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা মাদানীনগর এলাকায় এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। বাসটি যাত্রী নিয়ে লামা থেকে চকরিয়া যাচ্ছিল এবং কার্গো ট্রাকটি মিনারেল ওয়াটা সহ মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে লামা বাজারে আসছিল।

লামা ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে। বাসে ৪৯ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পরপরই কার্গোর ড্রাইভার হেলপার পালিয়ে যায়। এদিকে দুর্ঘটনা কবলিত বাস ও কার্গো গাড়ি দুইটি রাস্তার উপরে উপড়ে পড়লে লামা চকরিয়া যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় ৩ ঘন্টা পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় গাড়ি দুইটি সামান্য সরিয়ে গাড়ি যোগাযোগ সচল করা হয়। লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম আহতদের উদ্ধার ও যোগাযোগ সচল করতে অগ্রণী ভূমিকা রাখেন।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আলমগীর বাস কার্গোর মুখোমুখি সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুনামাত্র আমি সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের চিকিৎসার জন্য দ্রুত লামা হাসপাতালে পাঠানো হয়েছে।

লামা হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত ডাক্তার রায়হান জান্নাত বিলকিচ সুলতানা বলেন, বাস দুর্ঘটনায় হাসপাতালে মোট ১৯ জন আহত রোগী আসে। তারমধ্যে আশংকাজনক ও গুরুতর হওয়ায় আমরা ১০ জন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করি, ৩ জনতে লামা হাসপাতালে ভর্তি করা হয়েছে ও বাকী ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাসের ড্রাইভার আনোয়ার হোসেন ও বমু বিলছড়ি মাইজপাড়া এলাকার মৃত মনির হোসেনের ছেলে মোঃ রফিক এই দুইজনের প্রাণের আশংকা আছে। দুর্ঘটনা কবলিত গাড়ির যাত্রী মোঃ জিহান বলেন, আহত ১৬ জন যাত্রীকে অন্য বাস-জীপে করে চিকিৎসার জন্য চকরিয়া প্রেরণ করা হয়েছে।

লামা হাসপাতালে চিকিৎসা নেয়া আহতরা হলেন, জোৎস্না দে (২০), শুভশ্রী (১০), রূপম চাকমা (২), জহর লাল (৫৫), নুর মোহাম্মদ (২৮), মোঃ সোহেল (৩২), রাজশ্রী দে (২), আনোয়ার হোসেন (৫০), নুরুল আলম (৩০), হাসনা বালা (৬০), মনু আলম (৩৫), তপন (৩৮), সরওয়ার (২৫), মোঃ রফিক (৩০), সরওয়ার আলম (৫৫), মোঃ সাহেদ (৬৫), শিব সংকর (৩৭), জেসি মার্মা (২২), আবুল হোসেন (৫৫)। চকরিয়া নিয়ে যাওয়া আরো আহতরা হলেন, বাসের হেলপার মোঃ বেলাল (২৪), মেরি আক্তার (৪৫), মোহছেনা বেগম (৪০), আকিব (১০), ইমু (৬), জিহান (১৮), জাহানারা বেগম (৪৮), পাখি বালা (৭০) সহ ১৬ জন।

বাসের যাত্রী মোঃ জিহান বলেন, আমাদের বাসটি ধীরে সুস্থে পাহাড় উঠছিল। কিন্তু বিপরীত দিক থেকে আসা মালবাহী কার্গো ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে আমাদের বাসকে চাপা দেয়। বাসের চালক গাড়িটি রক্ষা করতে রাস্তার বাম পাশের ড্রেনে ও গাছের কাছে চলে গেলে সেখানে এসে কার্গোটি ধাক্কা দিয়ে বাসটিকে ধুমড়ে মুছড়ে ফেলে। গাড়ির একজন যাত্রীও ভালো নেই। সবাই কমবেশি আহত হয়েছে। আমার মাথা ও হাত কেটে গেছে। আমার মা ছোট ভাই আহত। তাদের লামা হাসপাতালে নেয়া হয়েছে। বাসটি লামা থেকে চকরিয়া যাচ্ছিল।

লামা চকরিয়া রোডের বাস চালক নুর মোহাম্মদ বলেন, লামা পাহাড়ি এলাকা ও রাস্তা উঁচু-নিচু। যার কারণে বাহিরের ড্রাইভাররা পাহাড়ি এলাকায় গাড়ি চালাতে দক্ষ না। বাহিরের গাড়ি লামায় ডুকলে চকরিয়া থেকে স্থানীয় ড্রাইভার দিয়ে গাড়ি চালানো নিয়ম রয়েছে। কিন্তু ইদানিং এই নিয়ম মানা হচ্ছে না। যার কারণে অহরহ দুর্ঘটনা ঘটছে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয় লামা ফায়ার সার্ভিস। লামা ফায়ার সার্ভিসের সাব অফিসার মোঃ আব্দুল্লাহ বলেন, এত হতাহত হয়েছে যে আমরা কাকে রেখে কাকে নিব বুঝতে পারছিলাম না। আহতদের দ্রুত উদ্ধার করে আমাদের গাড়িতে করে লামা হাসপাতালে নিয়ে যাই। পরে রাস্তার উপরে পড়ে থাকা বাস ও কার্গো গাড়িটি অপসারণ করে লামা চকরিয়া সড়কের যোগাযোগ সচল করে দিই।

ShareTweetShare

আরও পড়ুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের ঘোষণা প্রধানমন্ত্রীর
কক্সবাজার

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের ঘোষণা প্রধানমন্ত্রীর

সেন্ট মার্টিনে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ ২০২৫
কক্সবাজার

সেন্ট মার্টিনে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ ২০২৫

ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সালাহউদ্দিন আহমেদ
কক্সবাজার

ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সালাহউদ্দিন আহমেদ

টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে আসা ১৪ রোহিঙ্গা বিজিবির হেফাজতে
কক্সবাজার

টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে আসা ১৪ রোহিঙ্গা বিজিবির হেফাজতে

সিনহা হত্যা: প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
কক্সবাজার

সিনহা হত্যা: প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

পেকুয়ায় রাস্তার কার্পেটিং কাজে বাধা, ক্ষুব্ধ এলাকাবাসী
কক্সবাজার

পেকুয়ায় রাস্তার কার্পেটিং কাজে বাধা, ক্ষুব্ধ এলাকাবাসী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.