• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

বোয়ালখালীতে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি বাবুল গ্রেফতার

প্রকাশিত: আগস্ট ২০ ২০২১, ১৯:৩৯ অপরাহ্ণ
অ- অ+
বোয়ালখালীতে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি বাবুল গ্রেফতার
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

বোয়ালখালীতে ইয়াছমিন আকতার এ্যানী (২৪) নামের এক গৃহবধূকে নির্যাতন করে হত্যা মামলার প্রধান আসামী স্বামী বাবুল দে (৩০) কে আটক করেছে পুলিশ।

উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে জ্যোষ্টপুরার রণজিত দের ঘরে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে অভিযান চালিয়ে গৃহবধূকে হত্যার পর সৎকারের নামে মুসলিম মেয়েকে পুড়িয়ে আলামত নষ্টের মুলহোতা স্বামী আটক করে পুলিশ।

এ ঘটনায় নিহত গৃহবধুর মা রোকসানা বেগম বাদী হয়ে চট্টগ্রামের বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বামীসহ ১৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

এতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকারম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রতন চৌধুরীকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে মামলা রজু করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বোয়ালখালী থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

আদালতে দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, বাদী রোকসানা বেগমের বড় মেয়ে ইয়াছমিন আকতার এ্যানী পরিবারের অভাব অনটনের কারণে চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন। চাকরির সুবাদে নিহত ইয়াছমিন বন্দরটিলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

তার স্বামী বাবুল দে (৩০) ওই এলাকায় পূজা নামক একটি সেলুনে কাজ করতেন। নিহত এ্যানী কর্মস্থলে যাওয়া আসার পথে তাদের পরিচয় হয়। বাবুল হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্বেও তার ধর্মপরিচয় গোপন রেখে মিথ্যা পরিচয় দিয়ে এ্যানীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে ২০১৯ সালে এ্যানীকে বিয়ে করে তার সাথে সংসার শুরু করেন। তাদের সংসারে ইশা নামের দেড় বছরের একটি কন্যা সন্তানের জম্ম হয়।

বিয়ের পর এ্যানী জানতে পারেন, বাবুল হিন্দু ধর্মাবলম্বী। বিষয়টি জানার পর নিহত এ্যানী চরম অনিশ্চতায় ছিলেন বলে তার বন্ধু বান্ধব ও নিকট অত্মীয়দের মোবাইল ফোনে জানান। পরে এ্যানী তার পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। তার অসহায়ত্বের সুযোগে তাকে জোরপূর্বক হিন্দু ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করেন বাবুল ও তার পরিবার।

মৃত্যুর তিন দিন আগে এ্যানী তার খালতো বোন হাসিকে জানান যে তার স্বামী বাবুল দে ইসলাম ধর্ম গ্রহণ করবেন। তাই তিন হাজার টাকা প্রয়োজন। বিষয়টি তার মাকে জানাতে বলেন এ্যানী। তার মা টাকা দিতে অপারগ জানালে তার স্বামী ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং তা বন্ধ করে দেন।

পরে গত ৩ আগস্ট বিকেল ৩টার দিকে নিহত এ্যানীর স্বামী বাবুল মুঠোফোনে হাসিকে জানান, এ্যানী মারা গেছেন। হাসি এ্যানীর পরিবারকে খবরটি দেন। এ্যানী স্ট্রোক করে মারা গেছেন বলে স্বামী জানান। এ্যানীর মা লাশ নিতে গ্রামের বাড়ি থেকে রওনা দেবেন বলে জানান। কিন্তু ওই রাতেই বাবুলের ভাই পরিচয়ে একজন ফোন দিয়ে এ্যানীর মাকে যেতে মানা করেন।

তাকে জানানো হয়, স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ স্থানীয় লোজনের পরামর্শে লাশ সৎকার করা হয়েছে। একজন মুসলিম মেয়েকে কীভাবে সৎকার করেছেন জানতে চাইলে তিনি বলেন, এলাকার চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার এবং প্রতিনিধিদের পরামর্শে লাশ আগুনে পুড়িয়ে সৎকার করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ১-১৮ নম্বর আসামিরা ইয়াছমিন আকতার এ্যানীকে হত্যার পর হত্যার দায় থেকে বাঁচতে অপকৌশলে তড়িঘড়ি করে লাশ আগুনে পুড়িয়ে আলামত বিনষ্ট করেছেন। বাদী তৎক্ষণাৎ মোংলা থানায় যোগাযোগ করলে মোংলা থানা পুলিশ বোয়ালখালী থানায় যোগাযোগ করতে বলেন। বাদী ৫ অগস্ট বোয়ালখালী থানায় যোগাযোগ করলে আসামিরা প্রভাবশালী হওয়ায় বোয়ালখালী থানা পুলিশ বিজ্ঞ আদালতে মামলা দায়েরের পরামর্শ দেন। নিহতের মা অত্যন্ত অসহায় ও হতদরিদ্র হওয়ায় তার পক্ষে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাইন্ডেশন আইনি সহায়তা প্রদানের মাধ্যমে বিজ্ঞ আদালতে এ মামলা দায়ের করে।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, আদালতের নির্দেশে বোয়ালখালী থানায় মামলা রুজু করে মামলার এজাহার ভুক্ত প্রধান আসামি বাবলু দে (৩০)কে আটক করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

দিল্লীর জাতীয় নাট্যোৎসবে ‘নামকরণ’ মঞ্চায়নে মুগ্ধ দর্শক

দিল্লীর জাতীয় নাট্যোৎসবে ‘নামকরণ’ মঞ্চায়নে মুগ্ধ দর্শক

কর্মক্ষেত্রে জেন্ডার ইকুয়ালিটি বাস্তবায়নে জোর দিলো সিএসই

কর্মক্ষেত্রে জেন্ডার ইকুয়ালিটি বাস্তবায়নে জোর দিলো সিএসই

ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’

ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’

টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

সিসিপিএ রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন

সিসিপিএ রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন

ঈদে একটি স্মার্টফোন কিনলে আরেকটি জেতার সুযোগ দিচ্ছে নুবিয়া

ঈদে একটি স্মার্টফোন কিনলে আরেকটি জেতার সুযোগ দিচ্ছে নুবিয়া

ঈদযাত্রা সাবলীল করতে যে উদ্যোগ নিলো অপো ও সহজ

ঈদযাত্রা সাবলীল করতে যে উদ্যোগ নিলো অপো ও সহজ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের ইফতার আয়োজন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের ইফতার আয়োজন

ইআবির অধীনে অনার্স পরীক্ষা ২০২৪’-এ পাসের হার ৮২.৯৮ শতাংশ

ইআবির অধীনে অনার্স পরীক্ষা ২০২৪’-এ পাসের হার ৮২.৯৮ শতাংশ

বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.