• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ স্বাস্থ্য

মায়ের আইসিইউতে প্রাণ পাওয়া শিমুল অনেকটা সুস্থ

প্রকাশিত: আগস্ট ১৭ ২০২১, ১৪:১৭ অপরাহ্ণ
অ- অ+
মায়ের আইসিইউতে প্রাণ পাওয়া শিমুল অনেকটা সুস্থ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামে নিঃস্বার্থ ভালোবাসার আরেক নাম মা। নিজের জীবন তুচ্ছ করে নিঃশ্বাস নেয়ার সুযোগ করে দিয়েছিলেন ছেলেকে। শ্বাস নেয়ার সুযোগ পেয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে অবশেষে ফিরে এসেছেন শিমুল পাল। আর পরপারে চলে গেছেন মা। সিনেমার কাহিনীর মতো শোনালেও এমন ঘটনা এই চট্টগ্রামেই।

গত জুলাই মাসের মাঝামাঝিতে করোনা আক্রান্ত হয়ে শিমুল পাল এবং তার মা প্রভা রানী পাল দুজনেই চিকিৎসাধীন ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে।

এরমধ্যে ২৭ জুলাই ছেলে শিমুল পালের অবস্থা যখন সংকটাপন্ন তখন ছেলের জন্যই স্বেচ্ছায় নিজের আইসিইউ ছেড়ে দিয়েছিলেন তার মা। ঘণ্টাখানেক পরে ঢলে পড়েন মৃত্যুর কোলে। এ যেন ছেলের জন্য মায়ের আত্মত্যাগ। নতুন জীবন পাওয়া শিমুল এখন অনেকটাই সুস্থ। ২০ দিন পর গতকাল সোমবার দুপুরে জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ড থেকে তাকে নেয়া হয় হাসপাতালের সাধারণ ওয়ার্ডে।

চিকিৎসকরা জানিয়েছেন, আরও দু-একদিন পর্যবেক্ষণের পরই বাড়ি ফিরে যেতে পারেন শিমুল পাল। যদিও এখনও তার অক্সিজেন প্রয়োজন হচ্ছে। তবে শিমুল পাল অনেকটাই শঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা

হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ও কোভিড ফোকাল পার্সন ডা. আবদুর রব মাসুম বলেন, ‘শুরুর দিকে দিনে প্রায় একশ’ লিটার পর্যন্ত অক্সিজেনও দিতে হয়েছে তাকে। তবে ধীরে ধীরে সে এখন অনেকটাই সুস্থ। তার অক্সিজেন স্যাচুরেশন ৯৭ থেকে ১০০ এর মধ্যেই আছে। সাধারণ ওয়ার্ডে পর্যবেক্ষণের পর আশা করছি দু-একদিনের মধ্যেই বাসায় ফিরে যেতে পারেন শিমুল পাল।’

আইসিইউ বিভাগের প্রধান ডা. রাজদ্বীপ বিশ্বাস বলেন, আমাদের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সম্বলিত প্রচেষ্টায় অত্যান্ত খারাপ অবস্থা থেকে এই রোগীটা সৃষ্টি কর্তার আশীর্বাদে ফিরে এসেছেন। যা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
চট্টগ্রাম

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন
চট্টগ্রাম

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন
চট্টগ্রাম

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি
অর্থনীতি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত হতে হবে : মেয়র
চট্টগ্রাম

ডেঙ্গু প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত হতে হবে : মেয়র

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.