• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ লীড-১

সিআরবি থেকে অন্ধকারের অপশক্তিকে দূর করার শপথ আলোর মিছিলে

প্রকাশিত: আগস্ট ১৪ ২০২১, ২১:৩৭ অপরাহ্ণ
অ- অ+
সিআরবি থেকে অন্ধকারের অপশক্তিকে দূর করার শপথ আলোর মিছিলে
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

জনতা যখন জেগে উঠে, তখন যেকোন প্রতিরোধ বালির বাঁধের মতো ভেঙে যায়, আবারো প্রমাণ হবে চির সত্য কথাটি সিআরবিকে বেনিয়া গোষ্ঠীর হাত থেকে রক্ষার মধ্য দিয়ে। যুগে যুগে তার প্রমাণ দিয়েছে বীর জনতা।

দেড় মাস ধরে স্বত:স্ফূর্ত যে আন্দোলন চলছে, তার স্বস্তি মিলবে একমাত্র সিআরবিতে হাসপাতাল নির্মাণের চুক্তি বাতিলের মধ্য দিয়ে।

আজ ১৪ আগস্ট নাগরিক সমাজ, চট্টগ্রামের অবস্থান কর্মসূচি ও জাতির পিতা বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে আয়োজিত মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে বক্তাগণ এ কথা বলেন। পরে আলোর মিছিল সিআরবি প্রদক্ষিণ করে।

নাগরিক সমাজ, চট্টগ্রামের ব্যানারে সিআরবি রক্ষার এমন অরাজনৈতিক আন্দোলন আজ চট্টগ্রামের প্রতিটি মানুষের মনের কথাটিই বলছে। তাই বিকেল হলেই সিআরবির সমাবেশে যাওয়ার জন্য এতোটা তাড়না বা প্রাণের তাগিদ অনুভব করেনি মানুষ। দেড় মাস ধরে মানুষের মিলেছে সিআরবিতে। চট্টগ্রামের ফুসফুস রক্ষার দাবিতে দল মত নির্বিশেষে এ গণ জাগরণ জমে উঠে দুপুর গড়িয়ে গেলেই। মিলেমিশে এক দাবিতে সোচ্চার রয়েছে মানুষ দিনের পর দিন ধরে।

একাত্তরে এভাবেই বঙ্গবন্ধুর ডাকে সকলেই ছুটে এসেছিল অস্তিত্ব রক্ষার লড়াইয়ে শামিল হতে। আর এখন মানুষ আসছে নতুন প্রজন্মের আহবানে, চট্টগ্রামের ফুসফুসকে রক্ষা করতে। একাত্তরে যুদ্ধের কোন অভিজ্ঞতা ছিল না, কিন্তু আজ তরুণ প্রজন্মকে প্রেরণা ও শক্তি যোগাচ্ছেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধাগণ। চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে দেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে সিআরবি রক্ষার আন্দোলন।

নাগরিক সমাজ, চট্টগ্রামের সদস্য সচিব প্রবীণ আইনজীবি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. ইদ্রিস আলী, মহানগর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন, মহানগর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আবদুল আহাদ, আওয়ামীলীগ নেতা কাজল চৌধুরী, যুবলীগ নেতা হেলাল উদ্দিন, সাবেক ছাত্র নেতা আহিল সিরাজ, সাবেক ছাত্র নেতা নূরুল আজিম রণি, লেখক সাংবাদিক শিবলী সাদিক কফিল, সংস্কৃতি কর্মী সজল চৌধুরী, বিজয় একাত্তরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. আর কে রুবেল, কক্সবাজার থেকে আগত উন্নয়ন কর্মী আসাদুজ্জামান প্রমুখ।

সাংবাদিক ঋত্বিক নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন, মুক্তিযুদ্ধ গবেষক ও মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা মো. ইউনুচ, কবি প্রফেসর হোসাইন কবির, বিএফইউজে যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নাট্যজন সাইফুল আলম বাবু, ন্যাপ নেতা মিঠুল দাশগুপ্ত, কবি আফম মোদাচ্ছের আলী, আওয়ামীলীগ নেতা হাসান মনসুর, ব্যারিস্টার বদরুল আলম চৌধুরী, নারী নেত্রী ফারহানা আফরোজ আলম জেনিফা, আবৃত্তি শিল্পী প্রণব চৌধুরী, মহানগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, সাংবাদিক আমিনুল ইসলাম মুন্না, আবু তাহের রানা, ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম, মায়মুন উদ্দীণ মামুন, শাখাওয়াত হোসেন রাব্বি, ইয়াসিন চৌধুরী জনি, মো. রিয়াদ, এসকান্দার মির্জা, রাকিব হায়দার, আনোয়ার পলাশ, মনির ইসলাম, আবদুল্লাহ আল সাইমুন, মাঈন উদ্দিন সোহেল, এডভোকেট রাশেদুল ইসলাম, আমাদের আলোকিত সমাজের চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, আমাদের চাক্তাইয়ের প্রধান সমন্বয়ক আরশাদুর রহমান প্রমুখ।

সঙ্গীত পরিবেশন করেন চট্টগ্রাম শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক শিল্পী মইনুদ্দিন কোহেল ও মিল্পী নারায়ণ চন্দ্র দাশ। আবৃত্তি করেন শিল্পী বাপ্পী বারৈ ও জেরিন সুবাহ।

আগামিকাল সকাল এগারটায় সিআরবিতে নাগরিক সমাজ, চট্টগ্রামের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া বিকেল চারটায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ
লীড-১

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
চট্টগ্রাম

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের
চট্টগ্রাম

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানি মন্ত্রী
অর্থনীতি

দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানি মন্ত্রী

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল
খেলাধুলা

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

শেখ হাসিনা ভারতে, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অস্পষ্টতা
জাতীয়

শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.