• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

থেরাপী ও সঠিক ব্যায়ামের মাধ্যমে ব্যথা নিরাময় সম্ভব : স্বাস্থ্য পরিচালক রাব্বি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪ ২০২৬, ১৮:২১ অপরাহ্ণ
অ- অ+
থেরাপী ও সঠিক ব্যায়ামের মাধ্যমে ব্যথা নিরাময় সম্ভব : স্বাস্থ্য পরিচালক রাব্বি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার (ডা.) সেখ ফজলে রাব্বি বলেছেন, ‘আমাদের মেরুদন্ডের হাড়গুলোর মাঝখানে কুশনের মত নরম ডিস্ক থাকে, যা মেরুদন্ডকে নমনীয় রাখে। কোন কারণে ডিস্কের ভেতরের জেলির মতো নরম অংশটি বাইরের শক্ত আবরণ ভেদ করে বেরিয়ে আসলে নার্ভের ওপর চাপ সৃষ্টি হয় এবং তীব্র ব্যাথা ও জঠিলতা তৈরী হয়। সাধারণত কোমরের নিচের দিকের হাড়ে এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। বসে বসে কাজ করার ফলে শরীর মোটা হয়ে ওজন বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে রোগীর কোমর ব্যাথা ও মেরুদন্ডের ডিস্ক সরে যায়। রোগীর শারীরিক লক্ষণ ও এমআরআই রিপোর্টের সঠিক সমন্বয়ের মাধ্যমে ডিস্ক প্রোল্যান্সের মাত্রা নির্ণয় করা হয়। অধিকাংশ পিএলআইডি রোগীর ক্ষেত্রে অপারেশনের পরিবর্তে প্রমাণ-ভিত্তিক ফিজিও থেরাপী, ম্যানুয়াল থেরাপী ও সঠিক ব্যায়ামের মাধ্যমে ব্যাথা নিরাময় সম্ভব।’

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘প্রোলাপস্ড লাম্বার ইন্টারভাট্রিব্রাল ডিস্ক (পিএলআইডি)’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শুরুতে কেক কেটে বর্ষপূতি উদযাপন করা হয়। জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মো. একরাম হোসেনের সভাপতিত্বে ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডা. তৃশা দাশগুপ্তের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুর রহিম ও চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ডা. পলাশ নাগ।

সেমিনারে স্বাস্থ্য পরিচালক আরও বলেন, ‘বর্তমানে দেশে প্রবীণ জনগোষ্ঠী মাত্র ৯ শতাংশ, আগামী ১০-১৫ বছর পরে সেটি ২০-২৫ শতাংশে উন্নীত হবে। বয়সের সাথে সাথে পিএলআইডি রোগের সমস্যাতো আছেই। এ মুহুর্তে আমাদের দেশে ফিজিয়াত্রিস্ট আছে ৩ শতাধিক, যা প্রতি ১০ লাখে মাত্র ১ জন বা সামান্য বেশি। এটি প্রয়োজনের তুলনায় অনেক কম। আমাদের কোন ফিজিক্যাল মেডিসিন ইনস্টিটিউট এখনো তৈরি হয়নি। ২০১৬ সালে একসাথে গ্যাস্ট্রোএন্টারোলজি ইনস্টিটিউট ও আমাদের ফিজিক্যাল মেডিসিনের একটা ইনস্টিটিউট হওয়ার কথা হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে আমাদের গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হয়ে গেলেও। ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্ট পিছিয়ে আছে।’

‘আমরা উপজেলা পর্যায়ে চিকিৎসকের ১০০ পদ সৃষ্টি করেছি, সেখানেও আমরা পদায়ন করতে পারিনি, আগামীতে ৩র অধিক পদ সৃষ্টির প্রক্রিয়া চলছে। আমাদের এই বিষয়টি ইগনোর করার কোন উপায় নাই। আমাদের ডেভেলপমেন্ট হলেও, ফিজিক্যাল মেডিসিনের বিষয়টা আলাদাভাবে ভাবনার বিষয় এসেছে। কারণ বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে যারা অতিরিক্ত পরিশ্রমী বা কায়িক পরিশ্রম করে, ভারী কাজগুলো করেন, তাদের জন্য ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন ছাড়া কোন বিকল্প চিকিৎসা নেই।’

তিনি বলেন, ‘ডা. পলাশ নাগ তিন বছর আগে নিজ উদ্যোগে জেনারেল হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ দাঁড় করিয়েছেন। দেশে তাঁর মত আইকন চিকিৎসকেরা আন্তরিকভাবে এগিয়ে আসলে স্বাস্থ্যবিভাগের ভাবমুর্তি আরও উজ্জ্বল হবে। পাশাপাশি ডা. পলাশ নাগের মত কিছু মানুষের অনুপ্রেরণা আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবে।’

মোহাম্মদ আবদুর রহিম বলেন, ‘ঢাকায় ইনস্টিটিউটের শেষ নেই। কিন্তু চট্টগ্রামে বিআইটিআইডি ছাড়া অন্য কোনো ইনস্টিটিউট নেই। আমরা যারা চট্টগ্রামে আছি, আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাড়া কাছাকাছি আছে রাঙ্গামাটি মেডিকেল কলেজ। চিকিৎসকদের পোস্টিং নিতে গেলে বিড়ম্বনায় পড়তে হয়। সিনিয়র চিকিৎসকদেরকে উপজেলা পর্যায়ে সহকারী অধ্যাপক ও সিনিয়র কনসালট্যান্ট পদে পোস্টিং দিতে হচ্ছে। সেখানে চিকিৎসকেরা লজিস্টিক সাপোর্টের কারণে তাদের কাঙ্খিত সেবা দিতে পারছে না।’

‘বিগত ২০১৩ বা ২০১৪ সালে এখানে আরও একটি মেডিকেল কলেজ হওয়ার প্রস্তাবনা ছিল, সিটি হয়তো ফাইল চাপা পড়ে আছে। অন্য ছোট জেলায় যদি কোনো ইন্র্রাস্ট্রাকচার ছাড়া মেডিকেল কলেজ হয়ে হতে পারে, তাহলে চট্টগ্রামে কেন তিন-চারটা মেডিকেল কলেজ হবে না? এখানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে ২৫০ বেড থেকে ৫০০ বেডে উন্নীত কওে মেডিকেল কলেজে রূপান্তরকরণসহ আরও কয়েকটা মেডিকেল কলেজ হওয়া বাঞ্চনীয়। এখানে আরও কয়েকটি মেডিকেল কলেজ হয়ে গেলে এখন যারা অপেক্ষমান হিসেবে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক আছেন, তাঁদেরও একটা কিন্তু গতি হবে।
পর্যাপ্ত প্রতিষ্ঠান না থাকায় গাইনি বিশেষজ্ঞসহ সহকারী ও সহযোগী অধ্যাপকদের উপজেলায় পোস্টিং বা অবকাঠামোহীন জায়গায় যেতে হচ্ছে।’

নতুন মেডিকেল কলেজ হলে তাঁদের ক্যারিয়ারের গতি তৈরি হবে বলে তিনি মত প্রকাশ করেন। একইসাথে সেখ ফজলে রাব্বিকে ‘ডাইনামিক’ ব্যক্তি হিসেবে প্রশংসা করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতাল করা, সিএমইউর হাসপাতাল চালু করা এবং অন্যান্য প্রস্তাবিত মেডিকেল কলেজ/হাসপাতাল বাস্তবায়নে তাঁর উদ্যোগ কামনা করেন মোহাম্মদ আবদুর রহিম।

পলাশ নাগ জানান, গত ২০২৩ সালের এই দিনেই এ হাসপাতালে এই বিভাগের যাত্রা শুরু হয়। ২০২৩ সাল থেকে চলতি ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত ফিজিওথেরাপী ইউনিটে মোট ২০ হাজার ৬৬৮ জন রোগীকে চিকিৎসাসেবা দিয়ে সরকারকে প্রায় ১১ লাখ টাকা রাজস্ব দেওয়া হয়েছে। এছাড়া হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বহির্বিভাগে চলতি বছরের নভেম্বর পর্যন্ত ১১ হাজার ৬৮০ জন, ৬৪ জন রেফার্ড রোগীর পাশাপাশি ৫৩ জন রোগীকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রেখে রিহ্যাবিলিটেশন সেবা প্রদান করা হয়েছে। একইসাথে ৪৯ জন রোগেীকে মাস্কিওলোস্কিলেটাল আল্ট্রাসনোগ্রাফী মেশিনের মাধ্যমে রোগ নির্ণয়সহ চিকিৎসাসেবা দেওয়া হয়। এ বিভাগে ফিজিওথেরাপিষ্টের পদ থাকলেও গত এক বছর ধরে শূন্য রয়েছে। পদটি পূরণ হলে আমরা আরও বেশী সেবা দিতে পারবো।

সেমিনারে জানানো হয়, কোমরে তীব্র ব্যাথা হওয়া, যা নিতম্ব হয়ে এক পা বা উভয় পায়ের নিচের দিকে ছড়িয়ে পড়া, পা ঝিনঝিন করা, অবশ হয়ে আসা এবং পায়ের পেশী দুর্বল হয়ে যাওয়া এ রোগের সাধারণ লক্ষণ। তবে পিএলআইডি আক্রান্ত ৮৫- ৯০ শতাংশ রোগী কোন ধরণের অস্ত্রোপচার ছাড়াই সুস্থ হয়ে যায়। মাত্র ৫-১০ শতাংশ জঠিল রোগীর ক্ষেত্রে, যাদের ৬-৮ সপ্তাহের কনজারভেটিভ চিকিৎসায় ব্যথা কমে না বা স্নায়বিক দুর্বলতা বাড়তে থাকে, তাদেরও ক্ষেত্রে মাইক্রোডিসসেকটমি বা এন্ডোস্কোপিক সার্জারীর প্রয়োজন হয়।

সেমিনারে আরও জানানো হয়, নার্ভের ওপর চাপ কমানো, কোমর ও পিঠের মাংশপেশী শক্তিশালী করার জন্য লো-ইমপ্যাক্ট ব্যায়াম ও ভারী ওজন তোলা বর্জন করতে হবে। যদি কোন কনজারভেটিভ চিকিৎসা কাজ না করে বা পা অবশ হয়ে যাওয়া, প্রস্রাব-পায়খানার নিয়ন্ত্রণ হারানোর মত জরুরী লক্ষণ দেখা দিলে সার্জারীর সিদ্ধান্ত নিতে হবে। দৈনন্দিন কাজে বসা, দাঁড়ানো ও ঘুমানোর সঠিক ভঙ্গি বজায় রেখে পুনরায় ডিস্ক প্রোল্যান্স হওয়া প্রতিরোধ করে। বাংলাদেশে কর্মক্ষম ও মধ্য বয়সী ৩০-৫০ বছর বয়সী মানুষের ক্ষেত্রে কোমর ব্যথা বা পিএলআইডিতে আক্রান্ত হওয়ার হার আশংকাজনকভাবে বাড়ছে। দীর্ঘ সময় চেয়ারে বসে অফিস বা কম্পিউটারে কাজ করা, সামনে ঝুঁকে ভারী জিনিষ তোলা, ভুল ভঙ্গিতে বসা বা ঘুমানো, স্থুলতা, ধূমপান ও কায়িক পরিশ্রম না করার কারণে এই রোগের ঝুঁকি বাড়ছে।

ShareTweetShare

আরও পড়ুন

টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা : আয়-ব্যয়ের হিসাব ও গঠনতন্ত্র সংশোধনী অনুমোদিত
অর্থনীতি

টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা : আয়-ব্যয়ের হিসাব ও গঠনতন্ত্র সংশোধনী অনুমোদিত

‎গ্রামীণফোনের সাবেক কর্মীদের বিরুদ্ধে একপেশে চার্জশিটের প্রতিবাদ
তথ্যপ্রযুক্তি

‎গ্রামীণফোনের সাবেক কর্মীদের বিরুদ্ধে একপেশে চার্জশিটের প্রতিবাদ

পূর্তি পর্যটন সমৃদ্ধ, পরিচ্ছন্ন ও মানবিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে বহুমুখী পরিকল্পনা গ্রহণ
চট্টগ্রাম

পূর্তি পর্যটন সমৃদ্ধ, পরিচ্ছন্ন ও মানবিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে বহুমুখী পরিকল্পনা গ্রহণ

ফুটপাত দখল, ময়লা ও রাজস্ব ফাঁকিতে আপসহীন চসিক প্রশাসক শাহাদাত হোসেন
চট্টগ্রাম

ফুটপাত দখল, ময়লা ও রাজস্ব ফাঁকিতে আপসহীন চসিক প্রশাসক শাহাদাত হোসেন

স্কেচ গ্যালারি–নন্দনের শাহীনূর সারোয়ার স্মৃতি রূপসজ্জা কর্মশালা সম্পন্ন
বিনোদন

স্কেচ গ্যালারি–নন্দনের শাহীনূর সারোয়ার স্মৃতি রূপসজ্জা কর্মশালা সম্পন্ন

আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ করার দাবি এমপি সাঈদ আল নোমানের
রাজনীতি

শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য হলেন এমপি সাঈদ আল নোমান

পুরোনো সংখ্যা

সর্বশেষ

নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে আকিজ রেডিমিক্সের সম্মাননা

নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে আকিজ রেডিমিক্সের সম্মাননা

প্রধানমন্ত্রীর জন্মদিনে ওমরগণি এমইএস কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর জন্মদিনে ওমরগণি এমইএস কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.