• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

চট্টগ্রামের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব চীনা প্রতিষ্ঠানের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫ ২০২৬, ২০:৫১ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রামের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব চীনা প্রতিষ্ঠানের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বর্জ্য থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব দিয়েছে চীনের প্রতিষ্ঠান কনচ ভেঞ্চার। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক শাহাদাত হোসেনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা এ প্রস্তাব তুলে ধরেন। এ সময় তারা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে নিজেদের অভিজ্ঞতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং বিভিন্ন দেশে বাস্তবায়িত প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

রোববার (১৫ নভেম্বর) বিকালে সিটির টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে শাহাদাত হোসেন বলেন, ‘আমরা বর্জ্যকে শুধু অপসারণের বিষয় হিসেবে দেখতে চাই না, বরং সম্পদে রূপান্তর করতে চাই। চট্টগ্রাম নগরীতে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হচ্ছে। এসব বর্জ্য সংগ্রহ, পরিবহন ও অপসারণে সিটি কর্পোরেশনকে উল্লেখযোগ্য অর্থ ও জনবল ব্যয় করতে হয়। অথচ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈবসারসহ বিভিন্ন মূল্যবান সম্পদ উৎপাদনের সুযোগ রয়েছে। আমরা সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চাই।’

‘আমার লক্ষ্য একটি ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট চট্টগ্রাম গড়ে তোলা। এই লক্ষ্য বাস্তবায়নে আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। আমরা চাই নগরীর বর্জ্য ব্যবস্থাপনা এমন একটি পর্যায়ে নিয়ে যেতে, যেখানে বর্জ্য পরিবেশদূষণের কারণ না হয়ে অর্থনৈতিক সম্পদে পরিণত হবে। এর মাধ্যমে একদিকে নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত হবে, অন্যদিকে নবায়নযোগ্য ও বিকল্প জ্বালানি উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে।’

প্রশাসক বলেন, ‘চট্টগ্রাম বাংলাদেশের প্রধান বন্দরনগরী এবং অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও শিল্পকেন্দ্র। জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সঙ্গে সঙ্গে এখানে বর্জ্যের পরিমাণও বাড়ছে। প্রচলিত পদ্ধতিতে শুধু বর্জ্য সংগ্রহ করে ভাগাড়ে ফেলার মাধ্যমে দীর্ঘমেয়াদে এই সমস্যার সমাধান সম্ভব নয়। আমাদের এমন প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে বর্জ্যের পরিমাণ কমানোর পাশাপাশি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাবও হ্রাস পায়।’

‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ বাস্তবায়িত হলে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। তবে এ ধরনের প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পরিবেশগত নিরাপত্তা, প্রযুক্তির কার্যকারিতা, প্রকল্পের আর্থিক সাশ্রয়, দীর্ঘমেয়াদি পরিচালনা ব্যয় এবং নগরবাসীর স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমরা এমন কোনো প্রকল্প চাই না, যা ভবিষ্যতে সিটি কর্পোরেশনের জন্য আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়। প্রকল্পটি হতে হবে বাস্তবসম্মত, পরিবেশবান্ধব এবং দীর্ঘমেয়াদে টেকসই।’

শাহাদাত হোসেন বলেন, ‘বিশ্বের বিভিন্ন উন্নত নগরীতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। আমরা সেসব অভিজ্ঞতা থেকে শিখতে চাই। আন্তর্জাতিকভাবে অভিজ্ঞ ও প্রযুক্তিগতভাবে সক্ষম প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। তবে চট্টগ্রামের বাস্তবতা, বর্জ্যের প্রকৃতি ও পরিমাণ এবং আমাদের বিদ্যমান অবকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকল্প পরিকল্পনা করতে হবে।’

বৈঠকে চীনা প্রতিনিধিদল জানায়, কনচ ভেঞ্চার বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং পরিবেশবান্ধব প্রযুক্তি নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটি আধুনিক গ্রেট ফার্নেস প্রযুক্তির মাধ্যমে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ ও বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম পরিচালনা করে। এ ছাড়া বর্জ্য প্রক্রিয়াকরণে বিভিন্ন ধরনের প্রযুক্তি ও পরিবেশগত নিয়ন্ত্রণব্যবস্থা ব্যবহারের অভিজ্ঞতা রয়েছে প্রতিষ্ঠানটির।

প্রতিষ্ঠানটির প্রকাশিত ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, চীনসহ বিভিন্ন অঞ্চলে তাদের মোট ১১২টি চুক্তিবদ্ধ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প রয়েছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি প্রায় ১ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াকরণ করেছে।

প্রতিনিধিদল চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় নিজেদের প্রযুক্তি প্রয়োগের সম্ভাবনা তুলে ধরে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার একটি প্রকল্প প্রস্তাব করে। প্রস্তাবটির কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা এবং বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়।

শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নে আমরা আন্তর্জাতিক সহযোগিতা ও আধুনিক প্রযুক্তিকে স্বাগত জানাই। তবে প্রকল্প গ্রহণের আগে বর্জ্যের প্রাপ্যতা, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, প্রয়োজনীয় জমি, পরিবেশগত প্রভাব এবং অর্থায়নের বিষয়গুলো যথাযথভাবে যাচাই করা জরুরি। সিটি কর্পোরেশন নগরবাসীর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সম্ভাবনাময় প্রস্তাবগুলো বিবেচনা করবে।’

‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব চট্টগ্রাম রেখে যেতে হবে। এ জন্য প্রচলিত ব্যবস্থার পাশাপাশি নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করতে হবে। আমি বিশ্বাস করি, সঠিক পরিকল্পনা, কার্যকর ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনাকে একটি আধুনিক ও টেকসই ব্যবস্থায় রূপান্তর করা সম্ভব।’

বৈঠকে চীনা প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন আনহুই হাইচুং গ্রিন এনার্জি এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপের জেনারেল ম্যানেজার হান জিউ, কনচ কাওয়াসাকি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের নির্বাহী উপমহাব্যবস্থাপক লি চাওহুই, হাইচুং গ্রিন এনার্জি এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপের অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট অফিসের সুপারভাইজার চেং, প্রতিনিধি কেন্ট, কাও এবং ডিএন অ্যাসোসিয়েটসের লেফটেন্যান্ট কর্নেল (অব.) আহমেদ ড্যানিয়েল ইসলাম।

এ সময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি উপস্থিত ছিলেন।

ShareTweetShare

আরও পড়ুন

আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম ‘অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’
তথ্যপ্রযুক্তি

আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম ‘অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’

শিক্ষাপ্রতিষ্ঠানে সুপেয় পানি নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার : এমপি এনাম
চট্টগ্রাম

শিক্ষাপ্রতিষ্ঠানে সুপেয় পানি নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার : এমপি এনাম

পটিয়ায় আওয়ামী লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার
চট্টগ্রাম

পটিয়ায় আওয়ামী লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

কর্নেলহাটে মানবিক ডাক্তার শাহাদাত হোসেনের কার্যালয় উদ্বোধন
চট্টগ্রাম

কর্নেলহাটে মানবিক ডাক্তার শাহাদাত হোসেনের কার্যালয় উদ্বোধন

পতেঙ্গায় চোর সন্দেহে যুবক হত্যা, ৪৮ ঘণ্টার মধ্যে আসামি আটক
চট্টগ্রাম

পতেঙ্গায় চোর সন্দেহে যুবক হত্যা, ৪৮ ঘণ্টার মধ্যে আসামি আটক

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সমাবর্তন ও আবৃত্তি সন্ধ্যা সম্পন্ম
বিনোদন

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সমাবর্তন ও আবৃত্তি সন্ধ্যা সম্পন্ম

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামে ইপসার দুই উদ্যোগ পরিদর্শনে বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন

চট্টগ্রামে ইপসার দুই উদ্যোগ পরিদর্শনে বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন

পাহাড়ে শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার : ভূমি প্রতিমন্ত্রী

পাহাড়ে শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার : ভূমি প্রতিমন্ত্রী

সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনে সপ্তাহব্যাপী অনুষ্ঠান সোমবার শুরু

সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনে সপ্তাহব্যাপী অনুষ্ঠান সোমবার শুরু

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.