• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ৫ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

মুরাদপুরে রজভীয়া নূরীয়া কমিটির যৌতুক-মাদকবিরোধী মানববন্ধন ও র‌্যালি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪ ২০২৬, ১৯:৪৩ অপরাহ্ণ
অ- অ+
মুরাদপুরে রজভীয়া নূরীয়া কমিটির যৌতুক-মাদকবিরোধী মানববন্ধন ও র‌্যালি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের প্রেসিডেন্ট মুহাম্মদ আবুল কাশেম নূরী বলেছেন, ‘সরকারকে নারী নির্যাতন, যৌতুক, মাদক ও শিশু নির্যাতনসহ সামাজিক নানা অনাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এসব সামাজিক অনাচার ও দুষ্টক্ষত বন্ধে জনগণকে সচেতন হতে হবে। সামাজিক সচেতনতা ও গণঘৃণাবোধ জাগ্রত করা ছাড়া এসব সামাজিক অভিশাপ থেকে নিষ্কৃতি মিলবে না।’

মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম নগরীর মুরাদপুর চত্বরে যৌতুক-মাদকবিরোধী মানববন্ধন ও র‌্যালিতে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে আবুল কাশেম আরও বলেন, ‘যৌতুকের গ্লানি থেকে গরিব পরিবারগুলোকে বাঁচাতে সরকার কার্যকর পদক্ষেপ নিতে হবে। যৌতুক দেয়া-নেয়া দুটোকেই অপরাধ হিসেবে গণ্য করতে হবে।’

তিনি বলেন, ‘যৌতুক, মাদক, নারী নিপীড়ন থামাতে হলে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। প্রয়োজনে বিদ্যমান আইনকে ঢেলে সাজিয়ে যুগোপযোগী আইন প্রণয়ন করতে হবে। আলেম ও ইমাম সমাজ নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হলে যাবতীয় সামাজিক অনাচার থেকে মুক্তি মিলতে পারে।’

রজভীয়া নূরীয়া কমিটির চেয়ারম্যান মাহমুদুল হক রাজিবের সভাপতিত্বে ও সাংগঠনিক সচিব মুহাম্মদ আয়ুব তাহেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সংগঠনের মহাসচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী বলেন, ‘গরিবের ঘরে ঘরে আজ নীরব আর্তনাদ-আহাজারি চলছে। যৌতুকের দাবি মেটাতে না পারায় দেশে প্রতিদিন শত শত পরিবার ভাঙছে। কন্যাদায়গ্রস্থ পিতা-মাতার আর্তনাদ থামাতে না পারা আমাদের বড় ব্যর্থতা। এই ব্যর্থতার গ্লানি থেকে আমাদের নিষ্কৃতি খুঁজতে হবে।’

মাহমুদুল হক রাজিব বলেন, ‘মাদকের হাতছানিতে যুব তরুণরা আজ আচ্ছন্ন, তাদের জীবনে মাদক সর্বনাশ ডেকে আনছে। ঘরে ঘরে আজ মাদক ঢুকে পড়েছে। মাদকের করাল গ্রাস থেকে আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হবে। এই দায়িত্ব পালন না করলে আমাদের উত্তরসূরিরা আমাদের কখনো ক্ষমা করবে না। বর্তমান প্রজন্মকে গভীর অন্ধকারের গহ্বর থেকে উদ্ধার করতে হলে আমাদের দায়িত্ব সচেতন হওয়ার বিকল্প নাই।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ছালেহ আহমদ আনসারী, আবুল হোসাইন, অধ্যক্ষ শহীদুল্লাহ্ ফারুকী, আবু ছালেহ আঙ্গুর, মুহাম্মদ হাসান আলী, মুহাম্মদ জাহিদুল হাসান রুবায়েত, এএমএম শোবায়ের, কুতুবউদ্দিন শাহ নূরী, মুহাম্মদ আবুল হাসান, মাওলানা আবুন নুর মুহাম্মদ হাসান নূরী, প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহাম্মদ জাকারিয়া, সচিব মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, অ্যাডভোকেট ছলিম উদ্দিন খান, মাওলানা এনামুল হক এনাম, মাওলানা আব্দুল কাদের রেজভী, মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিন নূরী, নুরুল হুদা মুহাম্মদ আক্কাস, এসএম ইকবাল বাহার, মুহাম্মদ আমানউল্লাহ, মুহাম্মদ আলমগীর, আবু ছালেহ মুহাম্মদ সাফওয়ান নূরী, মুহাম্মদ জাকের হোসাইন সওদাগর, কাযী মুহাম্মদ রুকনুজ্জামান, মুহাম্মদ মাহফুজ, ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাহেদ, মাষ্টার হারুন, মুহাম্মদ শাহজাহান, মাওলানা আনোয়ার রেযা, মাওলানা মুহাম্মদ সৈয়দুল হক, মুহাম্মদ শাহাদাত, মুহাম্মদ করিম মিয়া, ডা. রুকন, মুহাম্মদ আব্দুল হান্নান, আরিফ মঈন উদ্দীন মনির, এইচএম নিজাম উদ্দিন চৌধুরী, আবু সৈয়দ, সৈয়দ সিরাজুল আলম, মহিউদ্দিন খোকন, মুহাম্মদ ওসমান, মুহাম্মদ আরিফুল ইসলাম হৃদয়, মুহাম্মদ ওসমান জাহাঙ্গীর, মুহাম্মদ নাসির উদ্দিন, মুহাম্মদ বাদশাহ্ মিয়া, মাওলানা মালেক তাহেরী, মুহাম্মদ আরাফাত আলী রুবেল, মুহাম্মদ ইকবাল, মুহাম্মদ জামাল, মাওলানা আজিম উদ্দিন, মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ নাছির, মুহাম্মদ সেলিম, এয়ার মুহাম্মদ, মহি উদ্দিন, মুহাম্মদ রুহুল আমীন প্রমুখ।

বিশাল র‌্যালিটি মুরাদপুর চত্বর থেকে ষোলশহর রেলওয়ে স্টেশন হয়ে পুনরায় মুরাদপুর এসে শেষ হয়।

ShareTweetShare

আরও পড়ুন

সোনালী বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
শিরোনাম

সোনালী বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

জাপান সফরে চট্টগ্রাম ওয়াসার এমডি জানে আলম
চট্টগ্রাম

জাপান সফরে চট্টগ্রাম ওয়াসার এমডি জানে আলম

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ডা. আবুল বশরের ২১তম মৃত্যুবার্ষিকী বুধবার
শিরোনাম

ডা. আবুল বশরের ২১তম মৃত্যুবার্ষিকী বুধবার

কবিতা : অতিরিক্ত চাপে ডুবে যাচ্ছি
বিনোদন

কবিতা : সুখ-দুঃখের বর্ষা

বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসনে দ্রুত ঘর নির্মাণের আশ্বাস জেলা প্রশাসকের
চট্টগ্রাম

বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসনে দ্রুত ঘর নির্মাণের আশ্বাস জেলা প্রশাসকের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

চট্টগ্রামের শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্যে মুগ্ধ ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

চট্টগ্রামের শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্যে মুগ্ধ ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.