চট্টগ্রাম : লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভসাউথ ২০২৬-২০২৭ সেবাবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় চিটাগং সিনিয়রস ক্লাবে অনুষ্ঠিত লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি ৪ বাংলাদেশ ডিস্ট্রিক্ট কনভেনশনে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে চতুর্থ বারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লায়ন মোহাম্মদ আকতার হোসেন, সেক্রেটারি লায়ন এবিএম কামরুল ইসলাম ও ট্রেজারার নির্বাচিত হয়েছেন লায়ন মোহাম্মদ আলী।
উল্লেখ্য, মোহাম্মদ আকতার হোসেন পর পর দুই বার শ্রেষ্ঠ লায়ন নির্বাচিত হয়েছেন।
















