• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

চট্টগ্রাম থেকে নতুন এক মানবিক সংস্কৃতির সূচনা, উৎসবে কমবে দাম-বাড়বে আনন্দ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ১৮ ২০২৬, ১৮:০৭ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রাম থেকে নতুন এক মানবিক সংস্কৃতির সূচনা, উৎসবে কমবে দাম-বাড়বে আনন্দ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : আসন্ন পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি ও সিন্ডিকেট রোধে এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ‘উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ’-এই নতুন স্লোগানকে সামনে রেখে ঈদুল আযহা উপলক্ষ্যে পণ্যের মূল্য হ্রাস করে ‘ফেস্টিভ সেল’ চালুকরণের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সোমবার (১৮ মে) দুপুরে চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে করে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, ‘চট্টগ্রাম একটি ঐতিহাসিক জেলা, যা বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক রাজধানী। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং ২৪’-এর ছাত্র-জনতার আন্দোলন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে চট্টগ্রামের ভূমিকা ছিল উজ্জ্বল নক্ষত্রের মতো। আমরা এই চট্টগ্রাম থেকেই এবার বাজার ব্যবস্থাপনায় এক নতুন মানবিক সংস্কৃতির যাত্রা শুরু করতে যাচ্ছি।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশে উৎসবের সময় পণ্যের ওপর বিশেষ ছাড় বা ‘সেল’ দেওয়া হলেও আমাদের দেশে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেয়। উৎসবের আনন্দ কখনো একা বা শুধু পরিবার নিয়ে উপভোগ করার বিষয় নয়; ধনী-দরিদ্র নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষকে সাথে নিয়ে উৎসব উদযাপন করতে হয়। যারা উৎসবের সময় সিন্ডিকেট করে সাধারণ মানুষকে কষ্ট দেয়, তারা ব্যবসায়ী নয়, তারা রাষ্ট্রের শত্রু।’

জেলা প্রশাসক জানান, দেশের সর্ববৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জ, রিয়াজউদ্দিন বাজার, বিভিন্ন দোকান মালিক সমিতি, বিজিএমইএ, বিকেএমইএ এবং শীর্ষস্থানীয় চেইন শপ-স্বপ্ন, আগোরা, বাস্কেট, শপিং ব্যাগ, খুলশী মার্টসহ ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে দফায় দফায় আলোচনা করা হয়েছে। ব্যবসায়ীরা এই মানবিক উদ্যোগকে সাদরে গ্রহণ করেছেন এবং উৎসবের আগে নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন পেঁয়াজ, আদা, রসুন, আটা, তেল ইত্যাদির দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

পাইকারি বাজার থেকে খুচরা বাজারে মূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে জেলা প্রশাসক স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পাইকারি বাজারের এই ছাড় যেন সাধারণ ভোক্তা বা খুচরা পর্যায়ে পৌঁছায়, তা নিশ্চিত করতে আমাদের নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে। উৎসবে সাধারণ মানুষের আনন্দ নিশ্চিত করতে আইনের সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করা হবে।’

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান, সিএমপির ডিসি (প্রসিকিউশন) (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী প্রমুখ।

ShareTweetShare

আরও পড়ুন

নৃত্যরূপ একাডেমি চট্টগ্রামের দুই দিনের নৃত্যানুষ্ঠান শুরু হচ্ছে শনিবার
বিনোদন

নৃত্যরূপ একাডেমি চট্টগ্রামের দুই দিনের নৃত্যানুষ্ঠান শুরু হচ্ছে শনিবার

মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে মাঠ পর্যায়ের কার্যক্রম জোরদার করতে হবে : প্রতিমন্ত্রী টুকু
চট্টগ্রাম

মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে মাঠ পর্যায়ের কার্যক্রম জোরদার করতে হবে : প্রতিমন্ত্রী টুকু

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ব্র্যান্ডিং ও পিআর প্রধান হলেন সালাহউদ্দিন মামুন
মতামত

স্বাস্থ্যসেবায় ব্র্যান্ডের সবচেয়ে বড় শক্তি গল্প নয়, প্রমাণ

জোরারগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও মুখোশ উদ্ধার
চট্টগ্রাম

জোরারগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও মুখোশ উদ্ধার

অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি
তথ্যপ্রযুক্তি

অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি

টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
অর্থনীতি

টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সরকারি নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গুইমারাই চট্টগ্রাম পিআইডির মতবিনিময়

সরকারি নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গুইমারাই চট্টগ্রাম পিআইডির মতবিনিময়

আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : ডিসি জাহিদ

আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : ডিসি জাহিদ

মাছের উৎপাদন বাড়িয়ে চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়াতে হবে : মেয়র শাহাদাত

মাছের উৎপাদন বাড়িয়ে চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়াতে হবে : মেয়র শাহাদাত

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.