• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ স্বাস্থ্য

করোনা আক্রান্ত গর্ভবতীর জটিল অস্ত্রোপচার সম্পন্ন করল এভারকেয়ার হসপিটাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৬ ২০২১, ১৮:০৪ অপরাহ্ণ
অ- অ+
করোনা আক্রান্ত গর্ভবতীর জটিল অস্ত্রোপচার সম্পন্ন করল এভারকেয়ার হসপিটাল
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম এক কোভিড পজেটিভ গর্ভবতীর জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেছে । মঙ্গলবার সাংবাদিকদের সাথে একটি ভার্চুয়াল প্রেস মিটিং-এ তাদের সাফল্যের গল্প তুলে ধরা হয়। রোগী তার ডেলিভারির ৪ দিন আগে কোভিড আক্রান্ত হন এবং তার পরিবারের সদস্যরা চট্টগ্রামের একাধিক হাসপাতালে যোগাযোগ করেছিলেন। তবে রোগী কোভিড পজেটিভ এবং গর্ভকালীন ডায়াবেটিস ও ব্রঙ্কিয়াল অ্যাজমার মতো শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তাই অন্যান্য হাসপাতাল রোগীকে ফিরিয়ে দেয়।

অবশেষে, ১ জুলাই ৩০ বছর বয়সী মিসেস ফারজানা আক্তার, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এ ভর্তি হন। ভর্তির সময় রোগীর শ্বাসকষ্ট এবং ভর্তির ১০ দিন আগ থেকে জ্বরাক্রান্ত থাকার কারণে তাকে তৎক্ষণাৎ মিনিটে ১৫ লিটার বেগে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয় এবং তাকে হসপিটালের ডেডিকেটেড অ্যান্ড সেগ্রিগেটেড কোভিড ওয়ার্ডে স্থানান্তর করা হয়। রোগী এভারকেয়ারের অবসটেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি এর কনসালটেন্ট ডা. ফারজানা হাসীন মুক্তি’র তত্ত্বাবধানে ছিলেন। আর রোগীর কোভিড চিকিৎসার জন্যে যৌথভাবে দায়িত্বরত ছিলেন ডা. রেজাউল করিম (ইন্টারনাল মেডিসিন) এবং ডা. মোঃ ফজলে কিবরিয়া চৌধুরী (রেসপাইরেটরি মেডিসিন)।

কোভিড আক্রান্ত রোগীদের জন্য এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে একটি পৃথক অপারেশন থিয়েটার রয়েছে বলেও জানানো হয় উক্ত ভার্চুয়াল সভায় যেখানে নিয়োজিত আছে পৃথক ওটি টিম এবং স্টাফ। এছাড়া আক্রান্তদের স্থানান্তরের জন্য আলাদা লিফটেরও সুব্যবস্থা আছে। রোগীর স্কার পেইন থাকার কারণে তাকে জরুরীভিত্তিতে সিজার করা হয় এবং এই দক্ষ কাজ সম্পন্ন করেন অবসটেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি এর কনসালটেন্ট ডা. ফারজানা হাসীন মুক্তি।

নিওনেটোলজিস্ট ডা. দীপিকা দে-এর তত্ত্বাবধায়নে, ১লা জুলাই সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে একটি মেয়ে শিশুর ডেলিভারি সম্পন্ন হয়, যার ওজন ছিল ২.৭০ কে.জি.। জন্মের পরপরই বাচ্চাটি কেঁদে উঠে যার ফলে কোন বাড়তি জটিলতার মুখোমুখি হতে হয়নি। এছাড়া আরটি-পিসিআর সম্পন্ন করা হয় যার ফলাফল নেগেটিভ আসে। মায়ের শারীরিক অবস্থা ভালো না থাকায় প্রাথমিকভাবে শিশুটিকে ফর্মূলা দুধ খাওয়ানো হয়। শিশুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছে এবং গতকাল থেকে মায়ের বুকের দুধ খাওয়া শুরু করেছে। মা-এর অবস্থাও আগের চেয়ে অনেকাংশেই ভালো, এমনকি কোন অক্সিজেনেরও প্রয়োজন হচ্ছে না।

শিশুটির চাচা জানান, “আমার ভাবীর কোভিড পজিটিভ অবস্থায় আমরা ৪ টি হসপিটালে যোগাযোগ করেছিলাম কিন্তু কেউই ঝুঁকি নিতে চায়নি। কিন্তু এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এ আসার পর হসপিটালের ডাক্তার, নার্স এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মীরা দ্রুতই আমাদের জরুরি সেবা প্রদান করেন, এমনকি সি-সেকশন প্রক্রিয়া শুরু করে। আমাদের এই প্রয়োজনের সময় পাশে থেকে সাহায্য করায় এবং সেরা সেবা প্রদানের জন্য এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর কাছে আমরা কৃতজ্ঞ।”

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
চট্টগ্রাম

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন
চট্টগ্রাম

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন
চট্টগ্রাম

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি
অর্থনীতি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত হতে হবে : মেয়র
চট্টগ্রাম

ডেঙ্গু প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত হতে হবে : মেয়র

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.