• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ কক্সবাজার

দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিই দুদক পরিচালক!

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯ ২০২৫, ১৯:৪২ অপরাহ্ণ
অ- অ+
দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিই দুদক পরিচালক!
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

কক্সবাজারে আলোচিত ভূমি অধিগ্রহণ দুর্নীতির মামলার আসামি ও বিতর্কিত সরকারি কর্মকর্তা আমিন আল পারভেজকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পরিচালক পদে পদায়ন করা হয়েছে। গত রোববার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিক সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। তবে এ বিষয়ে দুদক কমিশনার (তদন্ত) বলছেন, এমন অভিযোগ সত্য হলে জনমনে দুদক সম্পর্কে নেতিবাচক বার্তা যাবে, সেজন্য কমিশনে কথা বলা হবে।
দুদক সূত্র জানায়, কক্সবাজারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ভবন নির্মাণ ও ভূমি অধিগ্রহণ প্রকল্পে ২২ কোটি ২১ লাখ ২৮ হাজার ৮৩৬ টাকা আত্মসাতের অভিযোগে আমিন আল পারভেজের বিরুদ্ধে মামলা করা হয়। তিনি তখন কক্সবাজার জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে রয়েছেন।
২০২০ সালে এ-সংক্রান্ত মামলা দায়ের করেন দুদকের সাবেক উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন। পরে একই বছর আমিন আল পারভেজকে ৩০ নম্বর আসামি করে চার্জশিট দেওয়ার সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা শরীফ উদ্দিন। দীর্ঘ পাঁচ বছরেও আলোর মুখ দেখেনি অভিযোগপত্রটি, বরং বিতর্কিত ৫৪(২) ধারার আওতায় তদন্তকারী কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়। দুর্নীতি দমন কমিশনের ২৫২ পৃষ্ঠার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আমিন আল পারভেজ প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজে এবং অন্যদের অবৈধভাবে লাভবান করেছেন। তিনি জালিয়াতির আশ্রয়ে ‘মেসার্স ইলিয়াছ ব্রাদার্স’ আপত্তি-সংক্রান্ত তদন্ত কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া ভূমি অধিগ্রহণ আইন সম্পর্কে সম্যক ধারণা থাকার পরও ‘চন্দ্রিমা হাউজিংয়ের’ জমিকে অধিগ্রহণের অংশ দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন। ফিল্ডবুক ও দালিলিক রেকর্ড অনুযায়ী নোট ফাইল ও আদেশ ছাড়া চেক দেওয়ার বৈধতা দিয়েছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, তিনি ১৪ কোটি ৫৯ লাখ ৮২ হাজার ৭৩৭ টাকার নথিতে অসম্পূর্ণ রেকর্ড থাকা সত্ত্বেও মিথ্যা তথ্য দিয়ে চেক ইস্যু করেছেন।
বিতর্কিত এই কর্মকর্তাকে দুদকে পদায়নের বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকতে পারে। তবে এমন একজন কর্মকর্তাকে দুদকে পরিচালক পদে নিয়োগ দেওয়া অযৌক্তিক ও অগ্রহণযোগ্য।’ এ বিষয়ে দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, ‘যদি এমন অভিযোগ সত্য হয়, তাহলে জনমনে দুদক সম্পর্কে নেতিবাচক বার্তা যাবে। অভিযোগ প্রমাণিত হলে তাঁকে তাঁর মাতৃ সংস্থায় ফেরত পাঠানো হবে। এ বিষয়ে আমি কমিশনে কথা বলব।’ এদিকে আত্মপক্ষ সমর্থনে অভিযুক্ত আমিন আল পারভেজের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সি-বার্তা/এটি

ShareTweetShare

আরও পড়ুন

সমুদ্র পথে জ্বালানিবাহী জাহাজে নিরাপত্তায় নৌবাহিনী
চট্টগ্রাম

সমুদ্র পথে জ্বালানিবাহী জাহাজে নিরাপত্তায় নৌবাহিনী

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ পৌঁছেছে চট্টগ্রামে
অর্থনীতি

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ পৌঁছেছে চট্টগ্রামে

চাল-মসলা-মুরগির দাম বেড়েছে
অর্থনীতি

চাল-মসলা-মুরগির দাম বেড়েছে

শিল্পকলা একাডেমিতে স্বতন্ত্র আবৃত্তি বিভাগের দাবি চট্টগ্রামের শিল্পীদের
বিনোদন

শিল্পকলা একাডেমিতে স্বতন্ত্র আবৃত্তি বিভাগের দাবি চট্টগ্রামের শিল্পীদের

প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’
বিনোদন

প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’

নিরাপদ খাদ্য নিশ্চিত করা না গেলে ক্যান্সার রোগী বাড়বে : বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
লীড-২

নিরাপদ খাদ্য নিশ্চিত করা না গেলে ক্যান্সার রোগী বাড়বে : বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সমুদ্র পথে জ্বালানিবাহী জাহাজে নিরাপত্তায় নৌবাহিনী

সমুদ্র পথে জ্বালানিবাহী জাহাজে নিরাপত্তায় নৌবাহিনী

আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ড : এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’

আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ড : এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’

পুরাতন গীর্জা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল

পুরাতন গীর্জা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল

চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের ইফতার আয়োজন সম্পন্ন

চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের ইফতার আয়োজন সম্পন্ন

বুয়েটে ছাত্ররাজনীতি চলবে

বিদেশি কোম্পানির সাথে চবকের এনসিটি পরিচালনায় চুক্তিতে বাধা নেই

দিল্লীর জাতীয় নাট্যোৎসবে ‘নামকরণ’ মঞ্চায়নে মুগ্ধ দর্শক

দিল্লীর জাতীয় নাট্যোৎসবে ‘নামকরণ’ মঞ্চায়নে মুগ্ধ দর্শক

কর্মক্ষেত্রে জেন্ডার ইকুয়ালিটি বাস্তবায়নে জোর দিলো সিএসই

কর্মক্ষেত্রে জেন্ডার ইকুয়ালিটি বাস্তবায়নে জোর দিলো সিএসই

ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’

ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’

টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

সিসিপিএ রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন

সিসিপিএ রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.