• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

বিদ্যালয়ে বিয়ের অনুষ্ঠান করতে না দেওয়ায় শিক্ষক লাঞ্ছিত, গ্রেফতার ১

প্রকাশিত: জুলাই ৪ ২০২১, ১৫:৫৭ অপরাহ্ণ
অ- অ+
বিদ্যালয়ে বিয়ের অনুষ্ঠান করতে না দেওয়ায় শিক্ষক লাঞ্ছিত, গ্রেফতার ১
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় খান সাহেব আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিয়ের অনুষ্ঠান করতে না দেওয়ায় স্কুলের এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে যুবদল নেতা মো.হারুন খানকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩ জুলাই) মামলা দায়ের করার পর রাতেই প্রধান আসামি চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি মিয়া মো.হারুন খানকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, খান সাহেব আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে আছেন মো.নিজাম উদ্দিন। ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো.একরাম মিয়া বিদ্যালয়ে তার মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য অনুমতি চান। কিন্তু করোনার জন্য বন্ধ থাকা বিদ্যালয়ে বিয়ের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেননি মো.নিজাম উদ্দিন। তবুও অনুমতি ছাড়াই গত ২৫ জুন সেখানে বিয়ের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপর বিদ্যালয়ে মেয়ের বিয়ে হতে না দেওয়ায় শিক্ষকদের স্কুলে আসতে নিষেধ করেন একরাম সহ তার সহযোগীরা। এ ব্যাপারে শিক্ষাবোর্ডে অভিযোগ করলে তদন্ত কমিটি গঠন করা হয়। গত ৩০ জুন ঘটে যাওয়া এ ঘটনার পর মো. হারুন খান বিদ্যালয়ে তাণ্ডব চালানোর পাশাপাশি ওই শিক্ষককে হত্যার হুমকিও দেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, করোনাকালীন এ সময়ে ক্লাব বন্ধ থাকায় অভিযুক্তরা বিদ্যালয়ে বিয়ের অনুষ্ঠান করার চেষ্টা করে। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুমতি না দেওয়ায় তারা তারা জোর পূর্বক অনুষ্ঠান করার চেষ্টা করে। পরে ৩০ জুন পাঁচলাইশ-ডবলমুরিং থানা শিক্ষা অফিসার মো.শফিউল আলমের নেতৃত্বে তদন্ত দল আসলে তাদের দেখেই জোরপূর্বক বিদ্যালয়ে ঢুকেন একরাম মিয়ার ভাই যুবদল নেতা মিয়া মো.হারুন খান, আরেক ভাই জানে আলম, মো.মাসুদ, মো.প্রিন্স এবং মো.আল নাহিয়ান।

তিনি আরো বলেন, ‘তারা প্রধান শিক্ষকের রুমে ঢুকেই অকথ্য ভাষায় গালাগাল করে। একপর্যায়ে টেবিলে থাপ্পড় মেরে তাকে হত্যার হুমকি দেয়। এসময় মো.নিজাম উদ্দিনকে বিদ্যালয়ের সভাপতি কর্নেলও বাঁচাতে পারবে না বলে জানায়। এ ঘটনায় শনিবার মামলা দায়ের করলে রাতে মিয়া মো.হারুন খানকে গ্রেফতার করা হয়। অন্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.