• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

কবিতা: কি দোষ ছিল ওদের । কাজী ছাব্বীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১ ২০২৪, ১৮:৫৬ অপরাহ্ণ
অ- অ+
কবিতা: কি দোষ ছিল ওদের । কাজী ছাব্বীর

কাজী ছাব্বীর

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

নির্বিচারে বুলেটের আঘাতে
অকালে ঝরে গেল অজস্র টগবগে তাজা প্রাণ,
যারা ছিল আগামীর ভবিষ্যৎ,
ছিল স্বপ্নের বাজিকর,

লুটিয়ে পড়ল মাটিতে
কাতরাচ্ছে তীরবিদ্ধ পাখির মত,
আকাশে বাতাসে যন্ত্রণার করুণ আর্তি,
কি দোষ ছিল ওদের?

যারা সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিল,
যারা মেধাসম্পন্ন জাতি হিসেবে
বিশ্বের দরবারে ঋজু শিরদাঁড়ায় ‌দাঁড়াতে চেয়েছিল,
ওদের সব স্বপ্নভঙ্গ হয়ে গেল!

কি দোষ ছিল ওদের?

মুক্তিযুদ্ধের চেতনায় যারা রুটি রুজির
বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল,
যারা স্বাধীন দেশে মেধার অধিকার চাইতে গিয়ে
নগ্ন হামলায় শিকার হল,

ওরা কারা?
রক্ত গঙ্গা বইয়ে দিল এ বাংলা মায়ের বুক!

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশপ্রেমের ঝান্ডা নিয়ে,
বঙ্গবন্ধুর শেখানো পথেই হেঁটেছিল ওরা,
সাংবিধানিক অধিকার চাইতে গিয়ে টগবগে যুবক,
অবশেষে বুলেটবিদ্ধ লাশ হয়ে ফিরতে হল মায়ের কোলে,

কি দোষ ছিল ওদের?

৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত
ন্যায়ের অধিকারের দাবি করতে গিয়ে,
খালি হল শত শত মায়ের বুক,
মায়ের চোখের জলে ভেসে চলেছে পদ্মা, মেঘনা, যমুনা,

দুই লক্ষাধিক মা-বোনের সম্ভ্রম হারানোর অর্জিত অধিকার,
ফিরিয়ে আনতে গিয়ে,
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আজ নতুন উত্তরাধিকার,

কি দোষ ছিল ওদের?

এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত
স্বাধীন দেশে বিজয়ের গান গাইতে গিয়ে
বাংলার স্বাধীনতা আজ গুলিবিদ্ধ!

জীবন প্রাণভিক্ষা করছে মৃত্যুর দুয়ারে,
তারুণ্যের উচ্ছ্বাসে ভরপুর ওরা,
জীবনের গান গাইতে চেয়েছিল,
চেয়েছিল গড়তে স্বপ্নের জন্মভূমি,

কি দোষ ছিল ওদের?

বাবার কাঁধে সন্তানের লাশ
কতটা যে ভারী বুঝে সে জন…
সন্তান হারানোর বেদনায়
কেঁদে-কেঁদে রাত পোহায় যে জন…

কি দোষ ছিল ওদের?

এ নৃশংস বর্বরোচিত অত্যাচারের দায় কার ?

ওরা কারা?

বাংলাদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে যারা লিপ্ত,
‘৭১-’এ বুদ্ধিজীবী হত্যায় যারা
উল্লাসে মেতে উঠেছিল,
এরা কি তাদেরই বংশধর?

ওরা নয় ওরা নয়,
কাঁদছে বাংলার আকাশ বাতাস নদী পর্বত,
কাঁদছে বাংলার স্বাধীনতা,
কাঁদছে ত্রিশ লক্ষ শহীদের অন্তরাত্মা!

দুই লক্ষাধিক সম্ভ্রমহারা মা-বোনের
করুণ আর্তনাদে
আজ কাঁদছে বঙ্গবন্ধুর সোনার বাংলা।

কবি: কবি, ঔপন্যাসিক, কলামিস্ট ও রাজনৈতিক কর্মী

ShareTweetShare

আরও পড়ুন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন
বিনোদন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে
বিনোদন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

চট্টগ্রামে চার দিনের লোক ও কনটেম্পোরারি নৃত্য কর্মশালা শুরু
বিনোদন

চট্টগ্রামে চার দিনের লোক ও কনটেম্পোরারি নৃত্য কর্মশালা শুরু

চট্টগ্রামে ১৬-১৯ সেপ্টেম্বর ‘৫৩ পেরিয়ে অরিন্দম’ শীর্ষক অনুষ্ঠানমালা
বিনোদন

চট্টগ্রামে ১৬-১৯ সেপ্টেম্বর ‘৫৩ পেরিয়ে অরিন্দম’ শীর্ষক অনুষ্ঠানমালা

কবিতা : অশ্রুধারা ।। উম্মে সালামা চৌধুরী
বিনোদন

কবিতা : অশ্রুধারা ।। উম্মে সালামা চৌধুরী

কবিতা: সময় । উম্মে সালমা চৌধুরী
বিনোদন

কবিতা : আপন গতি । । উম্মে সালামা চৌধুরী

পুরোনো সংখ্যা

সর্বশেষ

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.