• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

‘টাইটেল টিজার’ প্রকাশ করেই রিলিজের ঘোষণা আসবে ‘নীলচক্র’ চলচ্চিত্রের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪ ২০২৪, ১৮:৩৩ অপরাহ্ণ
অ- অ+
‘টাইটেল টিজার’ প্রকাশ করেই রিলিজের ঘোষণা আসবে ‘নীলচক্র’ চলচ্চিত্রের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: রিলিজের অপেক্ষায় আছে আরেফিন শুভ অভিনীত চলচ্চিত্র ‘নীলচক্র: ব্লু গ্যাং’। এরমধ্যে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ, চলতি মাসেই মুক্তির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন নির্মাতা মিঠু খান।

গেল ঈদুল আজহায় রিলিজের গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত রিলিজ হয়নি চলচ্চিত্রটি। ভিসা সংক্রান্ত জটিলতায় পোস্ট প্রোডাকশনের কাজ বাকি ছিল জানিয়ে নির্মাতা মিঠু খান বলেন, ‘আমরা অফিসিয়ালি কখনো কোথাও ঘোষণা দিইনি যে ঈদুল আজহায় চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। ভিসা সংক্রান্ত জটিলতায় প্রায় দুই মাস চলচ্চিত্রটির কাজ আটকে ছিল। পোস্ট প্রোডাকশনের কাজ বাকি ছিল। সেটা এ মাসে শেষ করে মুক্তির একটা তারিখ ঘোষণা করা হবে। তাছাড়া চলতি মাসেই আমরা একটা টাইটেল টিজার প্রকাশ করব৷ সব কিছুই প্রস্তুত। গান, পোস্টার, ট্রেলার সব কিছুই ধাপে ধাপে প্রচার হবে। আগাস্ট কিংবা সেপ্টেম্বরে দর্শক বড় পর্দায় চলচ্চিত্রটি দেখতে পাবে, সেই আশা রাখা যায়।’

আরেফিন শুভ প্রধান চরিত্রে অভিনয় করলেও চলচ্চিত্রটির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী বালাম। অভিনয়ের পাশাপাশি ‘নীলচক্র’ চলচ্চিত্রে একটি গানও গেয়েছেন তিনি।

মিঠু খান বলেন, ‘গানের পাশাপাশি বালামকে প্রথম বারের মত চলচ্চিত্রে অভিনয়েও দেখা যাবে। তিনটি গান আছে এর মধ্যে একটি গান খুব শিগগিরই প্রচার হবে।’

মিঠু খান এর পূর্বে নির্মাণ করেছেন ‘অচেনা হৃদয়’ নামের একটি চলচ্চিত্র। এবার থ্রিলার গল্পে ‘নীলচক্র’ চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছেন।

তিনি বলেন, ‘গল্পটা আমাদের খুবই পরিচিত। সকলের পরিবারেই এমন একটা গল্প থাকে। পরিবারের একজনের আচানক দুর্ঘটনা যে পুরো পরিবারের উপর পরে, সেই প্রভাবের গল্প। এটি ট্রেন্ডি ও সমসাময়িক একটা গল্প। যেখানে থ্রিলার ও সাসপেন্স আছে।’

মিঠু খান বলেন, ‘চলতি বছরের জানুয়ারিতে ঢাকার আশপাশে ৩৩টি লোকেশনে এ চলচ্চিত্রের শুটিং হয়েছে।’

‘নীলচক্র’ চলচ্চিত্রে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। আরো আছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, পারভীন পারু, আয়মান শিমলা, ডলার।

মিঠু খানের সাথে যৌথভাবে চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন নাজিম উদ দৌলা। গেল মে মাসে প্রকাশ পায় চলচ্চিত্রটির ফার্স্টলুক পোস্টার, যা বেশ সাড়া ফেলে।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিনোদন

চট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আহমেদাবাদে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন অভ্র বড়ুয়া ও রশ্নি সিনহা
বিনোদন

আহমেদাবাদে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন অভ্র বড়ুয়া ও রশ্নি সিনহা

১০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘অন্যপাতা’
বিনোদন

১০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘অন্যপাতা’

নবীন কবিদের জন্য পাণ্ডুলিপি আহ্বান
বিনোদন

নবীন কবিদের জন্য পাণ্ডুলিপি আহ্বান

আহমেদাবাদে দুর্গাপুজোর মঞ্চে দর্শক মাতালেন চট্টগ্রামের ছেলে অভ্র
বিনোদন

আহমেদাবাদে দুর্গাপুজোর মঞ্চে দর্শক মাতালেন চট্টগ্রামের ছেলে অভ্র

মহাসমারোহে আহমেদাবাদে নবরাত্রির উদ্বোধন, অংশ নিলেন শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী
বিনোদন

মহাসমারোহে আহমেদাবাদে নবরাত্রির উদ্বোধন, অংশ নিলেন শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

সূরা আল-ফাতিহার ফজিলত ও দৈনন্দিন জীবনে আমল ও উপকারিতা

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.