• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে ডিপজল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ২৬ ২০২৪, ১৫:৪৪ অপরাহ্ণ
অ- অ+
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন/আচরণবিধি লঙ্ঘনের দায়ে ডিপজলকে শোকজ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণার ফল স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ আবেদন করা হয়েছে। রোববার (২৬ মে) এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নাসরিন আক্তার নিপুণের আনা রিটের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ডিপজলকে জয়ী ঘোষণার ফলাফল গেল ২০ মে স্থগিত করে আদেশ দেয়। সেই সঙ্গে নির্বাচনে অনিয়মের ঘটনা তদন্তের পাশাপাশি রুল জারি করেন হাইকোর্ট।

গেল ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে নিপুণ ও মাহমুদ কলি প্যানেলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে মিশা-ডিপজল প্যানেল। ভোট গ্রহণ শেষে ২০ এপ্রিল সকালে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে সভাপতি পদে মিশা সওদাগর ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। আর ১৭০ ভোট পান তার প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী মাহমুদ কলি। অন্য দিকে, মাত্র ১৬ ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের কাছে হেরে যান নিপুণ। যেখানে ডিপজল পান ২২৫ ভোট আর নিপুণ ২০৯ ভোট। ভোটের ফলাফল ঘোষণার পর নিপুণ ডিপজল ও মিশাকে ফুলের মালা পরিয়ে দিয়ে স্বাগত জানান। মিশা ও ডিপজল তাদের গলায় পরিয়ে দেয়া মালা নিপুণকেও পরিয়ে দেন।

তবে, ফুলের মালা দিয়ে বরণের ২৫ দিন পর নির্বাচিত কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন নিপুণ।

হাইকোর্ট আদেশের পর নিপুনের পক্ষে আইনজীবী সিনিয়র এডভোকেট শাহ মঞ্জুরুল হক বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এর ফলে, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল দায়িত্ব পালন করতে পারবেন না।’

তিনি আরো বলেন, ‘ওই নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকলেও সাধারণ সম্পাদক পদে অভিযোগ ছিল গুরুতর। ওই নির্বাচন বিভিন্ন অনিয়ম, টাকা ছড়াছড়ি ও ভোটার বের করে দেয়ার অভিযোগ ছিল। ব্যাপারটি নিয়ে সংশ্লিষ্টদের বরাবর নিপুন আবেদন করলেও তারা কোন পদক্ষেপ নেননি। আদালত সাধারণ সম্পাদক পদে অনিয়মের ব্যাপারটি কন্সিডারেশনে নিয়েছেন। নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত করতে সংশ্লিষ্টদের আদেশ দিয়েছেন। এখন এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার কোর্টে আবেদন করেছেন ডিপজল।’

ShareTweetShare

আরও পড়ুন

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’
বিনোদন

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর
বিনোদন

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

বাচিক শিল্পের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়াই যায় : শুভ্রা বিশ্বাস
বিনোদন

বাচিক শিল্পের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়াই যায় : শুভ্রা বিশ্বাস

মে দিবসে স্কেচ গ্যালারি নন্দনের গান ও পথনাটক
বিনোদন

মে দিবসে স্কেচ গ্যালারি নন্দনের গান ও পথনাটক

বাংলা সংস্কৃতি বলয় চট্টগ্রাম সংসদের আয়োজনে ‘বৈশাখী আড্ডা’
বিনোদন

বাংলা সংস্কৃতি বলয় চট্টগ্রাম সংসদের আয়োজনে ‘বৈশাখী আড্ডা’

নিভৃতচারী প্রশিক্ষক জোবাইদ রশীদ : ৩৮ বছরের নিবেদিত পথচলার অবসান
বিনোদন

নিভৃতচারী প্রশিক্ষক জোবাইদ রশীদ : ৩৮ বছরের নিবেদিত পথচলার অবসান

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.