• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ১০ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

ঈদে আসছে নির্মাতা এসডি জীবনের নাটক ‘দুনিয়ার খেলা’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩০ ২০২৪, ১৭:৩৩ অপরাহ্ণ
অ- অ+
ঈদে আসছে নির্মাতা এসডি জীবনের নাটক ‘দুনিয়ার খেলা’
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: আসন্ন ঈদকে সামনে রেখে ঢাকার মিরপুর, খিলগাঁও, টঙ্গী রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন লোকেশনে চিত্রায়ন করা হয়েছে নাটক ‘দুনিয়ার খেলা’র। প্রিয়া সেনের লেখা গল্পে নাটকটিতে জুটি বেঁধেছেন আশিক খান চৌধুরী এবং খান রশ্নি, রিকো ডি রোজারিও এবং তানহা নুফা।

নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা এসডি.জীবন। ঈদে ‘জীবন প্রিয়া ডিজিটাল’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাপ্পা দ্বীপ রায়, নুরুল কবির, মাহফুজ সাফি, ডিজে রুবেল, এমএন শিপু, মেহেদি ও নিরব উদ্দিন প্রমুখ।

আশিক খান ফ্লিমসের সহযোগিতায় তত্বাবধানে ছিলেন রাকিবুল হাসান। চিত্রগ্রহণে ছিলেন আরআই লিপসন।

এসডি জীবন বলেন, ‘দুনিয়ার খেলা’ নামটি যেমন সুন্দর, নাটকের গল্পটিও অসাধারণ। প্রিয়া সেন ভালই লিখেছে। এটি আমাদের একটি স্বপ্নের প্রজেক্ট। গল্পটা মূলত রোমান্টিক অ্যাকশান টাইপের। যাতে প্রেম, অভাবের তাড়না, ক্ষমতার লোভ- এ ধরনের বিষয়গুলো আছে। আমি আমার দীর্ঘ দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুন্দর একটি টিম ওয়ার্ক করেছি। আশিক খান ও রাকিবুল হাসানসহ টিমের সবাই আন্তরিকতার সঙ্গে কাজটি করেছেন। আমরা মূলত ভিন্নভাবে একটি গল্প বলতে চেয়েছি। নাটকে আশিক খান ও খান রশ্নির রসায়নটা দারুণ ছিল। বাকীটা বিচার করবে দর্শকরা, আমি সকলকে নাটকটি দেখার আমন্ত্রন জানাচ্ছি। যদি নাটকটি সবার ভাল লাগে, তাহলে আমাদের কষ্ট সার্থক হবে।’

এ নিয়ে গল্পকার প্রিয়া সেন বলেন, ‘নাটক হচ্ছে সমাজের প্রতিচ্ছবি। আমি মূলত আমার গল্পে সমাজের চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের চারপাশে কত ঘটনা প্রনিয়তই ঘটছে। বিশেষ করে ক্ষমতার লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়। পারিবারিক সর্ম্পক, বন্ধুত্ব এমনকি প্রেমও নষ্ট করে দেয় এ ক্ষমতার লোভ। আমি আশা করছি, এ ঈদে আমার লেখা গল্পে নির্মিত নতুন নাটকটি দর্শকদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে। নাটকটি সবার পছন্দ হবে।’

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আশিক খান চৌধুরী বলেন, ‘বর্তমান সময়ের সমাজকে সুন্দর একটি বার্তা দিবে এ নাটকটি। ক্ষমতা আর টাকার লোভে মানুষ এ দুনিয়ায় কত খেলা খেলে- সেটিই দেখতে পারবেন এ নাটকে। প্রিয়া সেনের গল্পে পরিচালক এসডি জীবন সুন্দর কাজ করেছেন। এটি আমাদের একটি টিম ওয়ার্ক। আমরা সবাই নিজেদের পরিবারের সদস্যদের মতই কাজ করেছি। আশা করছি, দর্শক অন্য রকম কিছু দেখতে পাবেন। আমি সকলকে নাটকটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

খান রশ্নি বলেন, ‘নাটকটির গল্প অসাধারণ। সমাজের বাস্তবতা, প্রেম ও দন্ধ, অভাবের তাড়না, ক্ষমতার লোভ, সবকিছু মিলে দর্শক ঈদের আয়োজনে যে ধরনের নাটক দেখতে চায়, এটি তেমনই। এতে আমি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছি। আশা করছি, আমার চরিত্রটি দর্শকের পছন্দ হবে। গল্প ও চরিত্র নিয়ে বিস্তারিত বলতে চাই না। আমি চাই, দর্শক এটি পর্দায় দেখুক।’

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : অতিরিক্ত চাপে ডুবে যাচ্ছি
বিনোদন

কবিতা : সুখ-দুঃখের বর্ষা

চট্টগ্রামের শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্যে মুগ্ধ ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
বিনোদন

চট্টগ্রামের শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্যে মুগ্ধ ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার
বিনোদন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

কবিতা : অতিরিক্ত চাপে ডুবে যাচ্ছি
বিনোদন

কবিতা : অতিরিক্ত চাপে ডুবে যাচ্ছি

বয়ান শিল্পাঙ্গনের নতুন সভাপতি সাজু বড়ুয়া ও সাধারণ সম্পাদক মুক্তা সাহা
বিনোদন

বয়ান শিল্পাঙ্গনের নতুন সভাপতি সাজু বড়ুয়া ও সাধারণ সম্পাদক মুক্তা সাহা

দীর্ঘ বিরতির পর ফিরছে সত্যজিৎ মোশন পিকচার
বিনোদন

দীর্ঘ বিরতির পর ফিরছে সত্যজিৎ মোশন পিকচার

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.