• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

এবার টফি-তে রায়হান রাফির ‘দামাল’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মার্চ ২০ ২০২৪, ২০:৪৭ অপরাহ্ণ
অ- অ+
এবার টফি-তে রায়হান রাফির ‘দামাল’
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে বৃহস্পতিবার (২১ মার্চ) মুক্তি পাচ্ছে রায়হান রাফির স্বাধীনযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘দামাল’। রায়হান রাফি এ প্রজন্মের একজন জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক। তিনি আলোচিত ও দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মাণের জন্য সংশ্লিষ্ট মহলে প্রশংসিত।

২০২২ সালে সিনেমা হলে মুক্তি পাওয়ার পর, ‘দামাল’ সমালোচক ও দর্শক উভয় মহলের কাছ থেকে সমান প্রশংসা কুড়িয়েছে। দুই বছরের অধীর প্রত্যাশার পর, টফির সৌজন্যে ‘দামাল’ চলচ্চিত্রটি ওটিটি প্ল্যাটফর্মে প্রিমিয়াম কন্টেন্ট হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। দেশের সব মোবাইল নেটওয়ার্ক থেকে দর্শকরা টফিতে চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন।

মুক্তিযুদ্ধ চলাকালীন দেশের স্বাধীনতার পক্ষে জনমত তৈরি করতে ও মুক্তিযোদ্ধাদের জন্য তহবিল সংগ্রহের জন্য গঠিত হয়েছিল স্বাধীন বাংলা ফুটবল দল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক এ চলচ্চিত্রটিতে কিংবদন্তি স্বাধীন বাংলা ফুটবল দলের সঙ্গে সংশ্লিষ্ট ঐতিহাসিক কিছু ঘটনা তুলে ধরা হয়েছে। শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ ও ইন্তেখাব দিনারের মত জনপ্রিয় অভিনেতারা এ চলচ্চিত্রে অভিনয় করেছেন।

একাধিক ব্যবসাসফল চলচ্চিত্রের পরিচালক রায়হান রাফির জন্য ‘দামাল’ ছিল একটি স্বপ্নের প্রকল্প। এ চলচ্চিত্রের মাধ্যমে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে আকর্ষণীয় গল্পের মাধ্যমে পর্দায় ফুটিয়ে তুলতে আন্তরিকভাবে কাজ করেছেন।

টফির মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী, বলেন, ‘দেশের বৃহত্তম ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্ম হিসাবে, আমরা সব সময় বিনোদনমূলক ও প্রাসঙ্গিক কন্টেন্ট প্রচার করার চেষ্টা করি। ‘দামাল’ চলচ্চিত্রটি স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের ফুটবলারদের গৌরব ও সাহসিকতার একটি ঐতিহাসিক দলিল। আমরা টফির দর্শকদের, বিশেষ করে ইতিহাস ও খেলাধুলায় আগ্রহী তরুণদের জন্য, স্বাধীনতার মাসে টফিতে ‘দামাল’ উপভোগ করার সুযোগ করে দিতে পেরে অত্যন্ত আনন্দিত।’

টফি অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর এবং আইওএস ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। সর্বশেষ আপডেট ও আরো বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন টফির অফিসিয়াল ওয়েবসাইট: https://toffeelive.com/home

ShareTweetShare

আরও পড়ুন

চট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিনোদন

চট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আহমেদাবাদে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন অভ্র বড়ুয়া ও রশ্নি সিনহা
বিনোদন

আহমেদাবাদে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন অভ্র বড়ুয়া ও রশ্নি সিনহা

১০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘অন্যপাতা’
বিনোদন

১০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘অন্যপাতা’

নবীন কবিদের জন্য পাণ্ডুলিপি আহ্বান
বিনোদন

নবীন কবিদের জন্য পাণ্ডুলিপি আহ্বান

আহমেদাবাদে দুর্গাপুজোর মঞ্চে দর্শক মাতালেন চট্টগ্রামের ছেলে অভ্র
বিনোদন

আহমেদাবাদে দুর্গাপুজোর মঞ্চে দর্শক মাতালেন চট্টগ্রামের ছেলে অভ্র

মহাসমারোহে আহমেদাবাদে নবরাত্রির উদ্বোধন, অংশ নিলেন শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী
বিনোদন

মহাসমারোহে আহমেদাবাদে নবরাত্রির উদ্বোধন, অংশ নিলেন শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

সূরা আল-ফাতিহার ফজিলত ও দৈনন্দিন জীবনে আমল ও উপকারিতা

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.