• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি

ভূ-গর্ভে যাচ্ছে চসিকের তিন ওয়ার্ডের ডিশ-ইন্টারনেটের ঝুলন্ত তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২ ২০২৪, ২০:১৪ অপরাহ্ণ
অ- অ+
ভূ-গর্ভে যাচ্ছে চসিকের তিন ওয়ার্ডের ডিশ-ইন্টারনেটের ঝুলন্ত তার
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: আগামী ছয় মাসের মধ্যে ভূ-গর্ভে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তিন ওয়ার্ডের ঝুলন্ত ডিশ-ইন্টারনেটের তার। ওয়ার্ড তিনিটি হল লালখান বাজার, জামালখান ও বাগমনিরাম।

মঙ্গলবার (১২ মার্চ) টাইগারপাসস্থ চসিকের কার্যালয়ে মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর উপস্থিতিতে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম এবং সামিট কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আল ইসলাম এ সংক্রান্ত চুক্তি সই করেছেন৷

এ সময় মেয়র জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে স্মার্ট চট্টগ্রাম গড়ার লক্ষ্যে আমাদের এ উদ্যোগ। আজ চট্টগ্রামে এক নতুন যুগের সূচনা হল। সিটি করপোরেশনের তত্বাবধানে ডিশ, ইন্টারনেট সংযোগ ক্যাবল ব্যবস্থাপনা হলে বৈদ্যুতিক পিলারে দুর্ঘটনা কমবে, শহরের সৌন্দর্য বাড়বে৷ আবার তার কাটা ও চুরি রোধ হওয়ায় ব্যবসায়ীরাও লাভবান হবে।

রেজাউল করিম বলেন, ‘বাণিজ্যিক সিটি হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চট্টগ্রামের যে গুরুত্ব আছে, তা ম্লান হয়ে যাচ্ছে তারের জঞ্জালের জন্য। সিটির সৌন্দর্য ও নিরাপত্তার স্বার্থে শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে তারের জঞ্জাল অপসারণ করতে চাই। আগামী ছয় মাসের মধ্যে প্রাথমিকভাবে তিনটি ওয়ার্ডের ঝুলন্ত ডিশ-ইন্টারনেটের তার ভূ-গর্ভে নিব আমরা৷ এরপর তিন ওয়ার্ডের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পুরো সিটির ডিশ-ইন্টারনেটের তার ভূ-গর্ভে নিব আমরা৷’

আরিফ আল ইসলাম বলেন, ‘ড্রেনেজ এবং স্যুয়ারেজ সিস্টেমকে কাজে লাগিয়ে ডাক্টিং করে আমরা জলনিরোধক ফাইবার অপটিক অবকাঠামো গড়ে তুলব। ’ফাইবার টু দ্যা হোম’ প্রযুক্তি কাজে লাগিয়ে মূল সড়ক থেকে অলি-গলি ও সেখান থেকে প্রতিটি বাড়িতে সংযোগ দেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের প্রযুক্তিগত সক্ষমতার কারণে কোন আইএসপি যত ইচ্ছা গতির সংযোগ গ্রহণ করতে পারবে। সেবা প্রদানে কোন ধরনের বাধা ‍সৃষ্টি হবে না। এছাড়া, আগামী পাঁচ বছরের মধ্যে ডিশ ব্যবসায়ী প্রতিষ্ঠানরা ডিজিটাল ডিশ ক্যাবল চালু করবে- এ ব্যাপারটিও মাথায় রাখব আমরা। তিনটি ওয়ার্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পুরো শহরকে তারের জঞ্জালমুক্ত করব আমরা।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, শৈবাল দাস সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমি, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, সামিট কমিউনিকেশন্স লিমিটেডের বোর্ড ডিরেক্টর ফাদিয়া খান।

ShareTweetShare

আরও পড়ুন

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত
জাতীয়

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

২৪ ঘণ্টার মধ্যে বীমা পলিসি ডকুমেন্ট প্রদানের সেবা মেটলাইফ বাংলাদেশের
অর্থনীতি

ছয় মাসে মেটলাইফের ১৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত
লীড-২

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
চট্টগ্রাম

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

কবিতা : অতিরিক্ত চাপে ডুবে যাচ্ছি
বিনোদন

কবিতা : অতিরিক্ত চাপে ডুবে যাচ্ছি

সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ
চট্টগ্রাম

সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ

পুরোনো সংখ্যা

সর্বশেষ

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

২৪ ঘণ্টার মধ্যে বীমা পলিসি ডকুমেন্ট প্রদানের সেবা মেটলাইফ বাংলাদেশের

ছয় মাসে মেটলাইফের ১৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

শেখ হাসিনা ভারতে, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অস্পষ্টতা

শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

কবিতা : অতিরিক্ত চাপে ডুবে যাচ্ছি

কবিতা : অতিরিক্ত চাপে ডুবে যাচ্ছি

চট্টগ্রাম ওয়াসার সব স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ এমডি জানে আলমের

চট্টগ্রাম ওয়াসার সব স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ এমডি জানে আলমের

সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.