• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ১০ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

শান্তনু বিশ্বাস স্মৃতি নাট্য-পদক পেলেন নাট্যজন রবিউল আলম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মার্চ ২ ২০২৪, ১৭:২৩ অপরাহ্ণ
অ- অ+
শান্তনু বিশ্বাস স্মৃতি নাট্য-পদক পেলেন নাট্যজন রবিউল আলম
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: ‘চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম’ আয়োজিত চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ‘গ্রুপ থিয়েটার উৎসব ২০২৪’ এর অষ্টম দিন শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে ‘কালপুরুষ নাট্য সম্প্রদায়’ প্রবর্তিত ‘শান্তনু বিশ্বাস স্মৃতি নাট্য-পদক’ দেয়া হয়। এবার এ পদক পেয়েছেন নাট্যকার-নাট্য-নির্দেশক রবিউল আলম। চট্টগ্রাম গ্রুপ-থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলালের সভাপতিত্বে নাট্য-পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন নাট্যজন ম. সাইফুল আলম চৌধুরী, প্রদীপ দেওয়ানজী, হাবিবুল্লাহ দুলাল ও শুভ্রা বিশ্বাস। নাট্যকর্মী শাহরিয়ার হান্নান ও নাঈমা নাজনীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও সম্মাননাপত্র পড়েন ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম।

অনুষ্ঠানে বক্তারা নাট্য-ব্যক্তিত্ব প্রয়াত শান্তনু বিশ্বাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন,‘ সৃজনশীল মানুষ কখনোই হারিয়ে যান না। তারা তাদের কর্মের মাধ্যমে চিরজাগরুক থাকেন। শান্তনু বিশ্বাস নাটক রচনা, নির্দেশনা, নাট্যাভিনয়ে, ব্যতিক্রমী গান রচনা, নাটকে গানের ব্যবহার ও একজন কণ্ঠশিল্পী হিসেবে কৃতিত্বের যে স্বাক্ষর রেখেছেন ও পরাকাষ্ঠা দেখিয়েছেন, তা এক কথায় অপূর্ব। আর শান্তনু বিশ্বাস স্মৃতি নাট্য-পদকপ্রাপ্ত রবিউল আলম নাটকে অবদানের জন্য এরমধ্যে বাংলা একাডেমি পুরষ্কার পেয়েছেন। তিনিও নাটক রচনা, নির্দেশনা ও অভিনয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। এ সম্মাননা পদকও নিশ্চয়ই রবিউল আলমকে ভীষণ অনুপ্রাণিত করবে।’

এরপর মিলনায়তনে ‘অঙ্গন থিয়েটার ইউনিট’’ পরিবেশন করে নাটক ‘বদলী’। অনিল সাহা রচিত ‘বদলী’ নাটকটির রূপান্তর, সংযোজন ও নির্দেশনা দিয়েছেন সনজীব বড়ুয়া।

নাটকে পরিলক্ষিত হয় দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত সমাজ ও প্রশাসনের অধিকাংশ প্রতিষ্ঠান। দুর্নীতির আখড়া ভাঙতে সাহস নিয়ে এগিয়ে আসারা পরিবারের কাছে হাস্যকর, কর্মস্থলের সহকর্মীদের কাছে করুণার পাত্র ও সমাজের কাছে অচল আর পরিস্থিতির শিকার মনে হতে পারে। রাতারাতি সব ঠিক না হলেও অসহনীয় এ জীবন থেকে মুক্তি পেতে নিরন্তর চেষ্টা করে যেতে হয়। সমাজের বেশিরভাগ মানুষ সৎ হলে, বাকিরা পরিবেশটাকে বিষিয়ে দিতে পারে না। শুভবোধের আগমনের আশায় জাগ্রত হয় মন।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয়ে অংশ নেন শ্যামাপ্রসাদ চক্রবর্ত্তী, সনজীব বড়ুয়া, মাহবুব রহমান, সূপক দাশ মানু, রঘু নন্দী, শিবা মণ্ডল, কেয়া চক্রবর্ত্তী, উদয় চৌধুরী, চন্দন চৌধুরী ও দীপংকর বড়ুয়া।

এর পূর্বে সন্ধ্যা ছয়টায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে পাপেট শো পরিবেশন করে ‘ক্যানভাস পাপেট থিয়েটার’। দলীয় নৃত্য পরিবেশন করে ‘নৃত্যভূমি’।

শনিবার (২ মার্চ) সন্ধ্যা সোয়া সাতটায় মিলনায়তনে নাটক ‘কবি’ পরিবেশন করবে “‘অরিন্দম নাট্য সম্প্রদায়’। সন্ধ্যা সোয়া ছয়টায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে মুক্ত-নাটক ‘বিষয়টি অরাজনৈতিক’ পরিবেশন করবে কথক থিয়েটার। আর দলীয় নৃত্য পরিবেশন করবে কৃত্তিকা নৃত্যালয় এবং ওডিসি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : অতিরিক্ত চাপে ডুবে যাচ্ছি
বিনোদন

কবিতা : সুখ-দুঃখের বর্ষা

চট্টগ্রামের শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্যে মুগ্ধ ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
বিনোদন

চট্টগ্রামের শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্যে মুগ্ধ ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার
বিনোদন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

কবিতা : অতিরিক্ত চাপে ডুবে যাচ্ছি
বিনোদন

কবিতা : অতিরিক্ত চাপে ডুবে যাচ্ছি

বয়ান শিল্পাঙ্গনের নতুন সভাপতি সাজু বড়ুয়া ও সাধারণ সম্পাদক মুক্তা সাহা
বিনোদন

বয়ান শিল্পাঙ্গনের নতুন সভাপতি সাজু বড়ুয়া ও সাধারণ সম্পাদক মুক্তা সাহা

দীর্ঘ বিরতির পর ফিরছে সত্যজিৎ মোশন পিকচার
বিনোদন

দীর্ঘ বিরতির পর ফিরছে সত্যজিৎ মোশন পিকচার

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.