• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২২ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

কর্ণফুলীতে ডাঙ্গার চর নৌ-তদন্ত কেন্দ্র উদ্বোধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪ ২০২৪, ২০:৪৭ অপরাহ্ণ
অ- অ+
কর্ণফুলীতে ডাঙ্গার চর নৌ-তদন্ত কেন্দ্র উদ্বোধন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘চট্টগ্রাম বন্দর চ্যানেল ও শাহ আমানত সেতু থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত কর্ণফুলী নদীর নিরাপত্তা জোরদারে ডাঙ্গার চর নৌ-তদন্ত কেন্দ্র কার্যকর ভূমিকা রাখবে।’

রোববার (৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানাধীন ডাঙ্গার চর নৌ-তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০০২ সালের দিকে নৌ-তদন্ত কেন্দ্র স্থাপনের দাবি জানালে একই বছরে আন্তঃমন্ত্রনালয় বৈঠকে কর্ণফুলী নদীর দুই তীরে কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর, রাঙ্গাদিয়া এবং সিটির চাক্তাই ও গুপ্তখাল এলাকায় দুটি করে চারটি নৌ-তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত হয়।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সব সময় সজাগ থাকি ও পুলিশের দুই লাখ ১৩ হাজার সদস্যের বিশাল বাহিনীর শৃঙ্খলা রক্ষার্থে আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি ও বিধি-বিধান যথাযথভাবে মেনে কাজ করছি।’

পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যু প্রসঙ্গে চৌধুরী আবদুল্লাহ বলেন, ‘পুলিশের হেফাজতে কেউ যদি মারা যায়, তবে নিঃসন্দেহে সেটি দুঃখজনক। আমরা এ রকম ঘটনা কাম্য করি না। যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে পুলিশ কোড অনুযায়ী একজন ম্যাজিস্ট্রেট ও সুরতহাল রিপোর্ট পর্যবেক্ষণ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

সিএমপির জনবল ও ট্রান্সপোর্ট জটিলতার বিষয়ে তিনি বলেন, ‘প্রথমে যে কোন কাজ শুরুতেই একটু ঝামেলা পোহাতে হয়, পরবর্তী সেটি কাটিয়ে ওঠা সম্ভব।’

চট্টগ্রামে সম্প্রতি চুরির ঘটনা প্রসঙ্গে আইজিপি বলেন, ‘আমাদের কেউও যদি অপরাধে জড়িত থাকে, তাহলে তাদেরও আইনের আওতায় আসতে হবে ও যথাযথ ব্যবস্থা নেয়া হবে। চট্টগ্রামে বাসা-বাড়িতে ঘটে যাওয়া চুরির ঘটনায় এ পর্যন্ত ৭০ শতাংশ সোনা উদ্ধার করা হয়েছে।’

তিনি সিএমপি-কে আইন-শৃঙ্খলা ব্যাবস্থা আরো জোরদারের আহবান জানান।

আইজিপি বলেন, ‘বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবি কাজ করছে। বিজিবির সাথে সমন্বয় করে পুলিশও কাজ করছে।’

তিনি বিজিবিকে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিএমপির কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূর-ই আলম মিনা, চট্টগ্রাম জেলার এসপি মাহবুব হোসেন, কর্ণফুলী উপজেলার চেয়ারম্যান ফারুক চৌধুরী।

বলে রাখা ভাল, ২০১৩ সালে নৌ-পুলিশ প্রতিষ্ঠার পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি তদন্ত কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ডাঙ্গারচর নদীর কাছে জায়গা বরাদ্দ দেয়। সেখানে দুই তলা ভবন নির্মাণ করা হয়েছে। শাহ আমানত সেতু থেকে কর্ণফুলী নদীর মোহনা পর্যন্ত এলাকায় দস্যুতা ও অপরাধ দমনে সিএমপির সাথে কাজ করবে এ তদন্ত কেন্দ্র।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম-১১ আসনে বিপুল ভোটে জয়ী আমির খসরু
চট্টগ্রাম

চট্টগ্রামের জিয়া জাদুঘর দ্রুত সংস্কারের তাগিদ অর্থমন্ত্রীর

বায়েজিদে দুইজন নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের আহ্বান মীর হেলালের
চট্টগ্রাম

প্রতিমন্ত্রী মীর হেলাল ঈদের নামাজ পড়বেন গ্রামে

ইসলামী ব্যাংকের দক্ষতা উন্নয়ন পরীক্ষা মানবিক করার প্রস্তাব
মতামত

ধর্মীয় আনুষ্ঠানিকতা বনাম নৈতিক বাস্তবতা

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার
চট্টগ্রাম

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন
চট্টগ্রাম

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
চট্টগ্রাম

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম-১১ আসনে বিপুল ভোটে জয়ী আমির খসরু

চট্টগ্রামের জিয়া জাদুঘর দ্রুত সংস্কারের তাগিদ অর্থমন্ত্রীর

বায়েজিদে দুইজন নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের আহ্বান মীর হেলালের

প্রতিমন্ত্রী মীর হেলাল ঈদের নামাজ পড়বেন গ্রামে

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ-উল-ফিতর

ইসলামী ব্যাংকের দক্ষতা উন্নয়ন পরীক্ষা মানবিক করার প্রস্তাব

ধর্মীয় আনুষ্ঠানিকতা বনাম নৈতিক বাস্তবতা

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.