• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ লীড-১

ফের তুমব্রু সীমান্তে পড়ল মায়ানমারের মর্টারশেল, আতঙ্কে বাসিন্দারা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১ ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ণ
অ- অ+
ফের তুমব্রু সীমান্তে পড়ল মায়ানমারের মর্টারশেল, আতঙ্কে বাসিন্দারা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

নাইক্ষ্যংছড়ি, বান্দরবান: মায়ানমার থেকে ছোড়া আরও একটি মর্টারের গোলা বাংলাদেশের ভেতরে এসে পড়েছে। অবিস্ফোরিত মর্টারের গোলা পড়ার ২৪ ঘণ্টা না পেরোতেই বিস্ফোরিত গোলা এসে পড়েছে বান্দবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঘুমধুমের পশ্চিমপাড়ায় বিকট শব্দে আছড়ে পড়ে একটি গোলা। এতে কেউ হতাহত না হলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে ঘোনার পাড়া এলাকায় উড়ে আসে অবিস্ফোরিত একটি গোলা।

গেল কয়েক দিন ধরে মায়ানমারে টানা গোলাগুলি ও মর্টারের গোলা নিক্ষেপের ঘটনায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন বান্দরবান ও টেকনাফ সীমান্তের লাখো মানুষ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না তারা, সন্তানকে স্কুলে পাঠানো নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বান্দরবান জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গেল কয়েক দিনে ২০টির বেশি মর্টারের গোলা এসে পড়েছে বাংলাদেশের মাটিতে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। জেলার ৪৬৪ বর্গ কিলোমিটার আয়তনের উপজেলা নাইক্ষ্যংছড়ি। যার পাঁচটি ইউনিয়নের মধ্যে ঘুমধুম মায়ানমারের সীমান্তবর্তী। এ ইউনিয়নের ১৫ কিলোমিটারের অবস্থান মায়ানমারের সীমানা ঘেঁষে। যেখানে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে ১৫ হাজারের বেশি মানুষের।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে তুমব্রু সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায়, পুরো এলাকা নীরব। ঘর থেকে খুব প্রয়োজন না হলে বের হচ্ছেন না স্থানীয়রা। সংঘাত মায়ানমারের ভেতরে হলেও দুই পক্ষের ছোঁড়া গুলি ও মর্টারের গোলা মাঝে মধ্যেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের বাড়ি ও ফসলের জমিতে এসে পড়ছে। সীমান্তের খুব কাছাকাছি আকাশে উড়ছে হেলিকপ্টার। ভয়ে সীমান্ত লাগোয়া জমিতে চাষাবাদের কাজেও যাচ্ছেন না স্থানীয় কৃষকরা।

কেবল ঘুমধুমেই যে এ চিত্র তা নয়, নাইক্ষ্যংছড়ি সদর, দোছড়ি ও বাইশারী ইউনিয়নেরও অন্তত ২২ হাজার মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ সংঘাতের কারণে।

স্থানীয়রা বলছেন, ‘মায়ানমারের জান্তা সরকার ও বিদ্রোহীদের মধ্যে চলমান এ সংঘর্ষ তাদের যাপিত জীবনকে দারুণভাবে প্রভাবিত করছে। নিত্যদিনের কাজে বের হতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ, শিক্ষার্থীদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন অভিভাবকরা।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
চট্টগ্রাম

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের
জাতীয়

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক
চট্টগ্রাম

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন
চট্টগ্রাম

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ
চট্টগ্রাম

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ
রাজনীতি

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.