• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

অবৈধভাবে ফুটপাথ দখল চট্টগ্রাম সিটির এখন বড় সমস্যা

প্রকাশিত: জানুয়ারি ২৩ ২০২৪, ২১:২৫ অপরাহ্ণ
অ- অ+
অবৈধভাবে ফুটপাথ দখল চট্টগ্রাম সিটির এখন বড় সমস্যা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: চট্টগ্রামের উন্নয়নে নাগরিক সমাজের সহায়তা চেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সিটির টাইগারপাসস্থ চসিকের কার্যালয়ে সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির তৃতীয় সভায় রেজাউল নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময়কালে এ সহায়তা চান।

সভায় সভাপতির বক্তব্যে মেয়র বলেন, ‘চট্টগ্রামকে এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা করছি। তবে, নাগরিক সমাজের সহায়তা পেলে আমার চেষ্টা সাফল্যমণ্ডিত হবে। চট্টগ্রামে অবৈধভাবে ফুটপাথ দখল এখন বড় সমস্যা। আমরা নিয়মিত উচ্ছেদ অভিযান করছি। তবে, উদ্ধার হওয়া স্থান দখলে রাখার মত লোকবল না থাকায় ফের উদ্ধারকৃত জায়গা পুনর্দখল হয়ে যাচ্ছে।’

রেজাউল করিম আরো বলেন, ‘আগ্রাবাদে উচ্ছেদ অভিযান চালিয়েছি। কিন্তু, দুই মাস পর ফের আগের পরিস্থিতি তৈরি হয়েছে। নিউ মার্কেট, এক্সেস রোডে বাজার বসে গেছে। আমি পুলিশের সাথে সভা করেছি। ফুটপাত ও খাল পুনরুদ্ধার ও ব্যাটারি রিকশা বন্ধে আমরা ফের বড় অভিযানে যাব। স্বাভাবিকভাবেই এগুলো ঠেকাতে এক শ্রেণীর সুবিধাভোগী মিছিল-মিটিং করবে। তবে, যদি গণ মাধ্যম প্রচারের মাধ্যমে জনসচেতনতা তৈরি করে ও নাগরিক সমাজ আমাকে সহায়তা দেয়, তাহলে অবশ্যই সফল হব।’

সভায় দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক বলেন, ‘বর্ষাকালে সিটি থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাওয়ার প্রাকৃতিক ড্রেনেজ সিস্টেম নষ্ট হয়ে গেছে। জলাবদ্ধতা ঠেকাতে হলে দ্রুত সময়ে চট্টগ্রাম সিটির পানি অপসারিত হওয়ার ব্যাপারটি নিশ্চিত করতে হবে।’

সভায় প্যানেল মেয়র গিয়াস উদ্দিন চৌধুরী, আফরোজা কালাম, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব খালেদ মাহমুদসহ চসিকের বিভাগীয় প্রধানবৃন্দ, কাউন্সিলর নুরুল হক, জহর লাল হাজারী, আবদুস সালাম মাসুম, এম আশরাফুল আলম, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, কলামিস্ট মাসুম চৌধুরী, ক্যাবের সাধারণ সম্পাদক ইকবাল বাহার, জাইকার প্রতিনিধি ব্রজ কিশোর ত্রিপুরাসহসহ সিটির নানা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ
লীড-১

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
চট্টগ্রাম

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের
চট্টগ্রাম

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ
চট্টগ্রাম

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা
চট্টগ্রাম

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান
চট্টগ্রাম

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.