• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ লীড-১

কর্ণফুলী বাঁচলেই চট্টগ্রাম বাঁচবে চট্টগ্রাম বাঁচলেই দেশ বাঁচবে: মেয়র রেজাউল

প্রকাশিত: জানুয়ারি ২৭ ২০২২, ২০:২৯ অপরাহ্ণ
অ- অ+
নগরবাসীকে সিটি মেয়রের ঈদুল আযাহার শুভেচ্ছা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, কর্ণফুলী বাঁচলেই চট্টগ্রাম বাঁচবে, চট্টগ্রাম বাঁচলেই দেশ বাঁচবে। চট্টগ্রাম বন্দর হচ্ছে দেশের অর্থনীতির হৃদপিন্ড।

কর্ণফুলীকে বাঁচাতে হলে নগরীকে পলিথিনমুক্তসহ সকল আবর্জনা পরিস্কারে নগরবাসীকে নাগরিক দায়িত্ব পালনে ব্রত নিতে হবে। নগরীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা গেলে দেশব্যাপী এর প্রভাব পড়বে। তাই যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না।

এই স্লোগানকে ধারণ করে এ্যাড ভিশন নগরীতে মাসব্যাপী পরিচ্ছন্ন অভিযান ২০২২ ও জনসচেতনতা সৃষ্টির যে উদ্যোগ গ্রহণ করেছে এজন্য তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই।

আজ (২৭ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনের সম্মুখে এ্যাড ভিশন’র মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচীর উদ্বোধনকালে তিনি একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর তসলিমা বেগম নুরজাহান, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, উপ সচিব আশেক রসুল চৌধুরী টিপু, এ্যাড ভিশন’র সভাপতি মো. মাঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, এড. কামরুল ইসলাম, হাসান মাসুদ, মো. আইয়ুব, মহিলা সম্পাদিকা সাথী কামাল, নাসরিন তমা, স.ম জিয়াউর রহমান, রাজনীতিক আলহাজ্ব সিরাজুল ইসলাম, কালিম শেখ, সংস্কৃতিক সংগঠক নজরুল ইসলাম প্রমুখ।

মেয়র আরো বলেন, পলিথিন পরিবেশের জন্য অভিশাপ স্বরূপ। এর ব্যবহার বন্ধে চসিক ইতোমধ্যে তিনটি কাঁচাবাজারে মাসব্যাপী কর্মসূচী গ্রহণ করে অনেকটা সফলতা অর্জন করেছে। এই সাফল্যের ধারবাহিকতা ধরে রাখতে নগরীর অন্যান্য বাজারগুলো থেকে পলিথিন ব্যবহার বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আগামী ১৫ফেব্রুয়ারী থেকে বিভিন্ন বাজারে পলিথিন ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে চসিক। তিনি বলেন, গৃহস্থালী ময়লা আবর্জনা, বর্জ্য ফেলার কারণে খাল, নালা-নর্দমা পরিণত হয়েছে মশার প্রজনন ক্ষেত্রে। অথচ নগরবাসীকে বার বার অনুরোধ ও আহবান জানিয়েছি খাল-নালাকে ডাস্টবিন ভাববেন না, এখানে ময়লা আবর্জনা ও বর্জ্য ফেলবেন না।

এই আহ্বানকে উপেক্ষা করে একটি মহল এখনো যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে নগরীকে দূষিত করছে। নগরীর বাসিন্দারা হচ্ছে এই শহরের নাগরিক। কাজেই তাদের মধ্যে নাগরিক সচেতনতা থাকবে এটা প্রত্যাশা করি।

পরিবেশের ক্ষতির পাশাপাশি ও খালের পানি দূষিত হচ্ছে। পরিস্কার পরিচ্ছন্নতা ও নির্মল পরিবেশ সৃষ্টির মাধ্যমে চট্টগ্রামকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার চসিক পরিচ্ছন্ন কর্মীদের একার পক্ষে সম্ভব নয় জানিয়ে নগরবাসীকে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়েও পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে আহ্বান জানান।

ShareTweetShare

আরও পড়ুন

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে : এসপি মাসুদ
চট্টগ্রাম

সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে : এসপি মাসুদ

দায়িত্বে অবহেলা করলে শাস্তিমূলক ব্যবস্থা: মেয়র শাহাদাত
চট্টগ্রাম

আদালতের রায়ে মেয়র, এবার চসিকের প্রশাসক হলেন শাহাদাত হোসেন

নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের : ডিসি জাহিদ
চট্টগ্রাম

নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের : ডিসি জাহিদ

নীরব ঘাতক ‘পানিতে ডোবা’ : ঝুঁকিতে আমাদের ভবিষ্যৎ
মতামত

৮১ বছরে জাতিসংঘ : সংস্কার, প্রাসঙ্গিকতা ও দায়বদ্ধতা

মাদারবাড়িতে দৃষ্টিনন্দন খেলার মাঠ হবে : মেয়র শাহাদাত
খেলাধুলা

মাদারবাড়িতে দৃষ্টিনন্দন খেলার মাঠ হবে : মেয়র শাহাদাত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

সূরা আল-ফাতিহার ফজিলত ও দৈনন্দিন জীবনে আমল ও উপকারিতা

এক বছরে ইনোভার ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হলো ৪০০টির বেশি পণ্য

এক বছরে ইনোভার ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হলো ৪০০টির বেশি পণ্য

ব্যবসায়িক প্রবৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সেবা জোরদারে জেকে লাইফস্টাইলে তিন নিয়োগ

ব্যবসায়িক প্রবৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সেবা জোরদারে জেকে লাইফস্টাইলে তিন নিয়োগ

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি এমপি সাঈদ আল নোমান

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি এমপি সাঈদ আল নোমান

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.