• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ স্বাস্থ্য

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সেবার মানোন্নয়নে সরকার যথেষ্ট আন্তরিক: নওফেল

প্রকাশিত: ডিসেম্বর ২৭ ২০২১, ২০:০৪ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সেবার মানোন্নয়নে সরকার যথেষ্ট আন্তরিক: নওফেল
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার যথেষ্ট আন্তরিক। কোভিডকালীন সময়ে সারাদেশে চিকিৎসার সেবার দিক থেকে এ হাসপাতাল একটি বিশেষায়িত হাসপাতালে পরিণত হয়েছিল।

জেনারেল হাসপাতালটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। এ হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীত করে শীঘ্রই পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে।

এজন্য গুরুত্ব বিবেচনা করে এখানে প্রথমত নতুন ১০ তলা বহুতল ভবন ও পরবর্তীতে ২০ তলা বিশিষ্ট বহুতল নির্মাণের অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের প্রস্তাব পাঠানো হয়েছে।

একইসাথে প্রয়োজনীয় জনবল নিয়োগ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির ব্যাপারেও মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। বহুতল ভবন নির্মাণ হয়ে গেলে পর্যায়ক্রমে সব ধরণের সমস্যা সমাধান হয়ে যাবে।

আজ ২৭ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অবকাঠামোই শুধু হাসপাতাল নয়, চিকিৎসাসেবাই মূল বিষয়। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

জেনারেল হাসপাতালকে যেন মেডিকেল কলেজ হাসপাতালে পরিণত করতে পারি সেই চেষ্টা চলছে। এ সরকারের মেয়াদে তা করতে পারবো বলে আশা করছি। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যের মতামতের ভিত্তিতে এ হাসপাতালে আউটডোর রোগীর টিকেট বা ইউজার ফি ৫ টাকার সাথে হাসপাতাল উন্নয়ন ও রক্ষনাবেক্ষণ ফি বাবদ আরও ৫টাকা আদায়ের বিষয়ে গুরুত্বারোপ করে এ ব্যাপারে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের মতামত দেন শিক্ষা উপমন্ত্রী নওফেল।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি হাসপাতালের বিরাজমান সমস্যা সমাধানে শিক্ষা উপমন্ত্রীর মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
সভার পূর্বে তিনি ফিতা কেটে হাসপাতালের বৈদ্যুতিক সাব-স্টেশন উদ্বোধন করেন। এসময় শিক্ষা উপমন্ত্রীর মাধ্যমে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের পক্ষ থেকে জেনারেল হাসপাতালের জন্য চিকিৎসা সরঞ্জামাদি প্রদান করেন হাসপাতালের প্রধান উদ্যোক্ত ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া।

সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের সিইও ডা. বিদ্যুৎ বড়ুয়া, জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব, সিনিয়র কনসালটেন্ট ডা. আবুল হোসেন শাহীন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, চসিক’র ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, পরিবার পরিকল্পনা চট্টগ্রামের উপ-পরিচালক সুব্রত কুমার চৌধুরী প্রমূখ।

জেনারেল হাসপাতা ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ও তত্ত¡াবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, জেনারেল হাসপাতালে মোট ১৮টি আইসিইউ বেড রয়েছে। এ বেডগুলো আগে করোনা আক্রান্ত মুমুর্ষ রোগীর জন্য ব্যবহার হতো।

বর্তমানে করোনার সংক্রমণ পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকায় হাসপাতালে রোগীর সংখ্যাও কমেছে। ফলে আইসিইউ’র অধিকাংশ বেড শূন্য থাকছে। কিছু কিছু নন-কোভিড রোগীর আইসিইউ বেড জরুরী।

এ বিষয়টি বিবেচনায় এনে এখন থেকে ১০টি আইসিইউ বেডে নন-কোভিড জঠিল রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। বাকী ৮টি আইসিইউ বেড কোভিড ইউনিটে রোগীদের জন্য রাখা হয়েছে।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
চট্টগ্রাম

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন
চট্টগ্রাম

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন
চট্টগ্রাম

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি
অর্থনীতি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত হতে হবে : মেয়র
চট্টগ্রাম

ডেঙ্গু প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত হতে হবে : মেয়র

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.