• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ লীড-১

ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ৩৯

প্রকাশিত: ডিসেম্বর ২৪ ২০২১, ১৩:৫৮ অপরাহ্ণ
অ- অ+
ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ৩৯
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুন লেগে প্রাণ গেছে অন্তত ৩৯ জনের। দগ্ধ হয়েছেন অর্ধশতাধিক।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত ৩টার দিকে এমভি অভিযান-১০ নামে লঞ্চে এ আগুন লাগে। এ সময় বেশির ভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন।

মধ্যরাত। ঝালকাঠির সুগন্ধা নদীতে চলছিল এমভি অভিযান-১০। যাত্রীরা তখন সবাই গভীর ঘুমে। হঠাৎই চারদিকে শোরগোল, আগুন যেন গিলে খাচ্ছে গোটা লঞ্চকে। ঘুম থেকে জেগে কিংকর্তব্যবিমূঢ় নারী-শিশু-বৃদ্ধসহ সবাই। কান্না-চিৎকারের আর্তনাদে নারকীয় এক পরিস্থিতি।

ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল লঞ্চটি। রাত তিনটার দিকে ঝালকাঠির দিয়াকুল এলাকায় লঞ্চের ইঞ্জিনরুমে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে যায় পুরো লঞ্চে। প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন অনেকে। কোনো রকমে লঞ্চটি তীরে ভেড়ান মাস্টার। আহতদের উদ্ধার ঝালকাঠি সদর ও রবিশাল শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, এখন পর্যন্ত ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় জানা যায়নি। উদ্ধার অভিযান এখনো চলছে।

আহতরা জানায়, লঞ্চটি বরগুনা যাচ্ছিল। এ সময় যাত্রীদের বেশির ভাগই ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে ঝালকাঠি লঞ্চঘাটের কাছাকাছি পৌঁছালে লঞ্চের স্টাফরা ঝালকাঠির যাত্রীদের ঘাটে নামার জন্য ডাকতে থাকেন। এরই মধ্যে হঠাৎ করেই আগুন দেখতে পেয়ে দিকবিদিক ছুটতে শুরু করে যাত্রীরা। এ সময় কেউ কেউ ঝাঁপিয়ে নদীতে পড়ে। অধিকাংশ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, লঞ্চে পাঁচ শতাধিক যাত্রী থাকলেও আগুনে ৭০-৮০ জন দগ্ধ হয়েছে। দগ্ধ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তবে এর সঠিক সংখ্যা জানাতে পারেননি তিনি।

এ ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ।

ShareTweetShare

আরও পড়ুন

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা
জাতীয়

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ
লীড-১

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
চট্টগ্রাম

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের
চট্টগ্রাম

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানি মন্ত্রী
অর্থনীতি

দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানি মন্ত্রী

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল
খেলাধুলা

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.