• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ জাতীয়

৬ ডিসেম্বর ‘মৈত্রী দিবস’ হিসেবে উদযাপন করবে ঢাকা-দিল্লি

প্রকাশিত: ডিসেম্বর ৩ ২০২১, ২২:২৫ অপরাহ্ণ
অ- অ+
৬ ডিসেম্বর ‘মৈত্রী দিবস’ হিসেবে উদযাপন করবে ঢাকা-দিল্লি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী হিসেবে ৬ ডিসেম্বরকে ‘মৈত্রী দিবস’ হিসেবে উদযাপন করবে ভারত ও বাংলাদেশ।

আজ শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সরকার ও সাধারণ জনগণের অমূল্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই দিবসটি পালিত হবে।

এসময় প্রতিমন্ত্রী শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী ভারতীয় সেনাদের স্মরণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের ত্রিশ লাখ শহীদের রক্তের সঙ্গে ভারতের ১৮ হাজারেরও বেশি শহীদের রক্ত মিশে বাংলাদেশের স্বাধীনতায় অর্জিত হয়েছে। এর মাধ্যমে আমাদের দুই দেশের মধ্যে বিশেষ বন্ধুত্ব সৃষ্টির ভিত্তি স্থাপিত হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, ঢাকা ও নয়াদিল্লিসহ বিশ্বের আরও ১৮টি দেশে একসঙ্গে মৈত্রী দিবস পালিত হবে। অন্যান্য দেশগুলো হল- বেলজিয়াম, কানাডা, মিশর, ইন্দোনেশিয়া, রাশিয়া, কাতার, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, মালয়েশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর (এমইএ) অফিসিয়াল মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স (আইসিডব্লিউএ) নয়াদিল্লিতে ৬ ডিসেম্বর একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে।

এ বিষয়ে অরিন্দম বাগচি বলেছেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই, মৈত্রী দিবসের আয়োজন ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণের মধ্যে গভীর এবং স্থায়ী বন্ধুত্বের প্রতিফলন, যা রক্ত এবং ত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ওই অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ভিডিও বার্তা পাঠাবেন।

মৈত্রী দিবস উপলক্ষে ঢাকায়ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

চলতি বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় ৬ ডিসেম্বরকে ‘মৈত্রী দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

১৯৭১ সালের ৬ ডিসেম্বর প্রথম দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বিভিন্ন পররাষ্ট্রবিষয়ক বিশ্লেষকদের মতে, অমীমাংসিত তিস্তার পানি বণ্টন ইস্যুসহ বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, বাংলাদেশ ও ভারত গঙ্গা চুক্তি বাস্তবায়ন, স্থল সীমান্ত চুক্তি এবং আন্তসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলাসহ বেশ কিছু দুর্দান্ত অর্জন করেছে।

এছাড়া দুই ঘনিষ্ঠ প্রতিবেশি দেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যেরও আশানুরূপ বৃদ্ধি হয়েছে।

ShareTweetShare

আরও পড়ুন

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত
জাতীয়

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

শেখ হাসিনা ভারতে, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অস্পষ্টতা
জাতীয়

শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল

শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নেই
জাতীয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন
জাতীয়

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান
রাজনীতি

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান

দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে কাজ শুরু করেছে সরকার : সাঈদ নোমান
চট্টগ্রাম

দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে কাজ শুরু করেছে সরকার : সাঈদ নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

২৪ ঘণ্টার মধ্যে বীমা পলিসি ডকুমেন্ট প্রদানের সেবা মেটলাইফ বাংলাদেশের

ছয় মাসে মেটলাইফের ১৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

শেখ হাসিনা ভারতে, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অস্পষ্টতা

শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.