• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ স্বাস্থ্য

করোনা প্রতিরোধে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে: সিভিল সার্জন

প্রকাশিত: জুন ২৩ ২০২১, ১৯:১২ অপরাহ্ণ
অ- অ+
করোনা প্রতিরোধে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে: সিভিল সার্জন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে ও সংশ্লিষ্ট প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগিতায় জনগণকে সচেতন করার মাধ্যমে আমরা করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রথম ও দ্বিতীয় ধাপ মোকাবেলা করতে সক্ষম হয়েছি। ইদানিং জনগণের মাঝে স্বাস্থ্য বিধি না মানার অভ্যাস গড়ে উঠার কারণে করোনার সংক্রমণ আবারও বেড়ে গেছে। আমরা সচেতন না হলে করোনার তৃতীয় ধাপ মোকাবেলা করা সম্ভব হবেনা।

তাই করোনা প্রতিরোধে এখন থেকে সকলের মাস্ক পরিধান নিশ্চিতসহ শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শারীরিক ও সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। ঘনঘন হাত ধোয়ার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। আমরা সকলে সচেতন হলে করোনা মোকাবিলা করা সম্ভব হবে।

আজ ২৩ জুন বুধবার বিকেল ৩টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের অডিটরিয়ামে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়াটার এইড ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র কেন্দ্র (ডিএসকে)-এর যৌথ উদ্যোগে আয়োজিত নগরীর নিম্ন আয়ের পরিবারের কিশোরীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে-২ কেজি হুইল পাউডার, ৬টি লাইফবয় সাবান, ৬টি হুইল সাবান, ৬ প্যাকেট স্যানিটারী ন্যাপকিন ও ১টি সুফি ওয়াটার বোতল।

ডিএসকে’র ওয়াশ কার্যক্রমের প্রকল্প ব্যবস্থাপক আরেফাতুল জান্নাতের সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত কিশোরীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মাল্টিমিডিয়ার মাধ্যমে ডিএসকে’র কার্যক্রম উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির প্রকল্প কর্মকর্তা মোঃ আবু তৈয়ব।

বক্তব্য রাখেন ডিএসকে’র পিও উজ্জ্বল শিকদার, দিলীপ নারায়ন দাস, টেকনিক্যাল অফিসার সুব্রত পাল ও কমিউনিটি মবিলাইজার মাহবুব-এ খোদা। উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রাম অর্গানাইজার গাজী মোঃ নূর হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর টিটু কান্তি পাল ও ডিএসকেসহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতি ও ডিএসকে’র ওয়াশ কার্যক্রমের প্রকল্প ব্যবস্থাপক আরেফাতুল জান্নাত বলেন, ওয়াশ প্রকল্পের আওতায় ওয়াটার এইডের আর্থিক সহায়তায় ডিএসকে’র কিশোরীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমটি সমাজের সবধরণের মানুষের কাছে সাড়া ফেলেছে। আগামীতে আরও বড় পরিসরে এই ধরণের কার্যক্রম হাতে নেয়া হবে।

তিনি জানান, ইতোপূর্বে করোনা মোকাবিলায় ডিএসকে চট্টগ্রামে ৯৫১ জন কিশোরীকে স্বাস্থ্য সুরক্ষা প্রদানের পাশাপাশি ৩৮ হাজার ৯৪২টি মাস্ক, ২৫ হাজার বোতল স্যানিটাইজার ও ৩ হাজার ৩’শ জোড়া গ্লাভস প্রদান করেছে।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
চট্টগ্রাম

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন
চট্টগ্রাম

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন
চট্টগ্রাম

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি
অর্থনীতি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত হতে হবে : মেয়র
চট্টগ্রাম

ডেঙ্গু প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত হতে হবে : মেয়র

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.