• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ জাতীয়

‘কু’ নাম দিয়ে বিভাগ দেবো না: প্রধানমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ২১ ২০২১, ২৩:০৪ অপরাহ্ণ
অ- অ+
‘কু’ নাম দিয়ে বিভাগ দেবো না: প্রধানমন্ত্রী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

কুমিল্লা নাম নিলেই খন্দকার মোশতাকের কথা মনে আসে, তাই ‘কু’ নাম দিয়ে বিভাগ দেবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান প্রধানমন্ত্রী।

নতুন দুটো বিভাগ করা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, বিভাগের ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি- আমি দুটো বিভাগ বানাবো দুই নদীর নামে। এর মধ্যে একটা পদ্মা, একটা মেঘনা। এই দুই নামে দুটো বিভাগ করতে চাই।

এসময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার দাবি জানিয়ে বলেন, আপা (শেখ হাসিনা) কুমিল্লার নামে (বিভাগ চাই)। সারা কুমিল্লার মানুষ কুমিল্লা নামে চায়।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, এই ‘কু’ নাম দেবো না আমি। কুমিল্লা নামে দেবো না। কারণ তোমার এই কুমিল্লা নামের সঙ্গে মোশতাকের নাম জড়িত। সেজন্য দেবো না। না, আমি দেবো না তো বললাম। ওই কুমিল্লা নাম নিলেই মোশতাকের কথা মনে আসে।

এসময় বাহাউদ্দিন বাহার বলেন, আপা (প্রধানমন্ত্রী) পৃথিবীর কোনো ব্যক্তির ওপর দেশের পরিচয় হয় না। বাংলাদেশের পরিচয় বঙ্গবন্ধুর ওপর। মোনায়েম খানের ওপর না। বঙ্গবন্ধুকেই চেনে বাংলাদেশ, চেনে সারা বিশ্ব। যখন বাংলাদেশ চিনতো না- বলতো শেখ মুজিবের দেশ।

কুমিল্লা নামে বিভাগ হলে অন্য জেলাগুলো আসতে চায় না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই নামে (বিভাগ হলে) অন্য জেলাগুলো আসতে চায় না। আমরা চেষ্টা করেছি তো। নোয়াখালী আসবে না, ফেনী আসবে না, চাঁদপুর আসবে না, লক্ষ্মীপুর আসবে না, ব্রাহ্মণবাড়িয়া আসবে না।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া চায় ব্রাহ্মণবাড়িয়া নাম হোক, ফেনী চায় ফেনী নাম হোক, চাঁদপুর নাম তো আরও সুন্দর, চাঁদপুর চায় চাঁদপুর হোক।

বাহাউদ্দিন বলেন, আপা আপনি দিলেই সবাই মানবে।

তখন প্রধানমন্ত্রী বলেন, তুমি (বাহাউদ্দিন) সবার কাছ থেকে লিখিয়ে আনো। তোমাকে দায়িত্ব দিলাম সবার কাছ থেকে লিখিয়ে নিয়ে আসো। যাও।

এ সময় রসিকতা করে শেখ হাসিনা বলেন, তাহলে তুমি থাকো, তোমার হবে না। যদি বিভাগ চাও আমি মেঘনা নামে করে দিতে পারি।

প্রধানমন্ত্রী বলেন, আমি ফরিদপুর বিভাগ করবো পদ্মা নামে, ফরিদপুর নামও দিচ্ছি না। ফরিদপুর সেটা হবে পদ্মা আর কুমিল্লা হবে মেঘনা নামে। কারণ ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার-আমার ঠিকানা’। এই স্লোগান দিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছে।

তিনি বলেন, কুমিল্লার আসল নাম ছিল ত্রিপুরা। এটা ভুলে যেও না এখনো পুরোনো কাগজে ত্রিপুরা লেখা আছে। পুরোনো দলিলে ত্রিপুরা লেখা আছে।

বিভাগের নামকরণ বিষয়ে শেখ হাসিনা বলেন, ঠিক আছে আমরা প্রস্তাব রাখলাম যদি পছন্দ হয় ভালো, না হলে হবে না। আমি কি করবো। আমাদের দুটি বড় নদী, নদীর নামটা আমি সম্মান দিয়ে রাখতে চাই। যে স্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি সেই স্লোগান দিচ্ছি।

কুমিল্লা প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে গণভবনের সঙ্গে সংযুক্ত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ShareTweetShare

আরও পড়ুন

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চবি ছাত্রদলের বই উপহার
রাজনীতি

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চবি ছাত্রদলের বই উপহার

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তিতে এমপি সাঈদ আল নোমানের ব্যতিক্রমী উদ্যোগ
রাজনীতি

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তিতে এমপি সাঈদ আল নোমানের ব্যতিক্রমী উদ্যোগ

সিআরবিতে হাসপাতাল প্রকল্প পুনরুজ্জীবনের চেষ্টায় চট্টগ্রাম মহানগর এনসিপির প্রতিবাদ ও নিন্দা
চট্টগ্রাম

সিআরবিতে হাসপাতাল প্রকল্প পুনরুজ্জীবনের চেষ্টায় চট্টগ্রাম মহানগর এনসিপির প্রতিবাদ ও নিন্দা

পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার ডিআইজি রেজাউল মল্লিক
জাতীয়

পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার ডিআইজি রেজাউল মল্লিক

দক্ষতার সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ খাত পরিচালিত হচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল
অর্থনীতি

দক্ষতার সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ খাত পরিচালিত হচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর
জাতীয়

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মে দিবসে স্কেচ গ্যালারি নন্দনের গান ও পথনাটক

মে দিবসে স্কেচ গ্যালারি নন্দনের গান ও পথনাটক

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব

চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও শিক্ষা সফর অনুষ্ঠিত

চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও শিক্ষা সফর অনুষ্ঠিত

কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এনার্জিপ্যাকের

কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এনার্জিপ্যাকের

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের পাশে মেটলাইফ বাংলাদেশ

শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের পাশে মেটলাইফ বাংলাদেশ

নালা-নর্দমা পরিস্কার কার্যক্রম সরেজমিনে তদারকিতে মেয়র শাহাদাত

নালা-নর্দমা পরিস্কার কার্যক্রম সরেজমিনে তদারকিতে মেয়র শাহাদাত

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.