• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

মিরসরাইয়ে একই পরিবারের তিনজন খুনের ঘটনায় আটক ১

প্রকাশিত: অক্টোবর ১৪ ২০২১, ২২:০৯ অপরাহ্ণ
অ- অ+
মিরসরাইয়ে একই পরিবারের তিনজন খুনের ঘটনায় আটক ১
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামে বাবা-মা ও মেজো ভাই হত্যাকাণ্ডের ঘটনায় সাদ্দাম হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। সাদ্দাম নিহত মোস্তফা সওদাগরের বড় ছেলে।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে বৃহস্পতিবার ভোরে ব্যবসায়ী মোস্তফা সওদাগর (৭০), তার স্ত্রী জোসনা বেগম (৫৫) ও তাদের ছেলে আহমদ হোসেনের (২৫) মরদেহ উদ্ধার করা হয়। তাদের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, স্থানীয়দের তথ্য ও ঘটনার পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় সাদ্দামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার অন্তঃসত্ত্বা স্ত্রীকেও নিজ বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

চাঞ্চল্যকর এ তিন হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দুটি টিম।

ঘটনাস্থল পরিদর্শন করা পিবিআই কর্মকর্তা ও স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মোস্তফা সওদাগরের জোরারগঞ্জ এলাকায় একটি মুদির দোকান আছে। তার তিন ছেলে ও এক মেয়ে। এদের মধ্যে মেয়ে জুলেখা বেগমের আগেই বিয়ে হয়েছে। আর ছোটো ছেলে আলতাফ হোসেন স্ত্রী নিয়ে বারৈয়ারহাট এলাকায় থাকেন।

জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায় মোস্তফা সওদাগরের সঙ্গে তার স্ত্রী, বড় ও মেজো ছেলে এবং বড় ছেলের স্ত্রী বসবাস করেন। বুধবার দিবাগত রাতের কোনো এক সময় খুন হন মোস্তফা সওদাগরসহ তিনজন। বৃহস্পতিবার ভোর রাতে ছাদ থেকে সাদ্দাম বাড়িতে ডাকাত পড়েছে বলে চিৎকার দেন। এরপর স্থানীয়রা এসে বাড়িটি ভেতর থেকে বন্ধ দেখেন। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তিনজনের মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, নিহত মোস্তফা সওদাগরের ছোটো ছেলে আলতাফ বড় ছেলে সাদ্দামের স্ত্রীর বোনকে বিয়ে করেন। বিষয়টি বাবা-মা মেনে না নেওয়ায় আলতাফ স্ত্রীকে নিয়ে বারৈয়ারহাট এলাকায় থাকেন। এনিয়ে নানা বিষয়ে বড় ছেলে ও তার স্ত্রীর সঙ্গে বাবা-মায়ের প্রায় কলহ হতো। ধারণা করা হচ্ছে, এ ধরনের কলহের জেরে বুধবার রাতের কোনো এক সময়ে খুন হতে পারেন ওই তিনজন।

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : ডিসি জাহিদ

আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : ডিসি জাহিদ

মাছের উৎপাদন বাড়িয়ে চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়াতে হবে : মেয়র শাহাদাত

মাছের উৎপাদন বাড়িয়ে চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়াতে হবে : মেয়র শাহাদাত

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.