• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ২ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রেলে পাথর নিক্ষেপকারীদের শনাক্তের কাজ চলছে

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: অক্টোবর ১৩ ২০২১, ১৬:৩৪ অপরাহ্ণ
অ- অ+
রেলে পাথর নিক্ষেপকারীদের শনাক্তের কাজ চলছে
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম রেলওয়ের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেছেন, রেলে পাথর নিক্ষেপকারীদের শনাক্তে কাজ চলছে, আমরা পাথর নিক্ষেপ প্রতিরোধে জনসচেতনামূলক কার্যক্রম চালু রেখেছি। কেউ সচেতন না হলে তাকে আইনের আওতায় আনা হবে।

বুধবার (১৩ অক্টোবর) চট্টগ্রামের টাইগারপাস এলাকায় রেলওয়ে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। চলন্ত ট্রেনে পাথর নিপেক্ষ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, আমরা রেললাইনের আশপাশের বসবাসকারী অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে আহ্বান করছি, তারা যেন সবাইকে সচেতন করে। পাশাপাশি কেউ রেলে পাথর নিক্ষেপ করলে তাকে যেন পুলিশের কাছে সোপর্দ করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, অক্টোবরের ৭ তারিখ ফেনীর ফাজিলপুর রেলওয়ে স্টেশনে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর পরপরই পুলিশ পাথর নিক্ষেপকারী শিশু আবদুল আজিজকে (৮) শনাক্ত করে। পরে তাকে ও তার বাবাকে আটক করে আদালতে উপস্থাপন করা হয়।

পুলিশ সুপার হাছান চৌধুরী বলেন, পাথর নিক্ষেপ করলে রেলওয়ে আইনের ১২৭, ১২৮, ১২৯ এবং ১৩০ ধারার শাস্তির বিধান রয়েছে। কেউ অপরাধ করলে আইনের আওতায় আনা হবে। আমরা সবাইকে পাথর নিক্ষেপের মতো ঘৃণ্য কাজ থেকে বিরত থাকার অনুরোধ করছি।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ কর্তৃক পাথর নিক্ষেপ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে বলেও উল্লেখ করেন এ পুলিশ সুপার।

তিনি বলেন, পাথর নিক্ষেপ প্রতিরোধে হটস্পট স্থানগুলো চিহ্নিত করে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, স্কুলের শিক্ষক, মসজিদের ইমামসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও জনসাধারণকে সম্পৃক্ত করে প্রতিদিন সভা করা হচ্ছে। এছাড়া পাথর নিক্ষেপ প্রতিরোধে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ একটি অপরাধ। ১৮৯০ সালের বাংলাদেশ রেলওয়ে আইনের ১২৭ ধারায় ট্রেনে পাথর নিক্ষেপের জন্য যাবজ্জীবন জেল অথবা দশ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। এছাড়া উদ্দেশ্যমূলকভাবে পাথর নিক্ষেপের কারণে রেলযাত্রীর মৃত্যু প্রমাণিত হলে দণ্ডবিধি ৩০২ ধারায় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, তদুপরি জরিমানার বিধান রয়েছে। এছাড়া ১৮৯০ সালের রেলওয়ে আইন অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক সন্তানের অপরাধের ক্ষেত্রে অভিভাবকের শাস্তির বিধান রয়েছে।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মুজাফরাবাদ : রক্তে লেখা ৩ মে, স্মৃতিতে অমর এক গণহত্যা

মুজাফরাবাদ : রক্তে লেখা ৩ মে, স্মৃতিতে অমর এক গণহত্যা

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখাায় : মেয়র শাহাদাত

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখাায় : মেয়র শাহাদাত

চট্টগ্রামে পেঁয়াজ-কাঁচা মরিচসহ সকল সবজির মূল্য বাড়তি

কাঁচাবাজারে বাড়তি চাপ, সবজির কেজিতে বেড়েছে ১০-২০ টাকা

মে দিবসে স্কেচ গ্যালারি নন্দনের গান ও পথনাটক

মে দিবসে স্কেচ গ্যালারি নন্দনের গান ও পথনাটক

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব

চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও শিক্ষা সফর অনুষ্ঠিত

চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও শিক্ষা সফর অনুষ্ঠিত

কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এনার্জিপ্যাকের

কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এনার্জিপ্যাকের

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.