• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

মহান স্বাধীনতা আন্দোলনে দানুর ভূমিকা অবিস্মরণীয়: নাছির

প্রকাশিত: সেপ্টেম্বর ২২ ২০২১, ১৭:৪৯ অপরাহ্ণ
অ- অ+
মহান স্বাধীনতা আন্দোলনে দানুর ভূমিকা অবিস্মরণীয়: নাছির
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, কাজী ইনামুল হক দানু মুক্তিযুদ্ধের একজন সম্মুখ যোদ্ধা। আগ্রাবাদের আমেরিকান এক্সপ্রেস অপারেশনের তিনি নেতৃত্ব দিয়েছিলেন।

জয়নগর বাসায় থেকে ছোট্ট একটি প্রেসে বসে মুক্তিযোদ্ধাদের অপারেশনের পরিকল্পনা তৈরি করতেন। এই নির্দেশনা নিয়ে আমরা কাজ করেছি। আমরা ক’জন এই বীর মুক্তিযোদ্ধার পরিবারের প্রতি খবর রাখি?

বুধবার (২২ সেপ্টেম্বর) বায়তুস সালাত জামে মসজিদে কাজী ইনামুল হক দানুর ৮ম মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন ও মিলাদ মাহফিল শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, কাজী ইনামুল হক দানু জীবনের সবটুকু অংশই আওয়ামী লীগের জন্য এবং বাংলাদেশের জন্য উৎসর্গ করে গেছেন।

মহান স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকা অবিস্মরণীয়। ছাত্রজীবন থেকে সাহসী ছাত্রনেতা, স্বাধীনতা আন্দোলন সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে তিনি ছিলেন নেতৃত্বের অগ্রভাগে।

বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ রাজনৈতিক বিকাশমান ধারার সঙ্গে জনগণ বার বার একাত্ম হয়েছে। জনগণকে সাথে নিয়ে স্বাধীনতা অর্জনের পথে লাগাতার সংগ্রামকে এগিয়ে নিতে বৃহত্তর চট্টল জুড়ে যারা অনন্য ভূমিকা পালন করে গেছেন, দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করে নিঃস্বার্থভাবে সাহসিকতার সাথে কঠিন দুঃসময়ের মোকাবেলা করেছেন তাঁদের মধ্যে অন্যতম কাজী ইনামুল হক দানু।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আজীবন রাজনীতি করে গেছেন দানু। কখনও অন্যায়ের সাথে আপোষ করেননি। কাজী ইনামুল হক দানুকে আমাদের ধারণ করতে হবে রাজনীতিক জীবনে।

এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা সফর আলী, শেখ মোহাম্মদ ইসহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, শ্রম সম্পাদক আবদুল আহাদ, উপ প্রচার সম্পাদক শহীদুল আলম, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আমিনুল হক, সাইফুদ্দিন খালেদ বাহার, আবদুল লতিফ টিপু, হাজী বেলাল আহমেদ।

উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের আনসারুল হক, হাজী মোহাম্মদ ইলিয়াস, ওয়ার্ড আওয়ামী লীগের সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, আবুল হাশেম বাবুল, শামসুল আলম, আতিকুর রহমান, সৈয়দ মো. জাকারিয়া, মিথুন বড়ুয়া, জানে আলম, মো. ইয়াকুব, আবুল বশর, আমিনুল হক রঞ্জু, মোজাহেরুল ইসলাম চৌধুরী, নাজিম উদ্দিন চৌধুরী, নুরুল আলম, আবদুর রহিম, আলী নেওয়াজ, শেখ সরওয়ার্দ্দী, জসিম উদ্দিন, ইফতেখার আলম জাহেদ, মরহুমের সন্তান কাজী রাজেশ ইমরান প্রমুখ।

এর আগে সকালে মরহুমের কবর সংলগ্ন বাইতুস সালাত জামে মসজিদে খতমে কোরআন ও মিলাদ মাহফিল শেষে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বাইতুস সালাত জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. ইলিয়াছ।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মে দিবসে স্কেচ গ্যালারি নন্দনের গান ও পথনাটক

মে দিবসে স্কেচ গ্যালারি নন্দনের গান ও পথনাটক

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব

চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও শিক্ষা সফর অনুষ্ঠিত

চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও শিক্ষা সফর অনুষ্ঠিত

কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এনার্জিপ্যাকের

কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এনার্জিপ্যাকের

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের পাশে মেটলাইফ বাংলাদেশ

শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের পাশে মেটলাইফ বাংলাদেশ

নালা-নর্দমা পরিস্কার কার্যক্রম সরেজমিনে তদারকিতে মেয়র শাহাদাত

নালা-নর্দমা পরিস্কার কার্যক্রম সরেজমিনে তদারকিতে মেয়র শাহাদাত

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.