• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ৭ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

ঢাকায় আসছে ট্রেন বোঝাই কোরবানির গরু

প্রকাশিত: জুলাই ১৮ ২০২১, ১২:২৭ অপরাহ্ণ
অ- অ+
ঢাকায় আসছে ট্রেন বোঝাই কোরবানির গরু
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণের প্রকোপে এবছর কোরবানির পশুর হাট বসেছে কিছুটা বিলম্বে। আর শেষ সময়ে খামারি ও ব্যবসায়ীদের সহায়তায় বিশেষ ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। এরই মধ্যে ৯০০ কোরবানির পশু নিয়ে ৩টি স্পেশাল ট্রেন রাজধানী ঢাকায় পৌঁছেছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনে আরও ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ পরিচালনা করা হবে।

আজ রোববার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সবশেষ ক্যাটল স্পেশাল ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। জামালপুরের দেওয়ানগঞ্জ স্টেশন থেকে গতকাল বিকাল সাড়ে ৩টায় ৪০০ গরু নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় ট্রেনটি।

এছাড়াও আজ ভোরের দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ক্যাটল স্পেশাল ট্রেন কমলাপুরে এসে পৌঁছায়। সেই ট্রেনে ১০০টি গরু ছিল। আর গতকাল বিকাল ৩টায় দেওয়ানগঞ্জ থেকে আরেকটি ক্যাটল ট্রেন এসে কমলাপুরে পৌঁছায়। সেটিতেও ৪০০ গরু আনা হয়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত ট্রেনে ৯০০ গরু ঢাকায় এসে পৌঁছেছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ট্রেনে সর্বোচ্চ ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাচ্ছে। এর পাশাপাশি খুলনা থেকেও ঢাকায় পশু পরিবহনের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। ব্যবসায়ীদের আগ্রহ থাকলে সেখান থেকেও স্পেশাল ট্রেন চালানো হবে।

কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, গতকাল থেকে আজ পর্যন্ত ৩টি বিশেষ কাটার ট্রেনে গরু আনা হয়েছে। এই ৩টি ট্রেনে মোট ৯০০টি গরু এসেছে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গত বারের মতো এবারও বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে বিভিন্ন স্টেশন হতে “ক্যাটল স্পেশাল” ট্রেনের মাধ্যমে কোরবানির পশু ঢাকা স্টেশন পর্যন্ত পরিবহনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এরমধ্যে দেওয়ানগঞ্জ বাজার, ইসলামপুর বাজার, মেলান্দহ বাজার, জামালপুর, দুরমুট, ময়মনসিংহ ইত্যাদি স্টেশন রয়েছে। পশু ব্যবসায়ীরা তাদের কোরবানির পশু নিরাপদে স্বল্প খরচে এবং স্বল্প সময়ে ঢাকা স্টেশনের নিকটবর্তী গোপীবাগ (কমলাপুর), শাহজাহানপুর, মুগদা পশুর হাট সমূহে নিশ্চিন্তে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের পশুবাহী ‘ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিসের’ সেবা গ্রহণ করতে পারবেন।

এতে আরও বলা হয়, আপনাদের মূল্যবান কোরবানির পশু গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি বাংলাদেশ রেলওয়ের পশুবাহী ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনে পরিবহন করে সময় ও খরচ সাশ্রয় করুন। কোরবানির পশু বিক্রয় করার পর নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য প্যাসেঞ্জার ট্রেন সার্ভিসের সেবা গ্রহণের সুযোগ রয়েছে।

পশু ব্যবসায়ীগণ ও কৃষকদের ওয়াগন ভাড়া ও বরাদ্দের বিষয়ে জানার জন্য স্থানীয় স্টেশন মাস্টারের সাথে যোগাযোগ করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়। প্রয়োজনে ০১৭১১৬৯১১৯৮, ০১৭১১৪৫৩৩৯৯ নম্বরে যোগাযোগ করতেও বলা হয়েছে।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ

সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ পৌঁছেছে চট্টগ্রামে

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ পৌঁছেছে চট্টগ্রামে

আট কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির বড় ক্যাম্পেইন ঘোষণা

আট কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির বড় ক্যাম্পেইন ঘোষণা

চট্টগ্রাম আইন কলেজ ২০১৮ ব্যাচের ‘একসাথে’ ইফতার অনুষ্ঠিত

চট্টগ্রাম আইন কলেজ ২০১৮ ব্যাচের ‘একসাথে’ ইফতার অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় চট্টগ্রামে আগেভাগে তেল নিচ্ছেন চালকরা

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় চট্টগ্রামে আগেভাগে তেল নিচ্ছেন চালকরা

এলাকাবাসীর সাথে ইফতার করলেন আসলাম চৌধুরী

এলাকাবাসীর সাথে ইফতার করলেন আসলাম চৌধুরী

সঙ্গীত পরিচালক এসএম ফরিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও ইফতার মাহফিল

সঙ্গীত পরিচালক এসএম ফরিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও ইফতার মাহফিল

চাল-মসলা-মুরগির দাম বেড়েছে

চাল-মসলা-মুরগির দাম বেড়েছে

শিল্পকলা একাডেমিতে স্বতন্ত্র আবৃত্তি বিভাগের দাবি চট্টগ্রামের শিল্পীদের

শিল্পকলা একাডেমিতে স্বতন্ত্র আবৃত্তি বিভাগের দাবি চট্টগ্রামের শিল্পীদের

মোটরসাইকেলে দুই, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না

মোটরসাইকেলে দুই, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.