• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

বিধিনিষেধ : চট্টগ্রামে ৭৬ মামলায় সাড়ে ৩০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:

প্রকাশিত: জুলাই ১১ ২০২১, ২০:৩৬ অপরাহ্ণ
অ- অ+
বিধিনিষেধ : চট্টগ্রামে ৭৬ মামলায় সাড়ে ৩০ হাজার টাকা জরিমানা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী বিধিনিষেধ চলছে। আর এই ‘লকডাউন’ বাস্তবায়নে চট্টগ্রাম নগরজুড়ে অব্যাহত অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১১জুলাই) দিনব্যাপী ১৫জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৭৬ মামলায় মোট ৩০ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী নগরের ডবলমুরিং এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আট মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।

চান্দগাঁও ও পাচলাইশ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদা ফাতেমা চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ মামলায় ৬০০ টাকা জরিমানা আদায় করেন।

অন্যদিকে পতেঙ্গা,বন্দর ও ইপিজেড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ০৪ মামলায় ৬০০ টাকা জরিমানা আদায় করেন।

একই সময়ে চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম ০৮ মামলায় ৪ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী পাচলাইশ এলাকায় অভিযান পরিচালনা করে এক মামলায় দুইশো টাকা জরিমানা আদায় করেন।

খুলশী ও বায়েজিদ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন অভিযান পরিচালনা করে আট মামলায় ২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন

কোতোয়ালি ও সদরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ০৫ মামলায় ২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন।

আবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন পাহাড়তলি ও আকবরশাহ এলাকায় অভিযান পরিচালনা করে ০৫ মামলায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান পতেঙ্গা ও ইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করে ০৪ মামলায় ৩হাজার টাকা জরিমানা আদায় করেন।

খুলশী ও বায়েজিদ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা সারমিন অভিযান চালিয়ে ০৬ মামলায় ৮০০ টাকা জরিমানা আদায় করেন।

পাশাপাশি হালিশহর ও মুরাদপুর অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস ০১ মামলায় ১হাজার টাকা জরিমানা আদায় করেন।

আকবরশাহ এলাকায় অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত, ০৬ মামলায় ৩হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন।

অন্যদিকে পাহাড়তলি ও আকবরশাহ এলাকায় অভিযান পরিচালনা করে ০৩ মামলায় ৯০০ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ।

এছাড়াও কোতোয়ালি ও সদরঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন মোবাইল অভিযান পরিচালনা করে ০৪ মামলায় ২ হাজার ৪০০ টাকা সহ মোট ৩০ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, ‘কঠোর লকডাউন বাস্তবায়ন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে আজও নগরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে জরিমানার পাশাপাশি সচেতনতার জন্য মাস্ক বিতরণ করা হয়েছে।’

জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

দেশের বাজারে যাত্রা শুরু করল ইলেকট্রিক মোটরবাইক ‘ভি মটো’

দেশের বাজারে যাত্রা শুরু করল ইলেকট্রিক মোটরবাইক ‘ভি মটো’

ওষুধ ছিটিয়ে মশা কমানো প্রায় অসম্ভব

চসিকের সাবেক মেয়র রেজাউলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চবি ছাত্রদলের বই উপহার

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চবি ছাত্রদলের বই উপহার

সাউদার্ন ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী বিএনসিসি ক্যাম্পিং সম্পন্ন

সাউদার্ন ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী বিএনসিসি ক্যাম্পিং সম্পন্ন

নিভৃতচারী প্রশিক্ষক জোবাইদ রশীদ : ৩৮ বছরের নিবেদিত পথচলার অবসান

নিভৃতচারী প্রশিক্ষক জোবাইদ রশীদ : ৩৮ বছরের নিবেদিত পথচলার অবসান

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন

প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে এসএওসিএলের সিইও

প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে এসএওসিএলের সিইও

লিসবনে চট্টগ্রাম অ্যাসোসিয়েশনে বৈশাখী উৎসব ও চাটগাঁইয়া মিলনমেলা

লিসবনে চট্টগ্রাম অ্যাসোসিয়েশনে বৈশাখী উৎসব ও চাটগাঁইয়া মিলনমেলা

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তিতে এমপি সাঈদ আল নোমানের ব্যতিক্রমী উদ্যোগ

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তিতে এমপি সাঈদ আল নোমানের ব্যতিক্রমী উদ্যোগ

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে : মেয়র শাহাদাত

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে : মেয়র শাহাদাত

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.