• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

মিরসরাই ট্র্যাজেডির ১০ম বর্ষ পালিত

প্রকাশিত: জুলাই ১১ ২০২১, ১৪:৪১ অপরাহ্ণ
অ- অ+
মিরসরাই ট্র্যাজেডির ১০ম বর্ষ পালিত
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

মিরসরাই প্রতিনিধি: মিরসরাই ট্র্যাজেডির ১০ম বর্ষপূর্তি পালিত হয়েছে। রবিবার (১১ জুলাই) সকালে স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ ও ‘অন্তিম’ এ ফুল দিয়ে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাজনীতিবিদ, শিক্ষক সহ বিভিন্ন সংগঠন।

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এ বছর সংক্ষিপ্ত কর্মসূচী হিসেবে স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ ও ‘অন্তিম’ এ ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি কোরখানী, মিলাদ মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

রবিবার সকাল ১১টায় প্রথমে স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’ ও পরে ‘আবেগ’ এ ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষ থেকে। এরপর চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, আবুতোরাব উচ্চ বিদ্যালয়, উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম মিরসরাই।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, মিহির কান্তি নাথ, সরোয়ার উদ্দিন, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমদ নিজামী, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, ওয়াহেদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম আবুল হোসেন, সাইফুল্লাহ দিদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, তথ্য ও গবেষণা সম্পাদক আরিফ মঈন উদ্দিন, সদস্য নুরুল গনি, আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘মিরসরাই ট্র্যাজিডিতে যে সকল শিক্ষার্থী নিহত হয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ সব সময় তাদের পরিবারের পাশে থাকবে। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে ট্র্যাজিডিতে নিহত কোন শিক্ষার্থীর পরিবারের যদি ঘর প্রয়োজন হয় তাহলে অগ্রাধিকার ভিত্তিতে তাদের ঘর দেওয়ার ব্যবস্থা করা হবে।’

স্মৃতিস্তম্ভে ফুল দেওয়া শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন, ‘মিরসরাই ট্র্যাজেডি পুরো বিশ^বাসীকে নাড়া দিয়েছিলো। চালকের অদক্ষতার কারণে এ দুর্ঘটনা হয়েছিলো। ১১ জুলাইকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণার দাবী জানান তিনি।

ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাল্যবিবাহ বেড়ে গেছে। এছাড়া শিক্ষার্থীরা মোবাইল গেইমস ও মাদকে আশক্ত হয়ে পড়ছে। তাই অভিভাবকদের সচেতন হতে হবে। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবাইকে মাস্ক ব্যবহার ও সামাজিক দুরত্ব মেনে চলার অনুরোধ করেন তিনি।’

প্রসঙ্গত : ২০১১ সালের ১১ জুলাই মিরসরাই স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা শেষে ফেরার সময় শিক্ষার্থীদের বহনকারী একটি পিকআপ বড়তাকিয়া-আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় পাশের একটি ডোবায় উল্টে যায়। যেখানে ৪৪ জন স্কুল ছাত্র সহ ৪৫ জন নিহত হন। মিরসরাই ট্র্যাজিডিতে সবচেয়ে বেশী শিক্ষার্থী নিহত হওয়া আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের মূল ফটকে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ আর দুর্ঘটনাস্থলে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ওষুধ ছিটিয়ে মশা কমানো প্রায় অসম্ভব

চসিকের সাবেক মেয়র রেজাউলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চবি ছাত্রদলের বই উপহার

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চবি ছাত্রদলের বই উপহার

সাউদার্ন ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী বিএনসিসি ক্যাম্পিং সম্পন্ন

সাউদার্ন ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী বিএনসিসি ক্যাম্পিং সম্পন্ন

নিভৃতচারী প্রশিক্ষক জোবাইদ রশীদ : ৩৮ বছরের নিবেদিত পথচলার অবসান

নিভৃতচারী প্রশিক্ষক জোবাইদ রশীদ : ৩৮ বছরের নিবেদিত পথচলার অবসান

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন

প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে এসএওসিএলের সিইও

প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে এসএওসিএলের সিইও

লিসবনে চট্টগ্রাম অ্যাসোসিয়েশনে বৈশাখী উৎসব ও চাটগাঁইয়া মিলনমেলা

লিসবনে চট্টগ্রাম অ্যাসোসিয়েশনে বৈশাখী উৎসব ও চাটগাঁইয়া মিলনমেলা

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তিতে এমপি সাঈদ আল নোমানের ব্যতিক্রমী উদ্যোগ

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তিতে এমপি সাঈদ আল নোমানের ব্যতিক্রমী উদ্যোগ

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে : মেয়র শাহাদাত

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে : মেয়র শাহাদাত

ভারতের সহকারী হাইকমিশনারের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পরিদর্শন

ভারতের সহকারী হাইকমিশনারের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পরিদর্শন

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.