• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকায় চসিকের বিশেষ অভিযান, নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১২ ২০২৬, ২০:২০ অপরাহ্ণ
অ- অ+
ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকায় চসিকের বিশেষ অভিযান, নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে নগরীর ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোতে মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

ডেঙ্গুর বিস্তার রোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে চসিক মেয়র শাহাদাত হোসেন বলেছেন, ‘তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন। বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং মশার কামড় থেকে সুরক্ষিত থাকার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।’

রোববার (১১ অক্টোবর) নগরীর ১১ নম্বর ওয়ার্ডে চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্র্যাশ প্রোগ্রাম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় শাহাদাত হোসেন আরও বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় নগরীর ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিয়মিত কার্যক্রমের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস, লার্ভা নিধন, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা হয়েছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম তদারকির মাধ্যমে এসব উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।’

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি রোধে সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। তবে শুধু সিটি করপোরেশনের উদ্যোগে ডেঙ্গু সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য নগরবাসীর সচেতনতা, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখলে এবং জমে থাকা পানি নিয়মিত অপসারণ করলে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।’

এডিস মশার প্রজননস্থল ধ্বংসে গুরুত্বারোপ করে মেয়র বলেন, ‘বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির পানির ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরীক্ষা করতে হবে। পাশাপাশি ডাবের খোসা, পুরোনো টায়ার, প্লাস্টিকের পাত্রসহ যেসব পরিত্যক্ত সামগ্রীতে বৃষ্টির পানি জমতে পারে, সেগুলো অপসারণ করতে হবে। সামান্য অসচেতনতার কারণেও এসব স্থানে এডিস মশার প্রজনন হতে পারে।’

‘তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন’—এই স্লোগানকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে। প্রতি তিন দিন পরপর বাসাবাড়ি ও আশপাশে পানি জমার স্থান পরীক্ষা করে তা পরিষ্কার করতে হবে। শুধু নিজের আঙিনা পরিচ্ছন্ন রাখলেই হবে না, প্রতিবেশী ও আশপাশের মানুষকেও এ বিষয়ে সচেতন করতে হবে।’

ডেঙ্গু নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সঠিক তথ্য জানা এবং তা অনুসরণ করা জরুরি। কোনো তথ্য যাচাই না করে প্রচার করা থেকে বিরত থাকতে হবে। গুজব ও বিভ্রান্তির পরিবর্তে সরকারি ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের তথ্যের ওপর আস্থা রাখতে হবে। সচেতনতা, দায়িত্বশীল আচরণ ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।’

‘এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলাতেও মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে হবে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের সুরক্ষায় বাড়তি সতর্কতা প্রয়োজন। ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহার করতে হবে এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’

তিনি জানান, নগরীর বিভিন্ন এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে।

নগরবাসী নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে ডেঙ্গুর বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ShareTweetShare

আরও পড়ুন

মহাসমারোহে আহমেদাবাদে নবরাত্রির উদ্বোধন, অংশ নিলেন শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী
বিনোদন

মহাসমারোহে আহমেদাবাদে নবরাত্রির উদ্বোধন, অংশ নিলেন শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী

ভাই-বোনের আত্মিক সম্পর্কের হৃদয়স্পর্শী চলচ্চিত্র ‘মায়া’
বিনোদন

ভাই-বোনের আত্মিক সম্পর্কের হৃদয়স্পর্শী চলচ্চিত্র ‘মায়া’

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
তথ্যপ্রযুক্তি

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

কৃষক থেকে সরাসরি ধান সংগ্রহ করবে সরকার : খাদ্যমন্ত্রী
অর্থনীতি

কৃষক থেকে সরাসরি ধান সংগ্রহ করবে সরকার : খাদ্যমন্ত্রী

নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি গভর্নমেন্ট প্রয়োজন : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি গভর্নমেন্ট প্রয়োজন : মেয়র শাহাদাত

আমেরিকা থেকে আমদানিকৃত গমবাহী জাহাজ পরিদর্শন খাদ্যমন্ত্রীর
অর্থনীতি

আমেরিকা থেকে আমদানিকৃত গমবাহী জাহাজ পরিদর্শন খাদ্যমন্ত্রীর

পুরোনো সংখ্যা

সর্বশেষ

আপন আহসানের নতুন গান ‘ভালো থেকো’

আপন আহসানের নতুন গান ‘ভালো থেকো’

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন গ্যাজেট অ্যান্ড গিয়ারের

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন গ্যাজেট অ্যান্ড গিয়ারের

চবি অঙ্গনের তিন যুগপূর্তি উৎসব উদযাপিত

চবি অঙ্গনের তিন যুগপূর্তি উৎসব উদযাপিত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.