• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি গভর্নমেন্ট প্রয়োজন : মেয়র শাহাদাত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১১ ২০২৬, ২১:১৪ অপরাহ্ণ
অ- অ+
নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি গভর্নমেন্ট প্রয়োজন : মেয়র শাহাদাত
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে নগর ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয়, জবাবদিহি ও কার্যকর সহযোগিতা প্রতিষ্ঠা জরুরি। এ লক্ষ্যে সিটি গভর্নমেন্ট প্রতিষ্ঠা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন।

রোববার (১১ অক্টোবর) সকালে চসিক পরিদর্শনে আসা জাইকা গভর্ন্যান্স টিমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

মেয়র বলেন, ‘আমি দায়িত্বগ্রহণের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাংগঠনিক দক্ষতা, আর্থিক ব্যবস্থাপনা ও নাগরিক সম্পৃক্ততাসহ বিভিন্ন সূচকে দেশের ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে সেরা হওয়ার স্বীকৃতি অর্জন করেছে। এ অর্জন চসিকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সুশাসন প্রতিষ্ঠার প্রচেষ্টার স্বীকৃতি। তবে এই অর্জন ধরে রাখার পাশাপাশি নাগরিক সেবার মান আরও উন্নত করতে হবে। স্বচ্ছতা, জবাবদিহি, আর্থিক ব্যবস্থাপনার দক্ষতা এবং নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে চসিককে আরও কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।’

‘সিটি কর্পোরেশনকে শুধু একটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে দেখলে হবে না; নগরের সামগ্রিক উন্নয়ন ও নাগরিকদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করতে হবে। নগরের বিভিন্ন সমস্যা সমাধানে একাধিক সংস্থা কাজ করে। এসব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় না থাকলে নাগরিকদের প্রত্যাশিত সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। সিটি গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হলে নগরের উন্নয়ন পরিকল্পনা, সেবা প্রদান ও ব্যবস্থাপনায় সমন্বয় বাড়বে এবং নাগরিকদের কাছে সেবার জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে।’

মতবিনিময়কালে জাইকা গভর্ন্যান্স টিমের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জাইকার স্থানীয় সরকারবিষয়ক উপদেষ্টা আকিরা মুনাকাতা, জাইকার নগর সুশাসন বিশেষজ্ঞ মো. হেলাল উদ্দিন ও জাইগোর কর্মসূচি সমন্বয়ক কাশফিয়া তাবাসসুম।

পরিদর্শনকালে জাইকা গভর্ন্যান্স টিম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান সি-ফোর-সি-টু কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে। পাশাপাশি সংশ্লিষ্ট কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করা এবং তৃতীয় সিটি গভর্ন্যান্স অ্যাসেসমেন্টের (সিজিএ) প্রস্তুতি মূল্যায়ন করা হয়।

এ সময় সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম ও নাগরিক সেবা প্রদান ব্যবস্থাও সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।

পরিদর্শনের অংশ হিসেবে সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির (সিএলসিসি) নিয়মিত সভা আয়োজন, সভার কার্যবিবরণী সংরক্ষণ এবং গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া বার্ষিক প্রশাসনিক প্রতিবেদন যথাসময়ে প্রস্তুত ও উপস্থাপন, তথ্যের যথার্থতা নিশ্চিতকরণ এবং প্রতিবেদন প্রণয়নের মান উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।

নির্ধারিত বিএসিএসভিত্তিক ফরম্যাট অনুসরণ করে বাজেট প্রণয়ন ও উপস্থাপনের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি তৃতীয় সিটি গভর্ন্যান্স অ্যাসেসমেন্টের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ, সংশ্লিষ্ট সূচকগুলোর অগ্রগতি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রস্তুতি মূল্যায়ন করা হয়।

এ সময় জাইকা গভর্ন্যান্স টিম সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) পরিদর্শন করে বর্জ্য সংগ্রহ, স্থানান্তর ও ব্যবস্থাপনা কার্যক্রমের বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করে। একই সঙ্গে চসিকের আঞ্চলিক কার্যালয় পরিদর্শনের মাধ্যমে জোনাল পর্যায়ে নাগরিক সেবা প্রদান, প্রশাসনিক কার্যক্রম, নাগরিকদের সঙ্গে যোগাযোগ এবং মাঠপর্যায়ে গৃহীত কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

পরিদর্শনের মাধ্যমে সি-ফোর-সি-টু কার্যক্রমের আওতায় গৃহীত উদ্যোগগুলোর প্রাতিষ্ঠানিকীকরণ, নিয়মিত চর্চা ও টেকসই বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ন করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে সেবা প্রদানের কার্যকারিতা, বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

মেয়র বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক সেবার মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত মূল্যায়ন, কার্যকর পরিবীক্ষণ এবং গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে চসিকের চলমান উদ্যোগগুলো আরও শক্তিশালী করা হবে।’

ShareTweetShare

আরও পড়ুন

আমেরিকা থেকে আমদানিকৃত গমবাহী জাহাজ পরিদর্শন খাদ্যমন্ত্রীর
অর্থনীতি

আমেরিকা থেকে আমদানিকৃত গমবাহী জাহাজ পরিদর্শন খাদ্যমন্ত্রীর

আপন আহসানের নতুন গান ‘ভালো থেকো’
বিনোদন

আপন আহসানের নতুন গান ‘ভালো থেকো’

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন গ্যাজেট অ্যান্ড গিয়ারের
তথ্যপ্রযুক্তি

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন গ্যাজেট অ্যান্ড গিয়ারের

চবি অঙ্গনের তিন যুগপূর্তি উৎসব উদযাপিত
বিনোদন

চবি অঙ্গনের তিন যুগপূর্তি উৎসব উদযাপিত

বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের সন্তান
অর্থনীতি

বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের সন্তান

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আহ্বায়ক কমিটি গঠন
বিনোদন

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আহ্বায়ক কমিটি গঠন

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন

চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন

ফটিকছড়িতে এতিমখানায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর খাদ্যসামগ্রী বিতরণ

ফটিকছড়িতে এতিমখানায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর খাদ্যসামগ্রী বিতরণ

৪১ ওয়ার্ডে খেলার মাঠ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে : মেয়র শাহাদাত

৪১ ওয়ার্ডে খেলার মাঠ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে : মেয়র শাহাদাত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.