ফটিকছড়ি, চট্টগ্রাম : আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ইন্টারন্যাশনাল এপেক্স বাংলাদেশ জেলা-৩’-এর এপেক্স ক্লাব অব কর্নফুলীর পক্ষ থেকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুর উপজেলার লেলাং ইউনিয়নের একটা এতিমখানায় এতিম বাচ্চাদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ক্লাবের সভাপতি এপেক্সিয়ান মো. জিয়াউল কবির সোহেলের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স জেলা-৩’-এর গভর্নর এপেক্সিয়ান মো. গোলাম কবির, ক্লাবের আইপিপি এপেক্সিয়ান মো. তৌফিকুর রহমান ইমন , সিনিয়র সহসভাপতি এপেক্সিয়ান পুষ্পেন দাশ, বোর্ড মেম্বার এপেক্সিয়ান মো. জাহাঙ্গীর আলম পাটোয়ারী ও এপেক্সিয়ান জালাল উদ্দীন সিকদার, ফ্লোর মেম্বার এপেক্সিয়ান মো. মনিরুল আলম বায়েজিদ, এপেক্সিয়ান বেদার উদ্দিন, এপেক্সিয়ান মো. সোহেল হোসাইন।
অনুষ্ঠান মো. জিয়াউল কবির সোহেলের সভাপতিত্বে ও ক্লাবের অন্য সদস্যদের উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় এতিমখানা কর্তৃপক্ষের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
ক্লাবের পক্ষ থেকে পুরো এতিমখানা ভিজিট করা হয় এবং এতিমখানায় প্রয়োজনীয় কিছু জিনিস ভবিষ্যতে দেওয়ার বিষয়ে আলোচন করা হয়।
















