• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনার প্রভাবে ব্যস্ততা নেই কামার পাড়ায়

মোহাম্মদ মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার:

প্রকাশিত: জুলাই ৯ ২০২১, ১৬:৫২ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রামে করোনার প্রভাবে ব্যস্ততা নেই কামার পাড়ায়
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে চট্টগ্রামের নগর কিংবা উপজেলায় কোথাও ব্যস্ততা বাড়েনি কামারপাড়া গুলোতে। পবিত্র কোরবানি এলে কামরারা দা,ছুরি, বিভিন্ন লৌহা জাতীয় জিনিস তৈরিতে রাত-দিন ব্যস্ত সময় পার করেন। কিন্তু হাতুড়ি পেটানো টুংটাং শব্দে এখন আর মুখর নেই কামাড়পাড়ায়।

ব্যবসা ও ব্যস্ততা দুটোই কমে গেছে। কামার পল্লীতে নেই তেমন সাড়া শব্দ। সকল ব্যবসায়ীরা যেন ঝিমিয়ে ঝিমিয়ে সময় পার করছে।

সরজমিনে ঘুরে দেখা যায়, নগরের জেলখানা রোড, বহদ্দারহাট কামারগলি, চকবাজার, মুরাদপুর, কোতোয়ালী, পাথরঘাটা অপরদিকে উপজেলার কর্ণফুলী,আনোয়ারা, বাঁশখালী,চন্দনাইশ,সাতকানিয়া, লোহাগড়া, সহ বিভিন্ন এলাকার কামারের দোকানগুলোতে আগের মতো ব্যস্ততা নেই কামারদের।

বিভিন্ন হাট বাজারে কোরবানির ঈদকে সামনে রেখে দা, চাবুক, বটি, ধামাসহ বিভিন্ন সরঞ্জাম বানাচ্ছেন কামাররা।

কোরবানকে সামনে রেখে স্থানীয় বাজার থেকে লোহা কিনে সেগুলো আগুনে পুড়ে দা, চাবুক, বটি, ধামাসহ বিভিন্ন জিনিস পত্র তৈরি করে পশরা সাজিয়েছে কামাররা। কিন্তু এসব ব্যবহার্য জিনিস চাহিদা মতো কেনার লোক সমাগমের উপস্থিতি এখনো কম।

করোনার প্রভাবে কামার শিল্পের দুর্দিন চললেও পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে এ শিল্প জমে ওঠার কথা। হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। কামারদের আরেকটি অংশ তৈরি করেন দা, বঁটি, ছুরি, চাপাতি ও কুড়াল। এগুলো মূলত কোরবানির ঈদকে কেন্দ্র করে তৈরি হয়।

কর্ণফুলীর দৌলতপুরের কামার স্বপন দাশ বলেন, ৩০ বছর ধরে এই পেশায় আছি। প্রতি বছরই এসময়টায় অনেক ব্যস্ত থাকি। দিন যত গড়াবে ব্যস্ততা বাড়বে। এসময় প্রতিদিন খুব সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করি। চলবে ঈদের আগের দিন পর্যন্ত। ঈদের আগের দিনে অনেক অর্ডার ফেরত দিতে হয়। কোরবানির ঈদের আগের ১ সপ্তাহ দোকান ভেদে ভাল আয় হয়। ঈদের আগের রাত পর্যন্ত কাজ করে ঈদের দিন সকালে গ্রামের বাড়ি যায়। কিন্তু এখন করোনা সব থামিয়ে দিয়েছে।

একজন কামার এখন দৈনিক ৭০০-৮০০ টাকা মজুরি পান। এছাড়া চা-পান, নাশতা পেয়ে থাকেন তারা। কর্ণফুলী উপজেলার দৌলতপুরের কামার শুভনের কথায়, ‘ছয়-সাত মাস খুব খারাপ অবস্থায় ছিলাম। আত্মীয়-স্বজনদের কাছ থেকে ধার-দেনা করে কোনোরকম চলেছি। সামনে ইদ বলে টুকটাক কিছু কাজ পাচ্ছি এখন। তবে আগের মতো বেশি হবে না জানি। করোনায় মানুষজন বের হয় কম।’

অন্যদিকে, আনোয়ারার চাতুরী চৌমুহনীর কামার স্বপন জানান, দু’বছর আগেও সারা রাত-দিন কুরবানির ঈদে, দা, ছুড়ি, বটি তৈরি, শানকাজে ব্যস্ত সময় পাড় করতাম। দিনে আয় হতো ৪/৫ হাজার টাকা। আর এখন করোনা ভাইরাসের ফলে কোন ব্যবসা নেই। দিনে ৪/৫শ’টাকা আয় করতে পারিনা। লোকজন আগের মত আর দা, ছুড়ি, বটি নিয়ে আসেনা এবং অর্ডারও দেয়না। তাই আর কি করব কাজ নেই, ব্যস্ততাও নেই। এ দিকে পরিবার পরিজন নিয়ে কষ্ট দিন কাটছে।

ফকিরনীর হাটের রতন বলেন, ‘এবার বিক্রি শুরু হবে হয়তো কোরবানির এক সপ্তাহ আগে থেকে। এ বছর তেমন কাজ নেই। তাই পুরোনো ছুরি, বটি, ধামা শাণ দিয়ে রাখছি বিক্রির আশায়।’

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চবি ছাত্রদলের বই উপহার

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চবি ছাত্রদলের বই উপহার

সাউদার্ন ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী বিএনসিসি ক্যাম্পিং সম্পন্ন

সাউদার্ন ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী বিএনসিসি ক্যাম্পিং সম্পন্ন

নিভৃতচারী প্রশিক্ষক জোবাইদ রশীদ : ৩৮ বছরের নিবেদিত পথচলার অবসান

নিভৃতচারী প্রশিক্ষক জোবাইদ রশীদ : ৩৮ বছরের নিবেদিত পথচলার অবসান

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন

প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে এসএওসিএলের সিইও

প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে এসএওসিএলের সিইও

লিসবনে চট্টগ্রাম অ্যাসোসিয়েশনে বৈশাখী উৎসব ও চাটগাঁইয়া মিলনমেলা

লিসবনে চট্টগ্রাম অ্যাসোসিয়েশনে বৈশাখী উৎসব ও চাটগাঁইয়া মিলনমেলা

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তিতে এমপি সাঈদ আল নোমানের ব্যতিক্রমী উদ্যোগ

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তিতে এমপি সাঈদ আল নোমানের ব্যতিক্রমী উদ্যোগ

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে : মেয়র শাহাদাত

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে : মেয়র শাহাদাত

ভারতের সহকারী হাইকমিশনারের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পরিদর্শন

ভারতের সহকারী হাইকমিশনারের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পরিদর্শন

পরীক্ষা নয় ভয়ের, সাফল্যের উৎসব : এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা

পরীক্ষা নয় ভয়ের, সাফল্যের উৎসব : এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.