• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

দুঃস্থ ও অসহায় নেতাকর্মীদের মাঝে কুরবানির মাংস বিতরণ প্রতিমন্ত্রী মীর হেলালের

চট্টগ্রাম
প্রকাশিত: মে ২৯ ২০২৬, ২১:৪০ অপরাহ্ণ
অ- অ+
দুঃস্থ ও অসহায় নেতাকর্মীদের মাঝে কুরবানির মাংস বিতরণ প্রতিমন্ত্রী মীর হেলালের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

আর্থিক অনটনের কারণে যারা এবার কোরবানি দিতে পারেননি, সেইসব দুঃস্থ ও অসহায় নেতাকর্মীদের মুখে হাসি ফুটিয়ে ব্যতিক্রমী আয়োজনে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

শুক্রবার (২৯ মে) ঈদ-উল-আযহার দ্বিতীয় দিনে ব্যক্তিগত তহবিল ও বিভিন্ন সংস্থার অনুদানে মোট ৪০টি গরু জবেহ করে অসহায় দলীয় নেতাকর্মীদের মাঝে কোরবানির মাংস, ঈদ উপহার সামগ্রী ও পবিত্র কুরআন শরীফ বিতরণ করেছেন তিনি।

মীর হেলাল উদ্দীনের এমন মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগে অভিভূত ও আবেগে আপ্লুত হয়ে পড়েন স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা।

চট্টগ্রাম মহানগর ও হাটহাজারীর ৫টি স্পটে নারী-পুরুষ নির্বিশেষে সুবিধা-বঞ্চিত নেতাকর্মীদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। সকালে নগরীর চট্টেশ্বরী রোডস্থ বাসভবন ‘ডালিয়া কুঞ্জ’ হতে এই কর্মসূচির সূচনা করেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন সকালের এই কর্মসূচির সমন্বয় করেন।

বিকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মীরের খিলস্থ মীর বাড়ি হতে একইভাবে মাংস ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এই মানবিক কাজে প্রতিমন্ত্রীর পাশে থেকে সরাসরি অংশ নেন তার সহধর্মিণী নওশীন আরজান হেলাল ও তার পুত্রগণ।

উপহার বিতরণ উপলক্ষে হাটহাজারীর মীরেরখিল প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদমকেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

সভায় মীর হেলাল বলেন, ‘মানবতার সেবাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। সাধারণ ও মেহনতি মানুষের কল্যাণে আমার পরিবার দীর্ঘকাল ধরে নিবেদিতপ্রাণ। পবিত্র ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ ও সৌহার্দ্যের শিক্ষা দেয়। আমরা সমাজে এমন এক পরিবেশ তৈরি করতে চাই যেখানে শান্তি, সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে প্রতিটি মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ঈদসহ সকল উৎসব উদযাপন করতে পারে। কোনো বৈষম্য বা অভাব যেন সাধারণ মানুষের ঈদের আনন্দকে মলিন করতে না পারে, সেটাই আমাদের লক্ষ্য।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অসহায়, দরিদ্র এবং সকল শ্রেণি-পেশার মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নির্দেশেই তৃণমূলের প্রতিটি মানুষের দোরগোড়ায় সুশাসন ও অধিকার পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশের প্রতিটি নাগরিকের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক মর্যাদা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল চালিকাশক্তি।’

মীর হেলাল উদ্দীন সমাজ উন্নয়নমূলক ও মানবিক কাজে এগিয়ে আসার জন্য এলাকার বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা মানবিক কল্যাণে এগিয়ে আসুন এবং আমার হাতকে শক্তিশালী করুন; আমি আপনাদের একটি সুশৃঙ্খল, শান্তি-সম্প্রীতি ও সমৃদ্ধ হাটহাজারী উপহার দিব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আদমকেয়ার ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক নওশীন আরজান হেলাল এবং মাওলানা মীর মোহাম্মদ ইদ্রিস।

সভা শেষে সকলের হাতে কোরবানির মাংস ও কুরআন শরীফসহ ঈদ উপহার তুলে দেওয়া হয়।

ShareTweetShare

আরও পড়ুন

মহাসমারোহে আহমেদাবাদে নবরাত্রির উদ্বোধন, অংশ নিলেন শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী
বিনোদন

মহাসমারোহে আহমেদাবাদে নবরাত্রির উদ্বোধন, অংশ নিলেন শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী

ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকায় চসিকের বিশেষ অভিযান, নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান
চট্টগ্রাম

ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকায় চসিকের বিশেষ অভিযান, নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান

ভাই-বোনের আত্মিক সম্পর্কের হৃদয়স্পর্শী চলচ্চিত্র ‘মায়া’
বিনোদন

ভাই-বোনের আত্মিক সম্পর্কের হৃদয়স্পর্শী চলচ্চিত্র ‘মায়া’

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
তথ্যপ্রযুক্তি

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

কৃষক থেকে সরাসরি ধান সংগ্রহ করবে সরকার : খাদ্যমন্ত্রী
অর্থনীতি

কৃষক থেকে সরাসরি ধান সংগ্রহ করবে সরকার : খাদ্যমন্ত্রী

নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি গভর্নমেন্ট প্রয়োজন : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি গভর্নমেন্ট প্রয়োজন : মেয়র শাহাদাত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

আমেরিকা থেকে আমদানিকৃত গমবাহী জাহাজ পরিদর্শন খাদ্যমন্ত্রীর

আমেরিকা থেকে আমদানিকৃত গমবাহী জাহাজ পরিদর্শন খাদ্যমন্ত্রীর

আপন আহসানের নতুন গান ‘ভালো থেকো’

আপন আহসানের নতুন গান ‘ভালো থেকো’

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন গ্যাজেট অ্যান্ড গিয়ারের

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন গ্যাজেট অ্যান্ড গিয়ারের

চবি অঙ্গনের তিন যুগপূর্তি উৎসব উদযাপিত

চবি অঙ্গনের তিন যুগপূর্তি উৎসব উদযাপিত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.