• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ লীড-২

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু আইওআই ওশান একাডেমির

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১২ ২০২৬, ১৬:৩২ অপরাহ্ণ
অ- অ+
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু আইওআই ওশান একাডেমির
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : সমুদ্র সাক্ষরতা বৃদ্ধি, সমুদ্রসম্পদের টেকসই ব্যবস্থাপনা ও সুনীল অর্থনীতি প্রসারের লক্ষ্যে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্লোবাল ইনিশিয়েটিভ ‘ইন্টারন্যাশনা ওশান ইনস্টিটিউট (আইওআই) ওশান একাডেমি বাংলাদেশ’।

শুক্রবার (১০ এপ্রিল) ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে একাডেমির উদ্বোধন ও প্রথম ট্রেনিং কোর্সের সূচনা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।

তিনি একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং সমুদ্রবিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনা দেন।

মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ‘আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ সামুদ্রিক পরিবেশ নিশ্চিত করতে এবং সমুদ্রসম্পদের সঠিক ব্যবস্থাপনায় দক্ষ জনবল তৈরিতে আইওআই ওশান একাডেমি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চবির ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মহিউদ্দিন, ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ আরিফুর রহমান, ইস্ট চায়না ইউনিভার্সিটি অব পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ল’-এর সহকারী অধ্যাপক ড. সাবরিনা হাসান।

উপস্থিতি ছিলেন প্রশিক্ষকগণ ও নির্বাচিত অংশগ্রহণকারীগণ। একাডেমির এই প্রথম কোর্সে দেশিয় নানা পেশাজীবীদের পাশাপাশি ভারত এবং শ্রীলঙ্কা থেকেও আন্তর্জাতিক ফেলোরা অংশগ্রহণ করেন, যা এই প্রশিক্ষণ কর্মসূচিকে একটি সত্যিকারের বৈশ্বিক রূপ দিয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইওআই ওশান একাডেমি বাংলাদেশের পরিচালক এবং বাংলাদেশ সরকারের পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মো. হারুন অর রশিদ।

তিনি ইন্টারন্যাশনাল ওশান ইনস্টিটিউটের (আইওআই) গ্লোবাল ম্যানেজিং ডিরেক্টরের লিখিত শুভেচ্ছা বার্তা পড়েন এবং একাডেমির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

প্রথম দিনের মূল কারিগরি সেশনে ‘বাংলাদেশের সুনীল অর্থনীতি: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. আবু হেনা মোহাম্মদ ইউসুফ।

আইওআই ওশান একাডেমি বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মো. লিয়ন হাসানের সাবলীল সঞ্চালনায় উদ্বোধনী পর্বের শেষে সমাপনী বক্তব্য দেন আইওআই ওশান একাডেমি বাংলাদেশের পরিচালক ও চবির ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের সহযোগী অধ্যাপক মুহাম্মাদ মুস্তাফা মনোয়ার।

ShareTweetShare

আরও পড়ুন

নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি গভর্নমেন্ট প্রয়োজন : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি গভর্নমেন্ট প্রয়োজন : মেয়র শাহাদাত

আমেরিকা থেকে আমদানিকৃত গমবাহী জাহাজ পরিদর্শন খাদ্যমন্ত্রীর
অর্থনীতি

আমেরিকা থেকে আমদানিকৃত গমবাহী জাহাজ পরিদর্শন খাদ্যমন্ত্রীর

আপন আহসানের নতুন গান ‘ভালো থেকো’
বিনোদন

আপন আহসানের নতুন গান ‘ভালো থেকো’

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন গ্যাজেট অ্যান্ড গিয়ারের
তথ্যপ্রযুক্তি

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন গ্যাজেট অ্যান্ড গিয়ারের

চবি অঙ্গনের তিন যুগপূর্তি উৎসব উদযাপিত
বিনোদন

চবি অঙ্গনের তিন যুগপূর্তি উৎসব উদযাপিত

বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের সন্তান
অর্থনীতি

বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের সন্তান

পুরোনো সংখ্যা

সর্বশেষ

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আহ্বায়ক কমিটি গঠন

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আহ্বায়ক কমিটি গঠন

চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন

চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন

ফটিকছড়িতে এতিমখানায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর খাদ্যসামগ্রী বিতরণ

ফটিকছড়িতে এতিমখানায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর খাদ্যসামগ্রী বিতরণ

৪১ ওয়ার্ডে খেলার মাঠ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে : মেয়র শাহাদাত

৪১ ওয়ার্ডে খেলার মাঠ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে : মেয়র শাহাদাত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.