• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

চট্টগ্রাম ও রাঙ্গামাটির ৩৯ সাংবাদিক পেলেন সরকারের অনুদান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮ ২০২৬, ২১:৪৯ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রাম ও রাঙ্গামাটির ৩৯ সাংবাদিক পেলেন সরকারের অনুদান
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল বলেছেন, ‘দেশে সাংবাদিকদের কল্যাণে নতুন নতুন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করছে সরকার। সাংবাদিকদের কিভাবে আরও ভালো রাখা যায়, কিভাবে আরও সম্মান দেওয়া যায় সেই চিন্তাভাবনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু বর্তমানে নয়, অতীতেও বিএনপি সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে প্রথমবার সাংবাদিকদের আবাসনের ব্যবস্থা করেছিলেন ঢাকার বুকে। পরবর্তী প্রয়াত খালেদা জিয়াও একই ধারা অব্যাহত রেখেছিলেন।’

শনিবার (২৮ মার্চ) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের মধ্যে আর্থিক অনুদান ও সাংবাদিকদের সন্তানদের বৃত্তির চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে বাছির জামাল আরও বলেন, ‘জাতীয় প্রেস ক্লাবের ভবনটি জিয়াউর রহমানের উদ্যোগে গড়ে ওঠে। জাতীয় প্রেস ক্লাবের প্রত্যেকটি জমি সাফ কবলা করে দিয়েছিলেন মরহুমা খালেদা জিয়া। তার উদ্যোগে সাড়ে ২২ বিঘা জমির উপর সাংবাদিকদের দ্বিতীয় আবাসন ব্যবস্থা হয়েছিল পল্লবীতে। এটি বর্তমানেও চলমান রয়েছে।’

সরকারকে সাংবাদিক বান্ধব উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নানা উদ্যোগ নিচ্ছে। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের শুধু অনুদান নয় প্রবীণ সাংবাদিকদের পেনশনও দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। এছাড়াও অসুস্থ সাংবাদিকদের হেলথ কার্ড প্রদানের চিন্তাভাবনা চলছে। এভাবে বর্তমান সরকার সাংবাদিকদের ভালো রাখার নানা কর্মসূচী গ্রহণের কথা ভাবছে। আপনাাদের সহযোগিতা পেলে বর্তমান সরকার সেই কাজগুলো করে যাবে।’

তিনি বলেন, ‘আশা করছি, সরকার সাংবাদিকদের উন্নয়নে, সাংবাদিকদের জীবনমানের পরিধি সুন্দর করতে যেসব কাজ করা দরকার সেগুলো করবেন।’

‘সরকার ভোটারদের হাত থেকে ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। একইসাথে দ্রুত সময়ে আরও যেসব অঙ্গিকার করেছিল সরকার সেগুলো বাস্তবায়নের পথে হাঁটছে। ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। কৃষক কার্ড দেওয়া হবে, ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা দেওয়া শুরু হয়েছে, সারাদেশে খাল খনন কর্মসূচী শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদেরও কিভাবে সম্মানিত করা যায় সেই চিন্তাভাবনা করছেন। এভাবে ভবিষ্যতেও সাংবাদিকদের সন্তান ও পরিবারের কল্যাণে কর্মসূচি অব্যাহত থাকবে এবং এই পরিসর আরও বাড়বে।’

তিনি বলেন, ‘এই অনুদান কোন আর্থিকভাবে অস্বচ্ছল সাংবাদিকদের অনুদান নয়। এটি হলো যারা লেখালেখি করেন, দেশের জন্য কাজ করেন ঝুঁকি নিয়ে তাদেরকে একটু সহায়তা করা। কেননা এই পেশায় বিত্তবান হওয়ার কোন সুযোগ নেই।’

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, ‘সরকার চেষ্টা করছে সাংবাদিকদের কল্যাণে কাজ করে যেতে। সাংবাদিকদের পেনশন ও হেলথ কার্ড দেওয়ার কথা বিএনপি সরকার ভাবছে। সেইসাথে ওয়েজবোর্ড বাস্তবায়ন নিয়ে কাজ করছে সরকার। চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) যৌথভাবে পেশাদার সাংবাদিকদের কল্যাণে সরকারের সাথে কাজ করে যাবে। আমি মনে করি, গণতান্ত্রিক ও সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে সরকার এই ধারা অব্যাবত রাখবে।’

অনুষ্ঠানে সিএমইউজের সভাপতি মুহাম্মদ শাহনওয়াজ বলেন, ‘সাংবাদিকদের কল্যাণে জিয়াউর রহমান ও তার পরিবারের অবদান কখনও ভুলতে পারবে না বাংলাদেশের সাংবাদিক সমাজ। তিনি জীবনজুড়ে সাংবাদিকদের কল্যাণে দারুণ সব উদ্যোগ নিয়েছেন; যা আজও সাংবাদিকদের জন্য কল্যাণ বয়ে আনছে। কিন্তু ফ্যাসিবাদী সাংবাদিকরা সেগুলো ভুলে গেছেন। তারা গত ১৭ বছর ধরে জিয়াউর রহমানকে পাকিস্তানের গুপ্তচর বলতে স্বাচ্ছন্দবোধ করতো। বেগম জিয়াকে ডাবল সাজা দিলে আনন্দে আত্মহারা হতো, প্রেস ক্লাবে ডুগডুগি বাজাতে মেতে ওঠতো, ক্লাবে, গ্রামে মিষ্টি বিতরণ করতো। সেই তারাই আজ বিএনপি সরকারের অনেক মন্ত্রী, এমপিদের চাটুকারীতায় ব্যস্ত হয়ে পড়েছে। তারা এখনও এতোটাই অতিরঞ্জিত করছে যে, বানিয়ে বানিয়ে ইতিহাস বলছে। তাদের ফ্যাসিবাদী শাসককে কাজে লাগিয়ে তাদের অবৈধ পথে অর্জিত অর্থ ৩৪ বছরে শেষ হবে না। তারা অত্যন্ত নির্লজ্জ এবং বেহায়া।’

সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মো. শরীফ উদ্দিন, একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান ও সিএমইউজের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, বাসসের সিনিয়র সাংবাদিক মিয়া মোহাম্মদ আরিফ, সিনিয়র সাংবাদিক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক রুবেল খান, আমার দেশের চট্টগ্রাম ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে চট্টগ্রাম ও রাঙ্গামাটির জেলার ৩৯ সাংবাদিককে আর্থিক অনুদান ও তাদের সন্তানদের বৃত্তি দেওয়া হয়।

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.