ঢাকা : টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এটি উন্মোচন করা হয়।
প্রযুক্তি ও বিনোদনের অনন্য মেলবন্ধনে এবার বাংলাদেশে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করেছে অটো জুম সেলফি ক্যামেরা; যা আজকের কনটেন্ট-নির্ভর প্রজন্মের জন্য আরও স্মার্ট গ্রুপ ফটোগ্রাফি ও প্রশস্ত ফ্রেম নিশ্চিত করে। সাজেক ভ্যালি থেকে অনুপ্রাণিত অপো এ৬এস প্রোর পরিশীলিত মাউন্টেন ফরেস্ট ডিজাইন প্রাকৃতিক শক্তি, দৃঢ়তা ও তরুণদের উচ্চাকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে; যা অপোর ‘স্টে রুটেড, গো বিয়ন্ড’ দর্শনের সাথেও মিলে যায়।
ব্যাচেলর পয়েন্টের রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ এই পর্বে প্রথমবারের মতো একটি সমন্বিত সামাজিক দায়বদ্ধতাকে (সিএসআর) গল্পের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে, যা নাটকে পণ্য উপস্থাপনার ধারণা থেকে ভিন্ন।
আবেগঘন এই পর্বে দলের সদস্যরা নিজেদের শিকড়ের টানে নিজ নিজ গ্রামে ফিরে যান। যেখানে তারা শৈশবের অজানা গল্প, ব্যক্তিগত সংগ্রাম ও বেড়ে ওঠার অভিজ্ঞতা ভাগাভাগি করে নেন। এই গল্প নিজেদের শিকড়ের সাথে সংযুক্ত থাকা ও সুন্দর ভবিষ্যতের জন্য এগিয়ে যাওয়ার গুরুত্বকে তুলে ধরে। গল্প এগিয়ে ঈদের আবহে পৌঁছালে এতে অর্থবহ সামাজিক সহায়তা ও দাতব্য কার্যক্রম যুক্ত হয়, যা সহমর্মিতা, ঐক্য ও সামাজিক দায়িত্বের বার্তা জোরালোভাবে তুলে ধরে। আর পারিবারিক পুনর্মিলন, উদযাপন ও সহায়তার মুহূর্তগুলোর ভেতর খুব স্বাভাবিকভাবেই অপো এ৬এস প্রো যুক্ত হয়ে যায়।
এই উদ্ভাবনের কেন্দ্রে রয়েছে বাংলাদেশের প্রথম এআই-চালিত ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল অটো জুম সেলফি ক্যামেরা। গ্রুপ ফটোগ্রাফির জন্য বিশেষভাবে তৈরি এআই ফেইস রিকগনিশন অটো জুম প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে একাধিক মুখ শনাক্ত করে ফ্রেমে সামঞ্জস্য করে নেয়; ফলে, আলাদা করে কোনো সেটিং না বদলেও সবাইকে নিখুঁতভাবে ফ্রেমে আনা সম্ভব হবে। ঈদে পারিবারিক মিলনমেলা, কমিউনিটি উৎসব কিংবা ভ্রমণের স্মৃতি, সবক্ষেত্রেই এই উন্নত আল্ট্রা-ওয়াইড লেন্স আরও পরিষ্কার, প্রশস্ত ও ইন্টেলিজেন্ট সেলফি নিশ্চিত করে, যা বাংলাদেশের ফ্রন্ট ক্যামেরা অভিজ্ঞতায় নতুন মানদণ্ড স্থাপন করে।
এই অভিজ্ঞতাকে আরও শক্তিশালী করতে অপো এ৬এস প্রোতে সুবিশাল ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য পাঁচ বছর পর্যন্ত টেকসই কর্মক্ষমতা নিশ্চিত করতে সক্ষম। এর ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তির মাধ্যমে ভ্রমণ, বিনোদন ও সামাজিক ব্যস্ততার দিনেও ডিভাইসটি দীর্ঘসময় ধরে ব্যবহারকরা সম্ভব হবে এবং দ্রুত চার্জিংয়ের মাধ্যমে প্রোডাক্টিভিটি ও বিনোদন অব্যাহত থাকবে।
ডিভাইসটি ছয় বছর পর্যন্ত স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করার জন্য অপ্টিমাইজ করা হয়েছে, যা দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতার প্রতি অপোর অঙ্গীকারের বহিঃপ্রকাশ। উন্নত সুপারকুল ভিসি কুলিং সিস্টেম গেমিং, স্ট্রিমিং ও মাল্টিটাস্কিংয়ের সময় তাপ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি, ডিভাইসটিতে ১২০ হার্জ অ্যামোলেড আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে, মিলিটারি-গ্রেড শক প্রোটেকশনসহ আইপি৬৯কে ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, উন্নত কানেক্টিভিটির জন্য এআই লিঙ্কবুস্ট ৩.০, ৩০০ শতাংশ ডুয়েল স্টেরিও স্পিকার হাই ভলিউম মোড, এআই কল হ্যারেজমেন্ট প্রিভেনশন এবং সাবলীল ফ্লুয়েন্সি নিশ্চিতে অরোরা ইঞ্জিন ও টাইডাল ইঞ্জিন সমর্থিত কালারওএস ১৬ ব্যবহার করা হয়েছে।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো এ৬এস প্রো আমাদের ‘স্টে রুটেড অ্যান্ড গো বিয়নড’ দর্শনের বাস্তব প্রতিফলন। ব্যাচেলর পয়েন্টের সাথে আমাদের এই সহযোগিতার মাধ্যমে আমরা উদ্ভাবন, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে যুক্ত করেছি, যেন প্রযুক্তি বাস্তব জীবনের অর্থবহ মুহূর্তগুলোকে আরও সমৃদ্ধ করতে সক্ষম হয়। বাংলাদেশের প্রথম এআই অটো জুম ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, শক্তিশালী দীর্ঘস্থায়ী ব্যাটারি ও টেকসই স্মুথ পারফরম্যান্সের মাধ্যমে অপো এ৬এস প্রো ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও বেশি সমৃদ্ধ করা, আরও বেশি উপভোগ করা এবং তাদের আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ায় অনুপ্রেরণা জোগাবে।”
অপো এ৬এস প্রো ২৪ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত সারাদেশে প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত থাকবে; ডিভাইসটি ৪ মার্চ থেকে বাজারে পাওয়া যাবে। লুমিনা ফরেস্ট ও একলিপ্স ব্লুর মতো আকর্ষণীয় দুইটি রঙের এই ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৩৯ হাজার ৯৯০ টাকা। এছাড়াও, ক্রেতারা টপপে থেকে ০ শতাংশ সুদে কিস্তিতে ফোনটি কিনতে পারবেন। ফ্রি উপহার হিসেবে একটি এলিট ব্যাকপ্যাক পাবেন তারা; একইসাথে, বিনামূল্যে ৯০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এক বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্ল্যান উপভোগ করার সুযোগ পাবেন। পাশাপাশি, ফ্লিপার থেকে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এবং মাই অপো অ্যাপে ৪ হাজার রিওয়ার্ড পয়েন্ট পাবেন ক্রেতারা।
















