• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠি : তেলবাজ ও সিন্ডিকেট চক্র সম্পর্কে সতর্কবার্তা

চট্টগ্রাম
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ণ
অ- অ+
প্রধানমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠি : তেলবাজ ও সিন্ডিকেট চক্র সম্পর্কে সতর্কবার্তা

তারেক রহমান ও কাউছার খান

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সতর্কবার্তা দিয়েছেন সাংবাদিক ও সমাজকর্মী কাউছার খান। ‘সবার আগে বাংলাদেশ’—এই অঙ্গীকার সামনে রেখে দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপটে তিনি কিছু কঠোর কিন্তু অত্যাবশ্যক বিষয় তুলে ধরেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট খোলা চিঠিতে কাউছার খান উল্লেখ করেন, ক্ষমতার সবচেয়ে বড় শত্রু প্রকাশ্য বিরোধী নয়—বরং কাছের তেলবাজ, তোষামোদকারী ও সুবিধাভোগী সিন্ডিকেট চক্র।

তার দাবি, গতকাল থেকে সিন্ডিকেট চক্র প্রতিটি পণ্যের দাম বাড়ানো শুরু করেছে।

চিঠিতে কাউছার খান বলেন, ‘অতিরিক্ত প্রশংসায় ব্যস্ত সবাই প্রকৃত শুভাকাঙ্ক্ষী নাও হতে পারেন।’

ইতিহাসের উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, ক্ষমতার চারপাশে জমে ওঠা তেলবাজরাই প্রকল্প লুটপাট, টাকা পাচার, সিন্ডিকেট গঠন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের প্রধান কারিগর হয়ে থাকে। তারা মুখে প্রশংসা করলেও আড়ালে রাষ্ট্রকে দুর্বল করে এবং ব্যর্থতার দায় নেতৃত্বের ওপর চাপিয়ে দেয়।

চিঠিতে আরও বলা হয়, যারা প্রশ্ন করবে, সমালোচনা করবে বা ভুল ধরিয়ে দেবে—তাদের শত্রু ভাবার সুযোগ নেই। বরং প্রশ্নহীন নীরব পরিবেশকে ভয় ও স্বৈরতন্ত্রের বীজ হিসেবে উল্লেখ করা হয়।

প্রধানমন্ত্রীর পরিবার আপষহীনতার জন্য মূল্য দিয়েছে উল্লেখ করে কাউছার খান বলেন, ‘মরহুম আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া চাইলে অন্যায়ের সঙ্গে আপস করে নিরাপদ পথ বেছে নিতে পারতেন, কিন্তু তা করেননি।’

সেই ত্যাগ বর্তমান নেতৃত্বকে আরও দায়বদ্ধ করে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়, দেশ সংস্কার চায়, প্রাতিষ্ঠানিক অনিয়ম ও দুর্নীতি রোধ চায় এবং রাষ্ট্রের সিস্টেম ডেভেলপমেন্ট চায়। তেলবাজ, চাঁদাবাজ, ধান্দাবাজ ও দখলবাজদের চায় না। দেশ সৎ, সাহসী, জবাবদিহিমূলক ও কঠোর ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রত্যাশা করে।

পরিশেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে কাউছার খান বলেন, ‘শক্ত নেতৃত্বের জন্য সুস্থ শরীরের পাশাপাশি দৃঢ় নৈতিকতাও প্রয়োজন।’

ShareTweetShare

আরও পড়ুন

প্রাণীর কল্যাণে সিটি কর্পোরেশন ও সিভাসু যৌথভাবে কাজ করবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

প্রাণীর কল্যাণে সিটি কর্পোরেশন ও সিভাসু যৌথভাবে কাজ করবে : মেয়র শাহাদাত

দুই হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা
তথ্যপ্রযুক্তি

দুই হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা

অনুষ্ঠিত হলো লাভ স্টোরি টেলিফিল্মের প্রিমিয়ার শো
বিনোদন

অনুষ্ঠিত হলো লাভ স্টোরি টেলিফিল্মের প্রিমিয়ার শো

পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে বিএনপি নেতা মিঠু
চট্টগ্রাম

পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে বিএনপি নেতা মিঠু

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী
চট্টগ্রাম

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী

নৃত্যরূপ একাডেমি চট্টগ্রামের দুই দিনের নৃত্যানুষ্ঠান শুরু হচ্ছে শনিবার
বিনোদন

নৃত্যরূপ একাডেমি চট্টগ্রামের দুই দিনের নৃত্যানুষ্ঠান শুরু হচ্ছে শনিবার

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে মাঠ পর্যায়ের কার্যক্রম জোরদার করতে হবে : প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে মাঠ পর্যায়ের কার্যক্রম জোরদার করতে হবে : প্রতিমন্ত্রী টুকু

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ব্র্যান্ডিং ও পিআর প্রধান হলেন সালাহউদ্দিন মামুন

স্বাস্থ্যসেবায় ব্র্যান্ডের সবচেয়ে বড় শক্তি গল্প নয়, প্রমাণ

জোরারগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও মুখোশ উদ্ধার

জোরারগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও মুখোশ উদ্ধার

অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি

অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.