• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

ব্রুক-রুটের শতকে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৮ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ণ
অ- অ+
ব্রুক-রুটের শতকে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

হ্যারি ব্রুকের ১৩৬ রানের বিধ্বংসী ইনিংস ও জো রুটের সেঞ্চুরির ওপর ভর করে বড় সংগ্রহ পেয়েছিল ইংল্যান্ড। উত্তর দিতে নেমে রানের চাপে পড়ে শ্রীলঙ্কা। ৪৬ দশমিক চার ওভারেই অলআউট হয়ে যায় তারা। তাতে ৫৩ রানের জয়ে ২০২৩ সালের পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতে নিলো ইংলিশরা। তিন ম্যাচের সিরিজ শেষ হলো ২-১ ব্যবধানে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) শ্রীলঙ্কার কলম্বোতে তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের দেয়া ৩৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩০৪ রানে থামে স্বাগতিকরা।

ইংল্যান্ডের ইনিংসের মূল ভিত্তি ছিল জো রুট ও হ্যারি ব্রুকের ১৯১ রানের জুটি। মাত্র ১১৩ বলেই আসে এই জুটি, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ব্রুক ৬৬ বলে ১৩৬ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৯টি ছক্কা। শেষ ৪০ বলে তিনি একাই করেন ১০১ রান। শেষ পাঁচ ওভারে শ্রীলঙ্কান বোলারদের কাছ থেকে ইংল্যান্ড তোলে ৮৮ রান।

এর আগে জ্যাকব বেথেলের ৬৫ রানের ইনিংসে রুটের সঙ্গে ১২৬ রানের জুটি গড়ে ওঠে। রুট খেলেন ১১১ রানের অপরাজিত ইনিংস, যেখানে ধৈর্য ও নিয়ন্ত্রিত ব্যাটিংয়ের নিখুঁত মিশেল দেখা গেছে। ১০৮ বলে খেলা তার ইনিংসে ছিল ৯টি চার ও একটি ছক্কা।

বোলিংয়ে শ্রীলঙ্কার অভিজ্ঞ বোলারদের দিনটি ছিল হতাশাজনক। আসিথা ফার্নান্দো ১০ ওভারে রান দেন ৮৫, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও জেফ্রি ভ্যান্ডারসে—দুইজনই ১০ ওভারে দেন ৭৬ রান করে। তুলনামূলক ভালো বোলিং করেন দুনিথ ভেলালাগে, তবে শেষ দিকে তার ওভারেও আসে বড় রান।

৩৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল শ্রীলঙ্কা। পাঠুম নিশাঙ্কা ২৫ বলে ৫০ রান করে দ্রুত চাপ কমানোর চেষ্টা করেন। তবে শুরুতে দ্রুত উইকেট হারানোয় ছন্দ ধরে রাখা সম্ভব হয়নি। মাঝখানে পাভান রথনায়েকের ১২১ রানের দুর্দান্ত ইনিংস শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার আশা জাগিয়েছিল। ১১৫ বলে খেলা তার ইনিংসে ছিল ১২টি চার ও ১টি ছক্কা। তবে প্রয়োজনীয় রানরেট ধরে রাখার চাপ আর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় বড় জুটির অভাবে লক্ষ্য ছোঁয়া সম্ভব হয়নি। ৪৬ দশমিক ৪ ওভারে ৩০৪ রানে অলআউট হয় স্বাগতিকরা।

সিরিজের প্রথম ওয়ানডেতে ১৯ রানের ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে পাঁচ উইকেটে জিতেছিল ইংল্যান্ড। আর তৃতীয় ম্যাচটি জিতে তারা ভাঙল ডেডলক। ২০২৩ সালের মার্চে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের পর প্রথমবারের মতো বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল ইংল্যান্ড।

অন্যদিকে, ২০২১ সালে ভারতের বিপক্ষে হারের পর এই প্রথমবার নিজেদের মাঠে ওয়ানডে সিরিজ হারল শ্রীলঙ্কা।

কেকে/এমএ

ShareTweetShare

আরও পড়ুন

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা
শিক্ষা

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
অর্থনীতি

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন
চট্টগ্রাম

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ
চট্টগ্রাম

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।
অর্থনীতি

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

পুরোনো সংখ্যা

সর্বশেষ

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

সূরা আল-ফাতিহার ফজিলত ও দৈনন্দিন জীবনে আমল ও উপকারিতা

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.