• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

সাকিব ঝলকে দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে এমিরেটস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ণ
অ- অ+
সাকিব ঝলকে দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে এমিরেটস
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

দ্বিতীয় কোয়ালিফায়ারে আত্মবিশ্বাসী জয়ের মাধ্যমে এমআই এমিরেটস প্রমাণ করেছে, গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞতা ও ভারসাম্যই তাদের বড় শক্তি। সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সে উজ্জীবিত দলটি এবার ফাইনালে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। প্রতিশোধের সুযোগ কাজে লাগাতে পারে কি না এমিরেটস, সেটিই এখন দেখার বিষয়।

সাকিব আল হাসান উইকেট না পেলেও বল হাতে বেশ মিতব্যয়ী ছিলেন। আর ব্যাট হাতে খেলেছেন দলের সবচেয়ে আগ্রাসী ইনিংস। তার এমন পারফরম্যান্সের দিনে বড় জয় পেয়ে এমআই এমিরেটসও নিশ্চিত করেছে আইএল টি-টোয়েন্টির ফাইনাল। আর টাইগার অলরাউন্ডার নির্বাচিত হয়েছেন ম্যাচসেরা।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে আইএল টি-টোয়েন্টির দ্বিতীয় কোয়ালিফায়ারে আবুধাবি নাইট রাইডার্সকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে এমআই এমিরেটস। ১২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে ২৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে সাকিবের দল।

টাইগার অলরাউন্ডার চার ওভার বল করে মাত্র ২০ রান খরচ করেন। আর ব্যাট হাতে পাঁচ চার ও এক ছক্কায় ২৪ বলে ৩৮ রান করেন।

বাঁচা-মরার ম্যাচে সহজ লক্ষ্য তাড়া করতে নামলেও এমআই এমিরেটসের শুরুটা খুব একটা ভালো ছিল না। মন্থর ব্যাটিংয়ে ৭ দশমিক ১ ওভারে তারা স্কোরকার্ডে যোগ করে মাত্র ৩৬ রান। এর মধ্যে হারায় দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার (৫) ও মুহাম্মদ ওয়াসিমকে (১০)। তবে তৃতীয় উইকেটে টম ব্যান্টন ও সাকিব মিলে ম্যাচের চিত্র বদলে দেন। দুইজন কোনো সুযোগই দেননি আবুধাবির বোলারদের। তাদের ৮২ রানের জুটিতে নিশ্চিত হয়ে যায় জয়। যদিও জয় পাওয়ার এক বল আগে আউট হয়ে মাঠ ছেড়েছিলেন সাকিব। তবে অপরাজিত ছিলেন ব্যান্টন। ৫৩ বলে সাত চার ও এক ছক্কায় ৬৪ রান করেন তিনি। আবুধাবির বোলারদের মধ্যে অজর কুমার ১৩ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট ‍তুলে নেন। ২০ রান খরচায় এক উইকেট নেন সুনীল নারিন।

এর পূর্বে, ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে টস জিতে আবুধাবিকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল এমিরেটস। সাকিব ছাড়াও বল হাতে এএম গজানফার ও মুহাম্মদ রহিদ দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন। তাদের কল্যাণে অ্যালেক্স হেলস, লিয়াম লিভিংস্টোন ও আন্দ্রে রাসেলের মতো মারকুটে ব্যাটারদের নিয়ে ১২০ রানের বেশি সংগ্রহ করতে পারেনি আবুধাবি। বড় তারকাতের মধ্যে হেলস কেবল ৩৬ বলে ২৯ রানের মন্থর একটি ইনিংস খেলেছিলেন। লড়াইয়ের পুঁজিটা এসেছে সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার আলিশান শারাফুর ব্যাট থেকে। বিপর্যয়ের মুখে হাল ধরে ৪০ বলে ৩ ছক্কা ও ২ চারের মারে ৫০ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি।

এমিরেটসের হয়ে ২৪ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন গজানফার। রোহিদ ১৯ রান খরচায় ২ উইকেট, আর ফজলহক ফারুকী ৩০ রান খরচায় ২ উইকেট নিয়েছেন।

এর পূর্বে, প্রথম কোয়ালিফায়ারে ডেজার্ট ভাইপার্সের কাছে ৪৫ রানে হেরে ফাইনালে ওঠার প্রথম সুযোগ হারিয়েছিল সাকিবের দল। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে সে সুযোগ হাতছাড়া করেনি তারা।

আগামীকাল রোববার (৪ জানুয়ারি) শিরোপার লড়াইয়ে তারা আবার মুখোমুখি হবে ভাইপার্সের। সাকিবরা এবার প্রতিশোধ নিতে পারে কিনা, সেটাই দেখার পালা।

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.