• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

বিজিসিএফ অ্যাওয়ার্ড সিজন ৪-এ আলমগীর হোসেন আলোকে বিশেষ সম্মাননা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৬ ২০২৫, ১৫:৪৯ অপরাহ্ণ
অ- অ+
বিজিসিএফ অ্যাওয়ার্ড সিজন ৪-এ আলমগীর হোসেন আলোকে বিশেষ সম্মাননা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা : বাংলাদেশ গ্রিনলিফ কালচারাল ফোরাম (বিজিসিএফ) ও গ্রিন লিফ ম্যাগাজিনের যৌথ উদ্যোগে ঢাকার একটি চার তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে গেল ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে বিজিসিএফ অ্যাওয়ার্ড সিজন-৪। এ আয়োজনে চট্টগ্রামের ফ্যাশন ডিরেক্টর ও কোরিওগ্রাফার, স্টার ফেয়ার কালচারাল ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রশিক্ষক আলমগীর হোসেন আলো ‘বেস্ট ফ্যাশন কোরিওগ্রাফার (চট্টগ্রাম)’ ক্যাটাগরিতে সম্মাননা লাভ করেছেন।

অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এ বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৪০টি ক্যাটাগরিতে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গুণীজনদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত হন বীর মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা।

সংগীত বিভাগে সেরা গায়ক হিসেবে সম্মাননা পান সংগীতশিল্পী মনির খান, রবী চৌধুরী, রিজিয়া পারভীন ও আঁখি আলমগীর। এছাড়াও সম্মানিত করা হয় সিনে-নয়র চলচ্চিত্রের নায়িকা রেনু রোজিনা, জনপ্রিয় চিত্রনায়িকা আঁচল, চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি, অভিনয়শিল্পী পারসানা ইভানাসহ বিভিন্ন সেক্টরে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিবর্গকে। সার্টিফিকেট ও সম্মাননা প্রদানের পাশাপাশি আয়োজন করা হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলমগীর হোসেন আলো অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমার জীবনে যতগুলো পুরস্কার পেয়েছি, তার মধ্যে এটি সবচেয়ে বড় প্রাপ্তি। দেশসেরা শিল্পী, অভিনেতা, নাট্যকার ও সংস্কৃতিক অঙ্গনের গুণীজনদের সঙ্গে একই মঞ্চে এই সম্মাননা পাওয়া আমার জীবনের অন্যতম সেরা অর্জন।’

গ্রিন লিফ ম্যাগাজিনের সম্পাদক ও বিজিসিএফের পরিচালক তসলিম হাসান হৃদয় বলেন, ‘আমরা সবসময় ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করি—নতুন প্রজন্মের সামনে আমাদের ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরাই আমাদের লক্ষ্য। ইনশাআল্লাহ, গ্রিন লিফের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে প্রযোজক বিভাগে সম্মাননা অর্জন করেন এশিয়ান টেলিভিশনের প্রযোজক জ্যোতির্ময় মন্ডল (জ্যোতি)।

তিনি বলেন, ‘কিংবদন্তি দুইজন গুণী মানুষের হাত থেকে কাজের স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের।’

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী। সভাপতিত্ব করেন গ্রিন লিফ ম্যাগাজিনের উপদেষ্টা ও ‘আমাদের আলোকিত সমাজ’-এর চেয়ারম্যান মো. কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত আলী, সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, বিএফডিসির সিনিয়র সহ-সভাপতি ডিএ তায়েব।

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.