• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

চট্টগ্রাম সিটির যোগাযোগ ব্যবস্থাকে নয়া আঙ্গিকে সাজানো হবে : মেয়র শাহাদাত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮ ২০২৫, ১৯:৪৮ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রাম সিটির যোগাযোগ ব্যবস্থাকে নয়া আঙ্গিকে সাজানো হবে : মেয়র শাহাদাত
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিত করতে প্রকৌশল বিভাগের সাথে সমন্বয় সভা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে সিটির টাইগারপাসস্থ চসিকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মেয়র চসিকের ৬টি জোনের নির্বাহী প্রকৌশলীদের কাছ থেকে ওয়ার্ডভিত্তিক কার্যক্রমের হালনাগাদ তথ্য নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় তিনি প্রধান প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের মতামত নিয়ে চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় গুরুত্বারোপ করেন।

সভায় শাহাদাত হোসেন বলেন, ‘আমি চট্টগ্রাম শহরের যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাই। শিগগির চসিকের ৪০-৫০টি সড়ক, ফুটওভারব্রীজ ও অন্য স্থাপনা উদ্বোধন করা হবে। এছাড়া, আরও ৩৬টি প্রকল্পের কাজের দরপত্র মূল্যায়ন চলমান। তৈরি করা হচ্ছে প্রায় ২৫০-৩০০ কোটি টাকার প্রকল্পের এস্টিমেট। আমি চট্টগ্রামে কোন ভাঙ্গা সড়ক দেখতে চাই না।’

ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের কারণে জনভোগান্তি যাতে সৃষ্টি না হয় তা নিশ্চিত করার নির্দেশনা দিয়ে মেয়র বলেন, ‘ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের কারণে যেন শহরের সড়ক–ব্যবস্থায় ক্ষয়ক্ষতি না হয়, সেই বিষয়ে এখনই উদ্যোগ নিতে হবে। সিডিএ থেকে প্রকল্পের মূল ডিপিপিটি সংগ্রহ করতে হবে এবং দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগ রেখে কোন সড়ক তারা কাটবেন তা আগে থেকেই জানতে হবে।’

‘এ বিষয়ে অতীতে সমন্বয়হীনতার জন্য চসিকের বানানো অনেক সড়ক ওয়াসা কেটে ফেলেছে। এখন ওয়াসা কোতয়ালীর আশ-পাশের এলাকাগুলোতে যেসব রাস্তা কাটতে চাচ্ছে, সেগুলো অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। হঠাত করে এসব রাস্তা কাটলে তীব্র যানজট তৈরি হবে। রাস্তা কাটার প্রয়োজন হলে তা যেন এমন সড়কে করা হয় যেখানে চসিকের নতুন রাস্তার কাজ করা হয়নি। এলোমেলোভাবে রাস্তা কাটা যাবে না এতে জনদুর্ভোগ বাড়ে।’

সভায় দেওয়ানহাট ব্রিজ সম্পর্কে মেয়র জানতে চাইলে প্রকৌশলীরা জানান, ব্রিজটি অনেক পুরাতন হয়ে গেছে। প্রকৌশল বিভাগের মাধ্যমে ইতোমধ্যে ট্রাফিক ডাটা সংগ্রহ করা হয়েছে। প্রতিদিন কত গাড়ি ব্রিজটির উপর দিয়ে চলাচল করে তা যাচাই করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃৃপক্ষের (চউক) সাথে আলোচনা করে ব্রিজটি পুনর্নির্মাণ বা বিকল্প পরিকল্পনা নিতে হবে।’

তিনি আরও জানান, আমরা ৪১টি ওয়ার্ডে যে ৪১টি মাঠ করার প্রতিশ্রুতি দিয়েছে। ইতোমধ্যে ১১টি মাঠের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। চট্টগ্রাম শহরের যেসব শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ সংস্কারের প্রয়োজনীয়তা আছে, সেগুলো দ্রুত চিহ্নিত করতে হবে। মহসিন কলেজের মাঠ যেভাবে সংস্কার করে খেলার উপযোগী করা হচ্ছে, সেভাবে আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ উন্নত করে দিবে। চট্টগ্রাম কলেজের প্যারেড মাঠসহ যেসব সংস্থা বা প্রতিষ্ঠানের পতিত জায়গা রয়েছে, সেগুলোকে উন্নয়ন করে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে হবে।’

বিদ্যুৎ পুল ও লাইনের কারণে ফুটওভার ব্রিজ ও সড়কে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে সে বিষয়ে পিডিবির সাথে দ্রুত যোগাযোগ করার নির্দেশ দেন মেয়র।

তিনি প্রকৌশলীদের উদ্দেশে বলেন, “কোথাও কাজ করতে গিয়ে যদি স্থানীয়ভাবে কোনো বাধার মুখোমুখি হন, সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সভায় উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম, মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন, আবু সাদাত তৈয়ব, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, ফারজানা মুক্তা, রিফাতুল করিম, তাসমিয়া তাহসিন, মাহমুদ শাফকাত আমিন, শাফকাত বিন আমিন, তৌহিদুল ইসলাম।

ShareTweetShare

আরও পড়ুন

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে
চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে

১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি
তথ্যপ্রযুক্তি

১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি

টিউশনের জমানো টাকায় চুয়েট-বুয়েট শিক্ষার্থীদের সিনেমা ‘অন্যপাতা’, আসছে দুর্গাপূজায়
বিনোদন

টিউশনের জমানো টাকায় চুয়েট-বুয়েট শিক্ষার্থীদের সিনেমা ‘অন্যপাতা’, আসছে দুর্গাপূজায়

প্রাণীর কল্যাণে সিটি কর্পোরেশন ও সিভাসু যৌথভাবে কাজ করবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

প্রাণীর কল্যাণে সিটি কর্পোরেশন ও সিভাসু যৌথভাবে কাজ করবে : মেয়র শাহাদাত

দুই হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা
তথ্যপ্রযুক্তি

দুই হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা

অনুষ্ঠিত হলো লাভ স্টোরি টেলিফিল্মের প্রিমিয়ার শো
বিনোদন

অনুষ্ঠিত হলো লাভ স্টোরি টেলিফিল্মের প্রিমিয়ার শো

পুরোনো সংখ্যা

সর্বশেষ

পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে বিএনপি নেতা মিঠু

পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে বিএনপি নেতা মিঠু

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী

নৃত্যরূপ একাডেমি চট্টগ্রামের দুই দিনের নৃত্যানুষ্ঠান শুরু হচ্ছে শনিবার

নৃত্যরূপ একাডেমি চট্টগ্রামের দুই দিনের নৃত্যানুষ্ঠান শুরু হচ্ছে শনিবার

মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে মাঠ পর্যায়ের কার্যক্রম জোরদার করতে হবে : প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে মাঠ পর্যায়ের কার্যক্রম জোরদার করতে হবে : প্রতিমন্ত্রী টুকু

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.