• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ২০ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

চড়ছে নিত্যপণ্যের বাজার : ইলিশ-সবজির দাম ঊর্ধ্বমুখী

ডেস্ক প্রতিবেদন
প্রকাশিত: নভেম্বর ১৪ ২০২৫, ১৬:২৪ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রামে পেঁয়াজ-কাঁচা মরিচসহ সকল সবজির মূল্য বাড়তি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকায় চড়া হয়েছে মাছ-সবজির বাজার। বিশেষ করে ইলিশের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত, ফলে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে এ মাছ। শীতকালীন সবজির দামও বাড়তি; কমেছে শুধু ডিম ও সোনালি মুরগির মূল্য।

শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকায় কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

সপ্তাহ ব্যবধানে ঢাকার বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে রুপালি ইলিশ। ফলে, ভোজনরসিক বাঙালির পাতে ইলিশ ওঠাই এখন যেন দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। বাজারে গিয়েও ক্রেতারা ইলিশের দিকে হাত বাড়াতেও ভয় পাচ্ছেন। এতে চিরচায়িত প্রবাদ ‘মাছে-ভাতে বাঙালি’ এখন অনেকটাই ফিকে।

বিক্রেতারা বলছেন, ‘সপ্তাহ ব্যবধানে ইলিশ কেজিতে বেড়েছে ৩০০-৪০০ টাকা পর্যন্ত। বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার ২০০ টাকা পর্যন্ত। এছাড়া দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৫ হাজার ২০০ টাকায়। আর ৬০০-৭০০ গ্রাম ওজনের ইলিশের জন্য গুনতে হচ্ছে ১ হাজার ৫০০ টাকা।’

চড়া দামে বিক্রি হচ্ছে অন্যান্য মাছও। সপ্তাহ ব্যবধানে দাম বেড়ে প্রতিকেজি তেলাপিয়া ২২০ টাকা, চাষের পাঙাশ ২০০ টাকা, রুই ৫৫০ টাকা, কাতলা ৫০০ টাকা ও পাবদা বিক্রি হচ্ছে ৪০০ টাকায়।

ইলিশের দাম নিয়ে বাজারে ক্রেতাদের স্পষ্ট ক্ষোভও লক্ষ্য করা গেছে। তারা বলেছেন, ‘দাম তো কমছেই না। উল্টো বেড়ে নাগালের বাইরে চলে যাচ্ছে।’

কারওয়ান বাজারে মাছ কিনতে আসা জাহিদুল হক বলেন, ‘ইলিশের দাম ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। ইলিশ কেনার সামর্থ্য অনেকেরই নেই, ধরাছোঁয়ার বাইরে। অন্যান্য মাছের দামও বেশ চড়া।’

মাছের দামের ঊর্ধ্বমুখিতা স্বীকার করে মাছ ব্যবসায়ীরা বলছেন, ‘মাছ পাওয়া যাচ্ছে না। বাজারে সরবরাহ একেবারেই কম।’

ইলিশ ব্যবসায়ী মো. শুকুর আলী বলেন, ‘বাজারে ইলিশের সরবরাহ তেমন একটা নেই। ইলিশ কম আসছে। এতে দাম বাড়ছে।’

এদিকে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও দাম কমার বদলে উল্টো বেড়েছে। বিক্রেতারা বলছেন, ‘কিছু কিছু সবজির দাম সপ্তাহ ব্যবধানে ১০-৪০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে প্রতি কেজি টমেটো ১২০ টাকা, শিম ১৪০ টাকা, করলা ১০০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঢ্যাঁড়শ ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, পটোল ৫০ টাকা ও মুলা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি বেগুন ১০০ টাকা,আলু ২৫ টাকা ও শসা ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি পিস ছোট সাইজের ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। আর প্রতি কেজি ধুন্দল ৭০ টাকা, কহি ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, আলু ৩০ টাকা ও কাঁচা মরিচের জন্য গুনতে হচ্ছে ১২০-১৫০ টাকা।

ত্রেতারা বলছেন, ‘শীতকালীন সবজির দাম অনেক বেশি। এটি ব্যবসায়ীদের কারসাজি ছাড়া আর কিছুই নয়।’

ক্রেতা আতিকুর রহমান বলেন, ‘শীতের মৌসুমেও বাড়তি দামে সবজি কিনতে হলে আর কিছু বলার নাই। যেটাতেই হাত দিচ্ছি, সেটারই দাম বেশি। ৬০-৭০ টাকার নিচে কোনো সবজি নেই।’

ব্যবসায়ীদের দাবি, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও সেটি চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়। এছাড়া গত কয়েক দিন ধরে সরবরাহের পরিমাণও কিছুটা কমেছে। এতে বাড়ছে দাম।

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা শিমুল খান বলেন, ‘চাহিদার তুলনায় সরবরাহ কম। শীতকালীন সবজি বাজারে কম আসছে। বাজারে প্রভাব পড়েছে রাজনৈতিক অস্থিরতারও।’

তবে, বাজারে সামান্য কমেছে পেঁয়াজের দাম। কেজি ১০ টাকা পর্যন্ত কমে খুচরা পর্যায়ে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা। এছাড়া প্রতি কেজি দেশি রসুন ১০০ টাকা ও আমদানি করা রসুন বিক্রি হচ্ছে ২০০ টাকায়। আর প্রতিকেজি দেশি আদা ২২০ টাকা ও ভারতীয় আদা ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে কমেছে ডিম ও সোনালি মুরগির দামও। তবে, স্থিতিশীল রয়েছে ব্রয়লার ও লাল লেয়ার মুরগির দাম। কেজিতে ১০-২০ টাকা কমে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৭০-২৮০ টাকায়। আর প্রতি কেজি ব্রয়লার ১৬৫-১৭০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ৩০০ টাকা।

ডজনে ৫ টাকা পর্যন্ত কমেছে ডিমের দামও। প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১২৫ টাকায়। আর প্রতি ডজন সাদা ডিম ১২০ টাকায় বেচাকেনা হচ্ছে।

ঢাকার বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দাম সাধারণ ক্রেতাদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। বিশেষ করে ইলিশসহ মাছের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও শীতকালীন সবজির চড়া দাম ভোক্তাদের দৈনন্দিন বাজারকে আরও কঠিন করে তুলছে। সরবরাহ কমে যাওয়াকে ব্যবসায়ীরা দায়ী করলেও ক্রেতাদের অভিযোগ—বাজারে অস্থিতিশীলতা ও ব্যবসায়ীদের কারসাজিই মূল কারণ। তবে, ডিম ও সোনালি মুরগির দাম সামান্য কমায় বাজারে কিছুটা হলেও স্বস্তির বার্তা দিয়েছে।

ShareTweetShare

আরও পড়ুন

সাউদার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের সাথে শিক্ষকদের মতবিনিময়
শিক্ষা

সাউদার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের সাথে শিক্ষকদের মতবিনিময়

প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি
তথ্যপ্রযুক্তি

প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি

স্যামসাং ও এসকোয়্যার ইলেকট্রনিক্সের নতুন অংশীদারিত্ব
অর্থনীতি

স্যামসাং ও এসকোয়্যার ইলেকট্রনিক্সের নতুন অংশীদারিত্ব

ন্যানোটেকনোলজি ছাড়া টেকসই টেক্সটাইল শিল্প গড়া কঠিন
অর্থনীতি

ন্যানোটেকনোলজি ছাড়া টেকসই টেক্সটাইল শিল্প গড়া কঠিন

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : নজরুল ইসলাম
রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : নজরুল ইসলাম

ধর্ম/সোমবার পবিত্র ঈদুল আজহা
জাতীয়

পবিত্র ঈদুল আজহা ২৮ মে

পুরোনো সংখ্যা

সর্বশেষ

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ সাউথের কমিটি গঠন

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ সাউথের কমিটি গঠন

চট্টগ্রাম থেকে নতুন এক মানবিক সংস্কৃতির সূচনা, উৎসবে কমবে দাম-বাড়বে আনন্দ

চট্টগ্রাম থেকে নতুন এক মানবিক সংস্কৃতির সূচনা, উৎসবে কমবে দাম-বাড়বে আনন্দ

তিন নতুন মডেলের গাড়ি আনলো বিওয়াইডি

তিন নতুন মডেলের গাড়ি আনলো বিওয়াইডি

চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে, ডিসেম্বরের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন

চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে, ডিসেম্বরের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.